আলু বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
রুই মাছের রেসিপি আমার খুবই প্রিয়। আর রুই মাছের রেসিপি খেতে খুবই মজাদার লাগে। যদি রুই মাছের রেসিপি আলু ও বেগুন দিয়ে ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে সেই রেসিপি খেতে খুবই মজাদার হয়। আসলে আলু ও বেগুনের সাথে একটু ঝাল বেশি হলে রেসিপি খেতে বেশি মজা লাগে। তাই আজকে আমি মজাদার রুই মাছের রেসিপি আলু, বেগুন দিয়ে তৈরি করেছি। আর ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। যার কারণে রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। এই রুই মাছের রেসিপি আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আমার রই মাছের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন মজাদার ঝাল ঝাল রেসিপি দেখা শুরু করা যাক,,,,,।
আলু বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি🍲
🍛প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১)রুই মাছ | ৮০০গ্রাম। |
| ২) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৩) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) মসলা বাটা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ৭)কাঁচা মরিচ | ০৮টি। |
| ৮)পিঁয়াজ | ১০ টি। |
| ৯))বেগুন | ২০০ গ্রাম। |
| ১০)আলু | ১৫০ গ্রাম। |
প্রথমে আমি কড়াইয়ের মধ্যে, তেলে পেঁয়াজ কুচি কুচি গুলো ভালো করে ভাসতে লাগলাম।
তারপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
তারপর কড়াইয়ের মধ্যে আলু এবং বেগুনের সবজি গুলো ভালো করে মসলা দিয়ে মাখিয়ে নিলাম।
তারপরে সবজির মধ্যে পরিমাণমতো ঝোল দিয়ে আমি জ্বাল দিতে লাগলাম।
তারপরে রুই মাছের জ্বাল দেওয়া পিসগুলো আমি এই সবজির উপরে দিয়ে দিলাম। আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম। অবশেষে আমি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরেছি ভালো লাগছে। রেসিপিটি এখন তৈরি হয়ে গেছে।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | আলু বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি 🍲 |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আলু বেগুন দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যা দেখেই তো খেতে ইচ্ছা করছে। বিশেষ করে তারকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর ভাবে মজাদার রুই মাছের রেসিপিটা উপস্থাপন করার জন্য।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
যেকোনো রেসিপিতে ঝালের পরিমাণ বাড়িয়ে দিলে সেই রেসিপির স্বাদ মনে হয় আরো বেড়ে যায়। কিন্তু আমার বাসায় ছোট বাচ্চাদের জন্য ঝাল বেশি দিতে পারি না। আপনি আজকে অনেক বেশি ঝাল দিয়ে আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছেন। দেখে মনে হচ্ছে যে খাবারটি বেশ সুস্বাদু হয়েছিল। সবগুলো সুন্দর দেখিয়েছেন। ধন্যবাদ।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন ভাইয়া ঝাল ঝাল করে বেগুন রান্না করলে খেতে বেশ মজা লাগে। বেগুন আমার সবচেয়ে প্রিয় সবজি। রুই মাছ দিয়ে বেগুন রান্না করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো। ধন্যবাদ ভাইয়া অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।
আলু বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি🍲টি ঝাল একটু বেশিই দেওয়ার কারনে আরো বেশী সুস্বাদু ও মজাদার হয়েছে খেতে আপনার পোস্ট পড়ে যা বুঝলাম।♥♥
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।