আমার বাংলা ব্লগ //চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-10-14_21-17-13-498.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি রেসিপি পোস্ট। আর এই রেসিপিটা তৈরি করেছিলাম চাপিলা মাছ এবং মূলা শাক দিয়ে। যদিও এই রেসিপিটা তৈরি করেছিলাম গত একমাস পূর্বে আমি যখন দুই দিনের ছুটিতে বাড়িতে এসেছিলাম।এতদিন ডাই পোস্ট করতে করতে ভুলে গিয়েছিলাম আমার একটা রেসিপি তৈরি করা আছে। যাইহোক আমি ছোট মাছ পছন্দ করি বিধায় আমি দুদিনের ছুটি বাড়িতে যাব এই জন্য আমার ওয়াইফ এই চাপিলা মাছগুলো কিনেছিল আমাকে খাওয়ানোর জন্য। তো আমি পরের দিন সকালে বাজারে গিয়েছিলাম এবং টাটকা মুলা শাক দেখে কিনে নিয়ে এসেছিলাম।আর এই টাটকা মুলা শাকগুলো দেখে আমার ওয়াইফ বলল তোমার জন্য ছোট মাছ কিনে রেখেছিলাম। তাহলে মূলার শাক দিয়ে ছোট মাছগুলো রান্না করি। আমারও যেহেতু ছোট মাছ পছন্দ তাই বললাম ঠিক আছে তুমি একা রান্না করবে কেন আমিও তোমাকে সাহায্য করি। তখন আমার ওয়াইফ বললো ঠিক আছে চলো তাহলে আমি তখন পেয়াজ আর আলুগুলো কেটে দিলাম আর আমার ওয়াইফ বাকি সমস্ত কিছুই রেডি করে ফেলল।আর দুজনে গল্প করতে করতে রেসিপিটা তৈরি করা শুরু করলাম।এই রেসিপিটা তৈরি করার পর আমার কাছে অনেক সুস্বাদু লেগেছিল। আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি এবং আমার ওয়াইফ চাপিলা মাছ এবং মুলার শাক দিয়ে রেসিপিটা তৈরি করেছিলাম ।

🥗চাপিলা মাছ এবং মুলা শাকের চচ্চড়ি রান্নার রেসিপি।।


👇প্রয়োজনীয় উপকরণ


Picsart_24-10-14_23-01-46-986.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপাদানপরিমাণ
১) চাপিলা মাছ২৫০ গ্রাম ।
২)মুলা শাক২৫০ গ্রাম ।
৩) আলু২০০ গ্রাম।
৪) আদা বাটাপরিমাণমতো।
৫) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৬) কাঁচা মরিচপরিমাণমতো।
৭) পেঁয়াজপরিমাণমতো।
৮) লবনপরিমান মতো।
৯) সোয়াবিন তেলপরিমান মতো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

20240928_150533~2.jpg20240928_150525~2.jpg

20240928_150512~2.jpg

প্রথমে চাপিলা মাছগুলো সুন্দর করে কেটে ধোলাই করে নিয়ে একটি প্লেটে রেখে দিলাম। তারপর মুলা শাকগুলো সুন্দর করে বেঁচে কেটে আরেকটা হাফ প্লেটে রেখে দিলাম এবং সাথে আলু গুলো কেটে রেখে দিলাম । তারপর আরেকটি হাফ প্লেটে পেঁয়াজ এবং মরিচ কেটে রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

দ্বিতীয় ধাপ

20240928_150900~2.jpg20240928_150744~2.jpg

20240928_151034~2.jpg

এবার একটি প্যানের ভিতরে সমস্ত মসলা এবং মূলা শাকের ডাটা গুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে দিলাম। এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20240928_151049~2.jpg

20240928_151146~2.jpg

এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে মুলা শাকের ডাটা এবং আলু হালকা সিদ্ধ হলে তার ভিতরে মাছ এবং শাক গুলো দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ

20240928_151247~2.jpg20240928_151854~2.jpg

20240928_152552~2.jpg

এবার চুলা মিডিয়াম আচঁ রেখে শাক এবং মাছগুলো সিদ্ধ হওয়া পর্য্যন্ত্য অপেক্ষা করতে থাকলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

শেষের-ধাপ👇

20240928_152552~2.jpg20240928_165106~2.jpg

20240928_165104~2.jpg

অবশেষে চুলা মিডিয়াম আচেঁ রেখে ১২ থেকে ১৫ মিনিট জাল করার পরে পানি শুকিয়ে আসলে কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এভাবেই রেসিপিটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছালাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পরিবেশন👇

20240928_165236~2.jpg

20240928_165225~2.jpg

অনেকদিন পর ওয়াইফের নিয়ে আসা চাপিলা মাছের চচ্চড়িগুলো আমার কাছে অনেক সুস্বাদু লেগেছিল। আমি আশা করি এই রেসিপিটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 years ago 

এই দুপুরবেলায় এটা কেন যে দেখলাম। এখন তো দেখে খেতে ইচ্ছে করছে। এই ধরনের রেসিপি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনি চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্না করেছেন। দেখেই বুঝতে পারছি রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। সুস্বাদু হওয়ারই কথা। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল এই মজাদার রেসিপি।

 2 years ago 

চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে আমি কিছুদিন আগেই চাপিলো মাছের রেসিপি তৈরি করেছিলাম। আপনার পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago 

এক মাস আগে দুই দিনের ছুটিতে বাড়িতে গিয়ে চাপিলা মাছের মুলার শাক দিয়ে চচ্চড়ি রান্নার চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছিলেন আর আজকে আমাদের সাথে শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আমিও রাতের খাবারে ছোট মাছ ও মুলা শাক চচ্চড়ি করেছি। আপনার রেসিপির সাথে দেখছি একদম মিলে গেলো। চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে ভাইয়া।

 2 years ago 

শীতের আগমন শুরু হয়েছে আর এতেই শীতের সবজি গুলো যেন বাজারে পাওয়া যাচ্ছে। মুলা শাকের রেসিপির সাথে ছোট মাছের চচ্চড়ি গুলো ভালই মজা লাগে আপনার শেয়ার করা ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি এমন তাজা শাক দিয়ে চাপলা মাছ চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। অনেক দিন হলো খাওয়া হয়নি। আপনারা নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ছোট মাছ গুলো আমার খুবই প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চাপিলা মাছ এবং মুলা শাক দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি একদম ভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাছের রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা রেসিপি টি দেখে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39