আলু দিয়ে মুরগির মাংস সুস্বাদু রেসিপি// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আলু দিয়ে মুরগির মাংস সুস্বাদু রেসিপি
🍛প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১) মুরগির মাংস | ৭০০ গ্রাম। |
| ২) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৩) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) মসলা বাটা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ৭)কাঁচা মরিচ | ০৮টি। |
| ৮)পিঁয়াজ | ১০ টি। |
| ৯)আলু | ২০০ গ্রাম। |
মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কুচি ভালো করে ভাজতে লাগলাম।
তারপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা এবং তেল দিয়ে এই পেঁয়াজ ভাজি ভালো করে মাখিয়ে নিলাম।
তারপরে মুরগির মাংসের পিসগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং মসলার সাথে মাখিয়ে জ্বাল দিতে লাগলাম।
তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে নিয়ে, তার ভিতরে আলুর পিস গুলো দিয়ে আমি সিদ্ধ করতে লাগলাম।
আস্তে আস্তে জ্বাল দেওয়ার কারণে ঝোল শুকিয়ে আসলো। মুরগির মাংস এবং আলুসিদ্ধ হয়ে গেল।
মুরগির মাংস ও আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে, আবারো জ্বাল দিতে লাগলাম।
আস্তে আস্তে জ্বাল দেওয়ার কারণে ঝোল শুকিয়ে আসলো। অবশেষে আমি মজাদার মুরগির মাংসের রেসিপি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষে ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে। রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | আলু দিয়ে মুরগির মাংস সুস্বাদু রেসিপি |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আলু এবং মুরগির মাংস আমার অনেক প্রিয়। তবে এক্ষেত্রে জনপ্রিয়তা বেশি আলুর,কেননা আমিও আলু প্রেমি। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে বিশেষ করে আমি মুরগির মাংসের চাইতে আলু বেশি খাই। কারণ মুরগির মাংস তে আলু দিলে সেটি আমার কাছে অনেক সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক চমৎকার একটি রেসিপি ছিল ভাই। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আলু দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। মুরগির মাংসের সাথে আলু দিলে একেবারে রান্নাটা পারফেক্ট হয়। খেতেও বেশ ভালো লাগে। আর যদি হালকা ঝোল রাখা হয় তাহলে তো কথাই নেই। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
মুরগির মাংস ভুনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝেই বাসায় মুরগির মাংস ভুনা রান্না করি। আপনার রেসিপি কালারটা অনেক সুন্দর এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আলু দিয়ে মুরগীর মাংস যেন আমাকে প্রতিদিনই রান্না করতে হয়। আমার মেয়ের আলু দিয়ে মুরগীর মাংস খেতে খুব পছন্দ করে। আপনি মুরগীর মাংসের আলু দিয়ে চমৎকার একটা রেসিপি তৈরি করেছেন। রেসিপির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
আমিও আজ আলু দিয়ে মুরগির মাংস রেসিপি তৈরি করেছিলাম। আপনার সাথে আমার রেসিপি দেখছি মিলে গিয়েছে। মাংস খেতে সবারই অনেক সুন্দর লাগে। আমি আলু দিয়ে মাংস খেতে খুবই পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে রেসিপির ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
@tipu curate
আলু দিয়ে যেকোনো মাংস রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি খুব সুস্বাদুভাবে রেসিপি টি তৈরি করেছেন ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
মুরগির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। আপনি আলু দিয়ে চমৎকারভাবে মুরগির মাংস রান্না করেছেন। বেশ সুস্বাদু হয়েছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ ভাই রেসিপি ভাগ করে নেয়ার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌹