❝আলু এবং পালংশাক দিয়ে মলা মাছের মজাদার রেসিপি❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

GridArt_20231119_171706757.jpg

আজকে আমি সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটি হল মলা মাছের রেসিপি। মলা মাছের রেসিপি খেতে খুবই মজা লাগে। আর এই মলা মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে মলা মাছ চোখের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ মলা মাছে ভিটামিন এ রয়েছে। আর ভিটামিন এ চোখের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যারা মলা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি আশা করছি ভাল লাগবে। আমি বাজার থেকে এই মলা মাছ কিনে নিয়েছি আর মলা মাছের রেসিপি আলু ও পাংলন শাক দিয়ে তৈরি করেছি।আর এই আলু ও শাক দিয়ে মলা মাছের রেসিপি তৈরি করতে পেরে অনেকটা ভালো লেগেছে। তাই এই রেসিপিটি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

উপাদানপরিমাণ
মলা মাছ২০০ গ্রাম।
আলু৪ টি।
মরিচ কুচি৬ টি।
পেঁয়াজ কুচি৪ টি।
তেলপরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
পালংশাকপরিমাণমতো।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20231119_171348.jpgIMG_20231119_170942.jpg
  • এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিলাম এবং মলা মাছ ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম।
IMG_20231119_171004.jpgIMG_20231119_170954.jpg
  • তারপরে সকল মসলা দিয়ে এবং মলা মাছ এই সবজির সাথে ভালো করে মাখিয়ে নিলাম।
IMG_20231119_171220.jpgIMG_20231119_171128.jpg
  • সবজির সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে। আমি পালন শাক দিয়ে আবারো মাখিয়ে নিলাম।
IMG_20231119_171325.jpgIMG_20231119_171241.jpg
  • তারপরে পরিবারের মতো পানি দিয়ে ঝোল করে এই রেসিপি আমি আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম। এভাবেই রেসিপিটি শেষের দিকে ধাপে এসে পৌঁছালাম। সত্যিই এভাবে রেসিপিটি তৈরি করতে পেরে অনেক ভালো লাগছে ছিলো।
    7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

GridArt_20231119_171727828.jpg

সুস্বাদু আমার মলা মাছের রেসিপি তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে। আর এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। বিশেষ করে গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে অনেক মজাদার লাগে। আর এই রেসিপিটি অনেক পুষ্টিগুণে ভরা ছিল। যার কারণে তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আমার তৈরি করার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আসলেই মলা মাছের অনেক পুষ্টি উপাদান রয়েছে। আর এই মলা মাছের ভিটামিন এ রয়েছে। যার কারণে রাতকানা রোধের প্রতিরোধ করে। আপনার এসিপির পরিবেশন দেখে খুবই ভালো লাগলো। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পালং শাক আমার খুবই পছন্দের। আজকেও চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা খেয়েছি। আর ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং চোখের জন্য। তবে পালং শাক কখনো মলা মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি আমার কাছে খুবই লোভনীয় লাগছে। লোভনীয় ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মলা মাছ আমার খুব পছন্দের কিন্তু এভাবে আলু আর পালং শাক দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা আমাদের রাতকানা রোগ থেকে অনেকটা সাহায্য করে। শীতের সময় পালং শাক খুবই একটি জনপ্রিয় খাবার। আলু এবং পালং শাক দিয়ে মলা মাছের রেসিপিটি খুবই লোভনীয় দেখাচ্ছে। দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ঠিক বলেছেন মলা মাছ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর চোখের জন্য বেশ উপকারী। আসলে আমাদের সবকিছুই একটু একটু খাওয়া উচিত যেন সব ধরনের পুষ্টি আমাদের শরীর গ্রহণ করতে পারে। যাই হোক আপনি পালং শাক,আলু এবং মলা মাছের বেশ দারুন একটি রেসিপি প্রস্তুত করেছেন যা দেখে বেশ ভালো লাগলো আশা করি খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে মলা মাছ দিয়ে আলু এবং পালং শাক রান্নার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু এবং পালং শাক দিয়ে মাছ রান্না করলে বেশ সুস্বাদ হয়। বিশেষ করে মলা মাছ রান্না করলে খেতে অনেক মজাদার হয়। আপনার এই রেসিপিটা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছিল। আপনি আপনার রন্ধন প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমরা সাধারণত মলা মাছ বলতে ছোট মাছকে বুঝে থাকি। শীতের সবজি হলো পালংশাক। এই শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা দেহের জন্য খুবই উপকার। আলু এবং পালংশাক দিয়ে মলা মাছের বেশ চমৎকার রেসিপি তৈরি করেছেন। অনেক সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মলা মাছ খেয়েছি অনেক দেরি হয়েছে। আর আপনার কাছ থেকে আজকে এই মাছের রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ এই রেসিপিটি দেখে এখনই মুখের মধ্যে পানি চলে আসলো৷ আর আপনি যেভাবে এই রেসিপি তৈরি করেছেন তা কখনো দেখা হয়নি৷ আর এই রেসিপি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন৷

 3 years ago 

আপনি আলু এবং পালংশাক দিয়ে মলা মাছের মজাদার রেসিপি শেয়ার করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার পালং শাক খুব পছন্দ। তাই আমি বুঝতে পারছি রেসিপিটা অত্যন্ত মজার হয়েছে খেতে ।

 3 years ago 

ঠিক বলেছেন মলা মাছ খেলে চোখের জন্য অনেক ভালো হয়। আজকে আপনি আলু এবং পালং শাক দিয়ে খুব সুন্দর করে মলা মাছের রেসিপি করেছেন। মলা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনাদের রেসিপির কালার দেখে সত্যি আমার খুব ইচ্ছে করতেছে খেতে। এবং রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38