আমার বাংলা ব্লগ //শীতের সবজি দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

IMG-20241215-WA0083~2.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোষ্টটি সাজিয়েছিলাম একটি রেসিপি দিয়ে। যে রেসিপিটা তৈরি করেছিলাম শীতের সবজি আলু বেগুন এবং ফুলকপি দিয়ে। যদিও রেসিপিটা গত শুক্রবারে করা হয়েছিল। আমি গত শুক্রবারে দুই দিনের ছুটিতে গিয়েছিলাম নিজ বাসাতে। বাসায় গিয়ে দেখি ফ্রিজটা একদম খালি। আর ফ্রিজটা খালি থাকবেই না কেন গত ছুটিতে গিয়ে এক মাসের জন্য বাজার করে দিয়ে এসেছিলাম। কারন আমার ওয়াইফ মোটামুটি ভালই বিজি থাকে বাজার করার মত সময় তার হাতে থাকে না। আসলে আমাদের ওইখানে বিকালের দিকে খুব একটা ভালো মাছ মাংস পাওয়া যায় না। তাই শনিবারের সকালে বাজার করবো মনস্থির করলাম । শেষমেষ ফ্রিজের মধ্যে পড়ে থাকা কিছু পাবদা মাছ নিয়ে তৈরি করলাম আজকের এই রেসিপি। আর এই রেসিপিটা তৈরি সবচাইতে বেশি অবদান আমার ওয়াইফের। আমি ছুটিতে গেলে অধিকাংশ কাজ আমার ওয়াইফকে নিয়ে করে থাকি। কিন্তুু এবার আমার ছোট বাবু আমার কোল থেকে নামতেই চাচ্ছে না। যার ফলে রেসিপিটা তৈরি করতে আমার ওয়াইফ বেশি কাজ করেছিল । যাইহোক রেসিপিটা তৈরি করার পরে আমার কাছে ভালোই লেগেছিল। আশা করি রেসিপিটা দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি শীতের সবজি আলু বেগুন ফুলকপি দিয়ে পাবদা মাছের রেসিপিটা তৈরি করেছিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥗শীতের সবজি আলু, বেগুন, ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি।।


👇প্রয়োজনীয় উপকরণ


IMG-20241216-WA0007~2.jpgIMG-20241215-WA0141~2.jpg
IMG-20241215-WA0117~2.jpgIMG-20241215-WA0013~2.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপাদানপরিমাণ
১) পাবদা মাছ৩০০ গ্রাম ।
২) আলু২০০ গ্রাম ।
৩) বেগুন২০০ গ্রাম।
৪) ফুলকপি২০০ গ্রাম।
৫) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৬) কাঁচা মরিচপরিমাণমতো।
৭) পেঁয়াজপরিমাণমতো।
৮) লবনপরিমান মতো।
৯) সোয়াবিন তেলপরিমান মতো।
১০) আদা বাটাপরিমাণমতো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

IMG-20241215-WA0117~2.jpgIMG-20241215-WA0141~2.jpg

IMG-20241216-WA0007~2.jpg

প্রথমে আমি পাবদা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে একটি ছোট প্লেটে রেখে দিলাম। এবং পেয়াজ ও সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিলাম অন্য আরেকটি ছোট প্লেটে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ

IMG-20241215-WA0076~2.jpgIMG-20241215-WA0117~2.jpg

IMG-20241215-WA0125~2.jpg

এবার পাবদা মাছগুলো হলুদ এবং মসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। সেই সাথে চুলা মিডিয়াম আচঁ রেখে একটি প্যানের ভিতরে সামান্য কিছু তেল দিলাম এবং তেলটা হালকা গরম হয়ে আসলে তার ভিতরে কেটে রাখা সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে দিলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

IMG-20241215-WA0115~2.jpgIMG-20241215-WA0111~3.jpg

IMG-20241215-WA0105~2.jpg

এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে তার ভিতরে মসলা দিয়ে নিলাম এবং আরো কিছু সময় জাল দিয়ে ভেজে নিলাম। তার ভিতরে আলু বেগুনএবং ফুলকপিগুলো দিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ

IMG-20241215-WA0107~3.jpgIMG-20241215-WA0072~3.jpg

IMG-20241215-WA0135~2.jpg

এবার সবজিগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে আগে থেকে মসলা দিয়ে মাখানো মাছগুলো ১০ / ১৫ মিনিটের জন্য জাল দিয়ে নিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

শেষের-ধাপ👇

IMG-20241215-WA0135.jpgIMG-20241215-WA0093~2.jpg

IMG-20241215-WA0086~2.jpg

সর্বশেষ ধাপে এসে মাছগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে সামান্য পানি দিয়ে দিলাম। এবং পানিগুলো হালকা শুকানোর পরে তার ভিতরে কিছু ধনিয়াপাতা দিয়ে দিলাম। এবং আরো কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে পানি শুকিয়ে গেলে চুলার উপর থেকে রান্না করা পাত্রটি নামিয়ে রাখলাম।আর এর মাধ্যমে রেসিপিটা তৈরির শেষের ধাপে এসে পৌঁছালাম।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পরিবেশন👇

IMG-20241215-WA0080~2.jpg

IMG-20241215-WA0083~2.jpg

অবশেষে সারাদিন ব্যস্ত থাকার পর এই মধ্যরাতে শীতের সবজি আলু বেগুন ফুলকপি দিয়ে তৈরি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 years ago 

পাবনা মাছ অনেক সুস্বাদু একটি মাছ।আমার মেয়েকে পাবদা মাছ খাওয়াই কাটা কম হওয়াতে খুব সহজেই খেতে পারে।দারুণ রেসিপি করেছেন ভাইয়া।লোভনীয় লাগছে অনেক আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল।সত্যি শীতে সবজি খেতে অনেক ভালো লাগে। পাবদা মাছ আমার কাছে অনেক ভালো লাগে। রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতকালীন সবজি ব্যবহার করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শীতের সবজি দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

পাবদা মাছ আমার খুবই পছন্দের একটি মাছ ।আপনি দেখছি খুব সুন্দর করে পাবদা মাছ ও সবজি দিয়ে রেসিপি তৈরি করেছেন। শীতকালীন সবজিগুলো আমার খুবই প্রিয়। আপনার রেসিপি তৈরি অনেক ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পাবদা মাছ আমরা সাধারণত সরষে বাটা দিয়ে রান্না করি। কখনও সবজি দিয়ে রান্না করে খাইনি। আপনার এই রেসিপিটা দেখে বেশ স্বাস্থ্যকর রেসিপি বলেই মনে হচ্ছে আশাকরি খেতেও ভালো হয়েছিল।

 2 years ago 

পাবদা মাছ আমার কাছে খুবই ভালো লাগে তবে সবজি দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। বেশিরভাগ সময় ফ্রাই কিংবা ভুনা করে খাওয়া হয়েছে। আপনার রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এই রেসিপি শেয়ার করার জন্য।

শীতকাল মানেই ফুলকপির নানান তরকারি। ফুলকপি দিয়ে যে কোন রেসিপি খেতে বেশ ভালো লাগে। পাবদা মাছ তো আরও আমার পছন্দের মাছ। পাবদা মাছ তার সাথে আবার ফুল কপি, ধনেপাতা উফ দারুন! দেখেই একদম ক্ষুধা লেগে গেল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38