পুজো পরিক্রমা ২০২৪: দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গোৎসব
নমস্কার বন্ধুরা,
দক্ষিণ কলকাতার যতগুলো বড় মাপের পুজো আছে তার মধ্যে অবশ্যই নাম আসবে দেশপ্রিয় পার্ক দুর্গা পুজা কমিটির। গত বছরে ভিড়ে রাস্তা হারিয়ে ফেলি সেকারণে দেশপ্রিয় পার্কের পুজোই দেখতে পারিনি। শুধুমাত্র দূর থেকে মণ্ডপের আলোর রোশনাই নিয়ে মনকে সান্ত্বনা দিয়েছি। তবে যেহেতু এ বছরে পুজো পরিক্রমাটা আমার একটু ভিন্নভাবে শুরু করি তাই দেশপ্রিয় পার্ক রাসবিহারী অ্যাভিনিউ এর পথে সবচাইতে প্রথম চলে আসে। বাদামতলা আষাঢ় সংঘে দুর্গা পুজোর সাথে বাঙালির অর্থনীতির দিক এবং ৬৬ পল্লীতে বিশ্বে ভারতের মশলা ঐতিহ্য নিয়ে অবগত হওয়ার পরে সোজা পৌঁছে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কে।
মা দুর্গার দশম রূপের মধ্যে চতুর্থ রূপ মা ভুবনেশ্বরী। ভাগবতে তিনি আদ্যা শক্তি নামে পরিচিত। মা দুর্গার সেই রূপকে তুলে ধরতেই এ বছরের দেশপ্রিয় পার্কের ৮৫ বছরে পদার্পণ করে থিমের ভাবনা "এবারে ভুবনেশ্বরী"। যদিও সেটাকে সম্পূর্ণরূপে থিম বললেও ভুল হয় কারণ দেশপ্রিয় পার্কের এবছরের মন্ডপ ছিল একদমই ভাবনা প্রসূত।
দেশপ্রিয় পার্ক যেহেতু বিশাল মাঠের অধিকারী পুজো মণ্ডপ সবসময়ই বড় মাপের হয়। তবে জায়গা প্রচুর থাকায় মন্ডপটাকে তারা যেমন ভালোভাবে সাজাতে তেমনি তাদের আবার একটা কষ্ট রয়েছে তা হলো পুরো মাঠ সঠিকভাবে ব্যবহার করে ওঠা। আসলে কলকাতার বুকে এত বড় মাঠ কোন পুজো সমিতির নেই। পুজোর কদিন আগেই অল্প বৃষ্টি হওয়ার জন্য মাঠ ভিজে গিয়েছে তবে পুজো কমিটির বদান্যতায় খুব সুন্দরভাবে কাঠের পাঠাতনের উপর দিয়ে মন্ডপ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। কাপড়, কাঠ এবং বাঁশের মত সমস্ত জৈবিক জিনিস দিয়ে মণ্ডপ বানানো হয়েছে এবং তার উপরে সুন্দর আলোকসজ্জা রাত্রে বেলায় পুজো মন্ডপকে আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। ধীরে ধীরে মন্ডপে ভেতরে প্রবেশ করে গেলাম। মণ্ডপ সজ্জা সাদা ফোমের কাজ করা হয়েছে। মন্দিরের ভিতরের অংশে যেভাবে বানানো হয় ঠিক সেভাবেই ফোম ব্যবহার করে কারুকাজ বানানো। স্নিগ্ধ আলোয় মন্ডপের আন্দরের সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠেছে।
মায়ের প্রতিমা বরাবরের মতোই বনেদি ঘরানার। নীল রংয়ের কাপড়ের মায়ের বিগ্রহ উজ্জ্বল হয়ে উঠেছিল। সেই সাথে সৌন্দর্য্যতা বাড়িয়েছে ডাকের কাজ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
দেশপ্রিয় পার্ক দূর্গা পূজা কমিটি সত্যিই দারুণ আয়োজন করেছে। মন্ডপটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। পূজার কয়েকদিন আগে যদি অল্প বৃষ্টি না হতো,তাহলে হয়তোবা আরও ভালোভাবে সবকিছু উপভোগ করতে পারতেন। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে দাদা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গোৎসব এইবারে দারুণ সুন্দর প্যান্ডেল করেছিল দেখছি। সবদিক থেকেই প্যান্ডেল ভীষণ মনোরম এবং দর্শনীয় হয়েছিল। দেশপ্রিয় পার্ক সার্বজনীন এর সব থেকে বড় সুবিধা হল এদের বড় মাঠটি। প্রতিবছর এই দেশপ্রিয় পার্ক এবং ম্যাডস্ক স্কোয়ার একসঙ্গে কভার করতাম। এখন আর প্রতিবছর দক্ষিণ কলকাতার ঠাকুর দেখতে যাওয়া হয় না। আপনার পোস্টের এমন সুন্দর মন্ডপসজ্জার দেখতে খুব ভালো লাগলো।