পুজো পরিক্রমা ২০২৪: আর্মহাস্ট রো সর্বজনীন দুর্গোৎসব

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

চালতাবাগান সার্বজনীন থেকে সোজা বেরিয়ে পড়লেই পরে আর্মহাস্ট রো'য়ের পুজো। যদিও পুরো রাস্তাটা আর্মহাস্ট স্ট্রিট বলা হয়। মূলত এখানে কলকাতার লোহা বিক্রেতাদের একাংশের ব্যবসা। সেই জন্য চালতা বাগানের পুজো লোহাপট্টি সার্বজনীন হিসেবে পরিচিত। চালতা বাগান থেকে সোজা বেরিয়ে পড়লেই সামনেই পড়ে আর্মহাস্ট রো দুর্গা পুজো। চালতাবাগানের একদম পাশেই হওয়ায় সেটা পুজো পরিক্রমা ঢুকে পড়ে। বিগত ২০২৩ সালে যখন এসেছিলাম তখনো এই পুজো মণ্ডপে একবার পরিক্রমা করেই যাই। ঘড়িতে তখন রাত আড়াইটা বাজে। পায়ে মোটেই একদম জোর নেই বলতেই চলে, তবুও চললাম সেদিকে।

1000022439.jpg

1000022438.jpg

মূল মণ্ডপের থিম কি ছিল সে সম্পর্কে তখন খেয়াল করার মতন ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যেও কয়েকটা জিনিস পরিষ্কার মনে রয়েছে। পুজো মন্ডপের যে প্রবেশ দ্বার, সেটা বানানো হয়েছে শুকনো গাছের ডাল দিয়ে। এত সুন্দর ভাবে সাজানো যে মনে হবে কোন জঙ্গলের ভিতর প্রবেশ করছি। ধীরে ধীরে ঢুকে গেলে সম্পূর্ণ মণ্ডপের ভাবনা বেরিয়ে আসে। যেটা মূলত কোন জঙ্গল থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে। মন্ডপের সম্পূর্ণ অংশটা অত্যন্ত সমাজ বান্ধব বস্তু দিয়ে তৈরি করা হয়েছে। কোথাও শুকনো কাঠ ব্যবহার করা হয়েছে, কোথাও শুকনো খড়ির ব্যবহারে খুব সুন্দর ভাবে মণ্ডপের সজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। তেমনি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপের অন্দর। সেখানে আলোর সাহায্যে খুব মায়াবী এক পরিবেশ তৈরি করা হয়েছে তেমনি আমাদের বাংলার লোকশিল্পের পটচিত্রের কিছু অংশ তুলে ধরা হয়েছে। যা আমাদের বাংলার গৌরবকে কিছুটা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা।

1000022436.jpg

1000022432.jpg

1000022435.jpg

1000022437.jpg

মন্ডপটি ছোটো মাপের, অল্প কিছুটা এগিয়ে গেলে মায়ের প্রতিমা। আলো আঁধারির জঙ্গলের সাথে সামঞ্জস্য রেখে এখানে মায়ের প্রতিমা প্রতিষ্ঠিতা।

1000022433.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations @kingporos, your post was upvoted by @supportive.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63096.27
ETH 1678.94
USDT 1.00
SBD 0.39