পুজো পরিক্রমা ২০২৪: হিন্দুস্থান পার্ক সর্বজনীন

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

যুদ্ধ ধ্বংসের প্রতীক। যুদ্ধ ভালোবাসা, সুজ্ঞানশীলতা ও মানবিকতার পরিপন্থী। যুদ্ধ সেই বিষাক্ত ভাইরাস যা আমাদের সুন্দর পৃথিবীটাকে অন্ধকার করে দিয়েছে। যুদ্ধবাজদের করাল গ্রাসে আমরা আজ অসুস্থ হয়ে পড়েছি। ধরুন যদি এমন হতো! সমগ্র পৃথিবী জুড়ে শুধুই শান্তি। যেখানে যুদ্ধ নেই, কোনো প্রকারের হানাহানি নেই, প্রাণহানি নেই, আছে শুধু আনন্দ উৎসব। সেই পৃথিবীতে নেই কোনো কাঁটাতার, দরকার পড়ছে না পাসপোর্ট ভিসার নিয়মের দণ্ডবিধি। সেনারা অস্ত্র ফেলে উৎসবে মেতে উঠবে। ধ্বংস স্তূপ থেকে সভ্যতা ও মানুষ মাথা তুলে দাঁড়াচ্ছে। পুরো পৃথিবী রাজনৈতিক, অর্থসামাজিক ও ব্যক্তিগত বিভেদ ভুলে হয়ে উঠেছে এক। এসব যেন অলীক কল্পনা। যেন "কল্প ঋতুর গল্প গাঁথা"।

1000115119.jpg

1000115120.jpg

পৃথিবীতে চলা অর্থনৈতিক এবং রাজনৈতিক দ্বন্ধে মানুষ মানবিকতা ভুলতে বসেছে। হিন্দুস্তান পার্ক সর্বজনীনের ২০২৪ সালের দুর্গাপুজোর মূল ভাবনা সেটাকে ঘিরেই, "কল্প ঋতুর গল্পগাথা"। যা একটি যুদ্ধহীন, শান্তিপূর্ণ পৃথিবীর কল্পচিত্র। পুজোর থিমের মাধ্যমে হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো উদ্যোক্তারা মণ্ডপ ও মন্ডপের আন্দর সজ্জার মাধ্যমের এমন এক সমাজ তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে যুদ্ধ নেই, হিংসা নেই, বিভেদ নেই। আছে শুধুই সভ্যতার সহাবস্থান, ভালোবাসা, ও মানবিকতার জয়গান। পৃথিবীর প্রেক্ষাপটে বর্তমানে যুদ্ধ এক নৈমিত্তিক বিষয়। খোঁজ নিলে দেখা যায় পৃথিবীর নানা অংশে যুদ্ধ হয়ে চলেছে। কিছু লড়াই চলছে সরাসরি যুদ্ধ ক্ষেত্রে, আবার কিছু লড়াই চলছে জাতি বিদ্বেষ ছড়িয়ে, যেটার হাতিয়ার সামাজিক মাধ্যম।

1000115128.jpg

1000115129.jpg

1000115130.jpg

যুদ্ধের আবহে থাকা আমাদের মন কলুষিত হয়ে গেছে। আমরা যাতে আমাদের মানবিক দিকটা ভুলে না যাই, সবাই যেন শান্তি পথে হাঁটি। সেই বার্তা নিয়ে ‘কল্প ঋতুর গল্প গাথা’। ভাবনা ফুটিয়ে তোলার জন্য মণ্ডপে দুই রকমের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপে ঢুকেই বিভিন্ন অস্ত্র এবং যুদ্ধে ব্যবহৃত যন্ত্রপাতির দেখতে পেলাম। আর সবই বানানো হয়েছে প্রকৃতি বান্ধব বস্তুর সাহায্যে। মণ্ডপের শুরুতে যুদ্ধে সরঞ্জাম নিয়ে সাজানো, মায়ের বিগ্রহের সামনে রয়েছে এক স্নিগ্ধ পৃথিবীর। মায়ের প্রতিমার মাধ্যমে পুজো উদ্যোক্তারা বলতে চাইছেন, অশান্তির সমাপ্তি ঘটিয়ে শান্তির পৃথিবী তৈরি করার কথা।

1000115132.jpg

1000115133.jpg

1000115134.jpg

মণ্ডপের ঠিক মাঝে প্রতিষ্ঠিতা হয়েছেন মা দুর্গা। এখানে মায়ের হাতে অস্ত্র ধরে নেই, পরিবর্তে হাতের ভঙ্গি বিভিন্ন নৃত্যের মুদ্রার আদলে। মহিষাসুর নিজেও মায়ের পায়ে।

1000115135.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 64638.90
ETH 1754.35
USDT 1.00
SBD 0.44