আমার বাংলা ব্লগ //আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20241114_152451~2.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোষ্টটি সাজিয়েছিলাম একটি রেসিপি দিয়ে। যে রেসিপিটা তৈরি করেছিলাম আলু, এবং লেয়ার মুরগির মাংস দিয়ে। যদিও এই রেসিপিটা গতকালকে করেছিলাম। আজ থেকে দুইদিন আগে আমি যখন ছুটিতে ছিলাম তখন অন্যান্য বাজারের সাথে দুটি লেয়ার মুরগিও কিনেছিলাম। তো সেখান থেকে কিছু মাংস রান্না করেছি আর বাকি মাংস ফ্রিজে রেখেছি। যদিও প্রত্যেক ছুটিতে আমি আমার ওয়াইফ একসাথে রান্না করে থাকি। আর একসাথে রান্না করার আর একটি সুবিধা হলো আমার ওয়াইফ খুশি থাকলো এবং আমার একটি রেসিপি পোস্টও তৈরি হয়ে গেল। তবে এই রেসিপিতে একটু ঝালটা বেশি হয়ে গিয়েছিল কারণ আমি সঠিক মরিচের ঝালটা বুঝতে পারিনি। কিন্তু ঝালটা বেশি হলেও রেসিপিটা কিন্তুু দারুণ সুস্বাদু হয়েছিল। আমি আশা করি রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর কথা না করে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি আলু এবং লেয়ার মুরগির মাংস দিয়ে সুস্বাদু এই রেসিপিটা তৈরি করেছিলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥗আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি।।


👇প্রয়োজনীয় উপকরণ


Picsart_24-11-16_23-18-48-473.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপাদানপরিমাণ
১) লেয়ার মুরগির মাংস৫০০ গ্রাম ।
২) আলু২০০ গ্রাম ।
৩) আদা বাটাপরিমাণমতো।
৪) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৫) কাঁচা মরিচপরিমাণমতো।
৬) পেঁয়াজপরিমাণমতো।
৭) লবনপরিমান মতো।
৮) সোয়াবিন তেলপরিমান মতো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

20241114_100827~2.jpg20241114_110552~2.jpg

20241114_100820~2.jpg

প্রথমে আমি লেয়ার মুরগির মাংসগুলো ধোলাই করে একটি প্লেটে রেখে দিলাম।সেই সাথে আলু পেঁয়াজ মরিচগুলো কেটে আলাদা আলাদা ছোট প্লেটে রেখে দিলাম । যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

দ্বিতীয় ধাপ

20241114_101803~2.jpg

20241114_103404~2.jpg

এবার সমস্ত মসলাগুলোর তিনভাগের এক ভাগ দিয়ে লেয়ার মুরগির মাংসগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20241114_133212~2.jpg

20241114_133644~2.jpg

এবার চুলা লোহিটে রেখে একটি প্যানের ভিতরে সামান্য একটু তেল দিয়ে তারপর তেলটি গরম হলে তার ভিতরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজকুচিগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি গুলো হালকা ব্রাউন কালার হলে সমস্ত মসলাগুলো দিয়ে মসলাগুলো কষিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ

20241114_133715~2.jpg

20241114_133826~2.jpg

এবার মসলাগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে আগে থেকেই মসলা দিয়ে মাখিয়ে রাখা মাংস এবং আলু গুলো ঢেলে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ

20241114_140736~2.jpg

20241114_140821~2.jpg

এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে মাংসগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি ঢেলে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

শেষের-ধাপ👇

20241114_140858~2.jpg

20241114_152311~2.jpg

সর্বশেষ ধাপে এসে মাংসগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবং ১২ থেকে ১৫ মিনিট জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে আসলে তার ভিতরে হালকা জিরার গুঁড়ো ছিটে দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পরিবেশন👇

20241114_152457~2.jpg

20241114_152451~2.jpg

অবশেষে আলু এবং লেয়ার মুরগির মাংস দিয়ে সুন্দর এই রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 years ago 

আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনি খুবই মজাদার ভাবে এই রেসিপিটা তৈরি করেছেন। যেটা দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। রেসিপি টা দেখেই বুঝতে পারছি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এই দুপুর বেলায় কেন যে দেখলাম আপনার এই রেসিপিটা। দেখে আর লোভ সামলাতে পারছি না। নিশ্চয়ই মজা করে খেয়েছিলেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার সম্পূর্ণ্য পোস্টটি দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

যেকোনো মাংসের মধ্যে আলু দিলে ব্যাপারটা বেশ জমে যায়। লেয়ার মুরগির মাংস রান্না করেছেন। দেখতে লোভনীয় লাগছে। লোভনীয় মাংস রান্নার প্রণালী ধাপে ধাপে বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার সম্পূর্ণ্য পোস্টটি পড়ে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

মুরগীর ঝোলে আলু পড়লে তার স্বাদ একেবারেই আলাদা হয়৷ আপনি যেভাবে রান্না করেছেন আপনার রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। প্রতিটা ধাপের ছবি খুব স্পষ্ট এসেছে। আলু দিয়ে মুরগির ঝোল এমনি খেতে ভালো লাগে সে জায়গায় লেয়ার মুরগি রান্না করেছেন। অসাধারণ না হয়ে উপায় কি?

 2 years ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন রেসিপিটা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত্য সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আলু দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক লোভনীয় হবে ভাই বিশেষ করে মাংসের পিসগুলো বেশি লোভনীয় লাগছে। মজাদার এই মাংসের রেসিপি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি দারুন হয়েছে। আলু দিয়ে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। দেখেই তো খেতে ইচ্ছে করছে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আলু দিয়ে লেয়ার মুরগির মাংস রান্নার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতেই মুরগির মাংস রান্না করলে খেতে আমি বেশ পছন্দ করি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। দেখেই বুঝতে পেরেছি , এই মজাদার রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37