❝মজাদার ডালের বড়া রেসিপি❞
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার পছন্দের ডালের বড়া রেসিপি।ডালের বড়া খেতে আমি খুবই পছন্দ করি।বিশেষ করে পান্তা ভাতের সাথে এবং গরম মাদের সাথে খেতে খুবই মজা লাগে।তো আজকে হঠাৎ করে ডালের বড়া ভাজি খেতে ইচ্ছা করলো।তাই ঝটপট করেই তৈরি করে ফেললাম মজাদার ডালের বড়া।কিভাবে খুব অল্প সময়ের মধ্যে মজাদার ডালের বড়া তৈরি করা যায় সেই সকল পদ্ধতি এখন আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| মসুর ডাল বাটা | ২৫০ গ্রাম । |
| মরিচ কুচি | ৬ টি। |
| পেঁয়াজ কুচি | ৪ টি। |
| তেল | পরিমাণমতো। |
| সজের গুঁড়া | পরিমাণমতো। |
| জিরার গুঁড়া | পরিমাণমতো। |
| রসুন বাটা | পরিমাণমতো। |
| লবণ | পরিমানমতো। |
- প্রথমেই একটি পাত্রে পেঁয়াজ কুচি,মরিচ কুচি,জিরার গুড়া,সজের গুঁড়া এবং লবণ একত্রে মিশিয়ে নিলাম।
- মিশিয়ে রাখা প্রয়োজনীয় উপাদান গুলোর সাথে এবার মসুর ডাল বাটা ভালোভাবে মিশ্রণ করে নিলাম।
- এবার কড়াইয়ের মধ্যে বেশি করে সয়াবিন তেল নিলাম।
- তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে এবার ডাল বাটা হাত দিয়ে এক এক করে দিলাম।
- এক পাশ ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে অন্য পাশ ভাজলাম।
- এভাবেই খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার ডালের বড়া।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি পোকো x2 |
|---|---|
| ধরণ | ❝মজাদার ডালের বড়া রেসিপি❞ |
| ক্যমেরা মডেল | Poco X2 |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ডালের বড়া আমার খুব পছন্দের। বিকেল বেলা গরম গরম ডালের বড়া খাওয়ার মজাটাই আলাদা। আপনার ডালের বড়া গুলো দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গরম গরম ডালের বড়া সাথে গরম গরম ভাত, ব্যাছ্ আর কোন কথা নেই। সেই স্বাদ।
টুইটার লিংক
https://twitter.com/FaisalA45225288/status/1692393180396912643?s=20
গরম গরম ডালের বড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে। রোজা ছাড়া তো এই বড়া খাওয়ার কথা মনেই থাকে না। আপনার ডালের বড়ার রেসিপি দেখে মনে হচ্ছে যে খেতে বেশ মুচমুচে হয়েছিল। দেখেই আবার খাওয়ার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
সেই যে রোজার মধ্যে খেয়েছিলাম তারপর আজকে খেলাম। অনেকদিন পর পছন্দের ডালের বড়া খেয়ে ভালোই লাগলো।
ডালের বড়া তৈরি রেসিপিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমার কাছে তো এই ডালের বড়া খেতে অনেক ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই মজা লাগে। এটা আমি অনেকবার তৈরি করে খেয়েছিলাম। আপনার রেসিপিটি দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া।
জি আপু একদম ঠিক বলেছেন। আমরও গরম ভাতের সাথে ডালের বড়া খেতে খুবই ভালো লাগে।
ডালের বড়া দেখলেই তো জিবে জলে ভরে যায়।আমার খুব পছন্দের একটি রেসিপি করেছেন। খুব ভাল লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুবই মজাদার একটি ডালের বড়া রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন হলো ডালের বড়া খাওয়া হয় না তবে পান্তা ভাতের সাথে খাওয়া হয় না প্রায় কয়েক মাস হঠাৎ করে আপনার এই পোষ্টের মাধ্যমে পান্তাভাতের সঙ্গে ডালের বড়া খাওয়ার কথা শুনে জিভে জল এসে গিয়েছে অলরেডি। আমার কাছে পান্তা ভাতের সাথে ডালের বড়া খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দারুন একটা লোভনীয় রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। মসুরের ডালের তৈরি বড়া আপনার মত আমারও খেতে অনেক ভালো লাগে। মাঝে মাঝেই এই ধরনের মসুরের ডালের বড়া আমার বাড়িতে তৈরি হয়।
অনেক সময় বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি মাছ দিয়ে খাবার খেতে ভালো লাগে না। তাই মাঝেমধ্যে ভিন্ন ধরনের খাবার খাওয়ার ইচ্ছা থাকে। আর তাই আমার আম্মা প্রতি সপ্তাহে না হলেও মাঝেমধ্যেই তিনি এই মসুরের ডালে বড়া তৈরি করে দেন। গরম ভাতে এই ডাল ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে মজাদার ডালে বরার রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া মাছ মাংস শাকসবজি খেতে খেতে আর যখন ভালো লাগে না তখন এই বড়জাতীয় খাবারগুলো খেতে খুব ইচ্ছা করে ।
ঝটপট ডাল দিয়ে বড়া রেসিপি তৈরি করা যেটা দারুন মজাদায়ক খাবার। আম্মা যখন এই ধরনের বড়া এসিপি তৈরি করে আমি তো তেল থেকে তোলার সাথে সাথে খাওয়া শুরু করে দিই। এমনিতেই ভাজি জাতীয় খাবার আমার খুবই ফেভারিট ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।
আমিও এই কাজটা করি ভাইয়া। আম্মু তৈরি করে আর আমি অন্য পাশ দিয়ে খাওয়া শুরু করি।
ভাইয়া সকাল সকাল ডালের বড়া রেসিপি দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে।আপনি মসুর ডাল দিয়ে বড়া করলেন।আর রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার ভীষণ ভালো লেগেছে। বড়া আমার কমই বানানো হয়।খেতে খুব মজা হয়েছিল আশাকরি। অনেক ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
জি আপু, অনেক দিন পর খেয়েছি তো তাই খেতে খুবই মজা হয়েছিল।