পেঁপে ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago


নমস্কার,

তেল মসলা জাতীয় খাবার টানা কয়েকদিন খাওয়ার পর পেটকে অল্প স্বস্তি দিতেই হয়, তাই মাঝে মধ্যে হালকা পাতলা ঝোল প্রত্যেকেরই খাওয়া উচিত। ডেঙ্গুর পর থেকে যদিও আমি পেঁপে দেখলেই নাক সিঁটকাই তবুও পেটের সাথে কোনো আপস নয়। পেট শান্ত রাখতেই পাতলা করে পেঁপে ও আলু দিয়ে রুই মাছের ঝোল বানালাম।

প্রথমে চারা পোনা দিয়ে ঝোল হওয়ার কথা থাকলেও বোনের মাছের কাঁটার ভয় থেকেই রুই মাছের ঝোল রান্না করা হলো। কথা আর বাড়াবো না সোজা চলে যাবো মূল রান্নায়।


উপকরণ

  • রুই মাছ
  • পেঁপে
  • আলু
  • পাঁচ ফোড়ন
  • হলুদ গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • লঙ্কার গুঁড়ো
  • নুন
  • তেল


উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • প্রথমেই ওভেন জ্বালিয়ে নেবো তারপর একটা কড়াই ওভেনে চাপিয়ে গরম করতে দেবো, কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা তেল দিয়ে দেবো।


ধাপ ২

  • তেল গরম হয়ে গেলে নুন-হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ গুলোকে এক এক করে কড়াইতে গরম তেলে ছেড়ে দেবো।


ধাপ ৩

  • তারপর মাছ গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো।


ধাপ ৪

  • মাছ ভাজার বাকি তেলে পাঁচ ফোড়ন দিয়ে নেবো।


ধাপ ৫

  • ফোড়ন দেওয়া হয়ে গেলে কেটে রাখা পেঁপে আর আলু গুলো কড়াইতে দিয়ে অল্প নাড়াচাড়া করে স্বাদমতো নুন আর ১ চামচ হলুদ দিয়ে পেঁপে ভাজতে শুরু করবো।


ধাপ ৬

  • পেঁপে ও আলু ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে মশলা গুলোকে ভেজে নেবো।


ধাপ ৭

  • মসলা ভেজে কড়াইতে হাফ কাপ জল দিয়ে সবজিগুলোকে কষতে দেবো।


ধাপ ৮

  • সবজি ভালোমতো কষে গেলে চার কাপ জল কড়াইতে দিয়ে দেবো।


ধাপ ৯

  • ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো ঝোলে দিয়ে দেবো।


ধাপ ১০

  • মিনিট কুড়ি ঝোল ফুটতেই আমাদের আলু ও পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তৈরী হয়ে গেলো।


রুই মাছের ঝোল



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  

পেঁপে আলু দিয়ে অসাধারন একটি রেসিপি তৈরি করেছেন আপনি। এটি দেখতে অনেক সুসাদু এবং টেস্টি মনে হচ্ছে। রেসিপি তৈরির ধাপ গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

পেঁপে এবং আলু দিয়ে রুই মাছের অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি। দেখতে এত সুন্দর লাগছে আশা করি খেতেও হয়তোবা অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

দাদা আপনার রেসিপির বড় মাছের ওপর প্রথমেই চোখ পড়েছে। পেঁপের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে।তার পর বড় মাছ থাকায় আরও বেশি লোভনীয় লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 4 years ago 

ভাই দোয়া করি যাতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান।আপনার রুই মাছের পাতলা ঝোলের ছবিগুলো দেখে বুঝা যাচ্ছে যে, খেতে খুবই সুস্বাদু ছিল।আমাদের সকলের উচিত মসলা জাতীয় খাবার কম খাওয়া।রেসিপি রান্না করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

পেঁপে আর আলু দিয়ে রুই মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করলেন। পেঁপে খেতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির সামনে আমার আব্বু তিন-চারটা পেঁপে গাছ লাগিয়ে ছিলাম। প্রচুর প্রচুর পেঁপে ধরত। আর সেই পেঁপে গুলো দিয়ে আমার আম্মু মাছ দিয়ে রান্না করতো খেতে ভীষণ ভালো লাগতো। আজকে আপনার রুই মাছ দিয়ে রান্না করার রেসিপি টা দেখে খুব লোভ হচ্ছে আমার 😋 অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেসিপি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য 🤗🤗

 4 years ago 

পেঁপে ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এর অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল তবে যা-ই বলি না কেন পেঁপে দিয়ে রুই মাছের ঝোল আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

পেঁপে ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি টা অনেক সুন্দর হয়েছে রুই মাছ আমার অনেক ফেভারিট একটি মাছ রুই মাছ দিয়ে যে কোন সবজি মিশ্রণে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে আপনি পেঁপে এবং আলু মিশ্রণ করেছেন দেখতে আরো বেশি লোভনীয় লাগছে ধন্যবাদ দাদা সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে পরিবেশন করার জন্য

 4 years ago 

পেঁপে ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে দাদা। আপনার তৈরি করা এই রেসিপিটি দেখে আমার অনেক লোভ লাগছিল ইচ্ছা হচ্ছিল একবার খেয়ে দেখার জন্য। রেসিপিটি তৈরীর পদ্ধতি তো খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার সবচেয়ে প্রিয় মাছ গুলোর একটি হচ্ছে রুই মাছ।তবে এই মাছ দিয়ে কখনো পেঁপে খাওয়াই হয়নি।

 4 years ago 

দাদা, পেঁপে একটি সুস্বাদু এবং পুষ্টিকর সবজি। পেঁপে খেলে পেটের সমস্যা দূর হয়।আমি পেঁপে খেতে খুবই পছন্দ করি।যাই হোক দাদা,আপনি আজকে পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।দাদা, আপনি খুব সুন্দর এবং যত্ন সহকারে রেসিপিগুলো তৈরি করেন আপনার রেসিপি দেখলেই বোঝা যায়।আজকে রুই মাছের পাতলা ঝোল তরকারি রেসিপি এতটাই লোভনীয় লাগছে মন চাচ্ছে এখনি খেয়ে ফেলি।কালার টা খুব সুন্দর হয়েছে দাদা।আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দাদা,আপনি আরো নতুন নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন সে অপেক্ষায় রইলাম😊। ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38