পুজো পরিক্রমা ২০২৪: গৌরীমাতা উদ্যান
নমস্কার বন্ধুরা,
২০২৩ সালে পুজো পরিক্রমায় বেরিয়ে, বাগবাজার সার্বজনীন দুর্গা পুজোর ঠিক আগেই হঠাৎ করে রাস্তা চলতে চলতে এক পুজো মন্ডপ চোখে আসে। সেটা পুজো ছিল গৌরীমাতা উদ্যানের পুজো। বিগত বছরের তাদের অভিনব ভাবনা সত্যিই আমার মনে দাগ কেটেছিল। সমাজের এক গভীর দিক তারা তুলে ধরে, সেটা ছিল সামাজিক মাধ্যম কিভাবে আমাদের ধীরে ধীরে মগজ ধোলাই করে চলেছে। বিগত বছরে তাদের পুজো মণ্ডপ আমার খুবই ভালো লাগে সেজন্য ২০২৪ সালের পুজো পরিক্রমায় গৌরীমাতা উদ্যানের নামটা যুক্ত করে নিয়েছিলাম। গত বছর সামাজিক ব্যাধির উপর নির্ভর করে ছিল তাদের পুজোর ভাবনা, এ বছরও তাদের পুজো মন্ডপে আরেক সামাজিক ব্যাধির ঘিরে গড়ে তুলেছে।
আমাদের দেশের জলাশয়ের দূষণ ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা জলের বাস্তুতন্ত্রের বিশাল পরিমাণে ক্ষতি করছে। সেই সাথে আমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের বিশাল ক্ষতি হচ্ছে। জল জীবন, সেই জলই যখন দূষিত হয়ে যায় তখন স্বভাবতই সমস্ত ধরনের জীবজগতের জীবনের বিপত্তি হয়ে দাঁড়ায়। জল দূষণের মূল কারণ সেই আমরা। প্রতিনিয়ত প্লাস্টিকের ব্যবহার জলদূষণের অন্যতম কারণ। সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ নদীর এবং আশপাশে জলাশয় এর মধ্যে ফেলাটাও এক কারণ। যা আমাদের বাস্তুতন্ত্রের প্রভূত পরিমাণে ক্ষতি করে চলেছে। সবচাইতে দুঃখের বিষয় হল বর্ষার সময় যখন জীবনদায়ী জল বৃষ্টির উপর নেমে আসে সেটা শহরাঞ্চলের প্লাস্টিক এবং নোংরার সাথে মিশে নোংরা জলে পরিণত হয়ে যায়। সেই সামাজিক ব্যাধিকেই দূর করতে গৌরীমাতা উদ্যানের পুজো উদ্যোক্তাদের ভাবনা তাদের মন্ডপে ফুটিয়ে ফেলে। মন্ডপ জুড়েই রয়েছে দূষণের কারণে পরিণত হওয়া আমাদের বর্তমান বাস্তুতন্ত্রের পরিস্থিতি।
মন্ডপের চারপাশে মৃত গাছের কঙ্কাল দিয়ে সাজানো হয়েছে যা বর্তমানের পরিস্থিতি অপরিশ্রুত জলের জন্য। মন্ডপের আলোকসজ্জা মণ্ডপের বিশেষ আকর্ষণ। মূল মণ্ডপের মাটির কলসের মধ্যে আলো রেখে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গর্ভগৃহে রয়েছেন মাতৃ মূর্তি। মা এখানে ভারত মাতার রূপে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, this is an incredibly powerful post! The way the গৌরীমাতা উদ্যান পুজো organizers have used their platform to highlight the critical issue of water pollution is truly commendable. Your photos vividly capture the artistry and the stark message behind the decorations, especially the মৃত গাছের কঙ্কাল symbolizing the consequences of our actions.
It's so important to see cultural events like Durga Puja being used to raise awareness about environmental issues, making the message accessible to a wider audience. The concept of Bharat Mata in the গর্ভগৃহ is a beautiful touch, grounding the message in the love for our country and the urgency to protect it.
Thank you for sharing this insightful look at a Puja that is not only visually stunning but also deeply meaningful. I'm sure this will spark some important conversations. What actions do you think individuals can take to address the issue of জলদূষণ?