রেসিপি : বেগুন ও বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ এবং ভালো। আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজ আপনাদের সামনে আমি আরো একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো বেগুন ও বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট

PXL_20221124_133900389_copy_1209x863.jpeg


উপকরণ

  • পালং শাক
  • বেগুন
  • বড়ি
  • কাঁচা লঙ্কা
  • পাঁচ ফোড়ন
  • হলুদ গুঁড়ো
  • নুন
  • সর্ষের তেল

PXL_20221124_132148709_copy_1056x755.jpeg

উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • প্রথমেই কড়াই গরম করে কাঁচা লঙ্কা শুকনো ভাবে ভেজে নিয়ে অল্প তেল দিয়ে লঙ্কা গুলো নাড়াচাড়া করতে থাকলাম।

PXL_20221124_132113524_copy_1209x907.jpeg

PXL_20221124_132208875_copy_1209x907.jpeg


ধাপ ২

  • তারপর তেলে বড়ি দিয়ে লঙ্কা সহ সেগুলোও ভালোভাবে ভেজে নিলাম।

PXL_20221124_132241691_copy_1172x837.jpeg


ধাপ ৩

  • এরপর কড়াই তে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম।

PXL_20221124_132249364_copy_1209x863.jpeg


ধাপ ৪

  • ফোড়ন দেওয়া হয়ে গেলে কড়াইতে কেটে রাখা বেগুন দিয়ে অল্প ভেজে স্বাদমতো নুন ও পরিমান মতো চামচ হলুদ দিয়ে ভাজতে করতে শুরু করবো।

PXL_20221124_132322329_copy_1105x790.jpeg

PXL_20221124_132350002_copy_1043x745.jpeg


ধাপ ৫

  • বেগুন ভালো মতো ভেজে নেবো।

PXL_20221124_132508025_copy_1197x855.jpeg


ধাপ ৬

  • বেগুন ভাজা হয়ে যাওয়ার পর পালং শাক গুলো কড়াইতে দিয়ে দেবো।

PXL_20221124_132526906_copy_1209x863.jpeg


ধাপ ৭

  • কিছুক্ষনের মধ্যে পালং জল ছেড়ে দিলে নাড়াচাড়া করতেই থাকবো।

PXL_20221124_132655555_copy_1193x852.jpeg

PXL_20221124_133224195_copy_1142x816.jpeg


ধাপ ৮

  • বারেবারে নাড়াচাড়া করলে পালংয়ের জল শুকিয়ে গেলো। ব্যাস আমাদের বেগুন ও বড়ি দিয়ে পালং শাক তৈরী।

PXL_20221124_133854343_copy_1118x799.jpeg

পালং শাক




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 4 years ago 

এভাবে কখনো খেয়ে দেখিনি।তবে সত্যি বলতে কি দাদা,আপনাদের খাবারে এতো সবজির ভেরিয়েশনটা আমার কাছে খুব ভাল্লাগে।
সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 4 years ago 

বেগুন ও বড়ি দিয়ে নতুন একটি রেসিপি শিখে নিলাম ভাইয়া। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা পরবর্তীতে অন্য কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ব্যক্তিগতভাবে আমি পালং শাক খুবই পছন্দ করি। বিশেষ করে পালং শাক ঘন্ট অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে আর আপনার মত করে যদি বেগুন ও বড়ি যোগ করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার এবং ইউনিক ধরনের রেসিপি শেয়ার করে থাকেন। এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমার মা ও পালং শাকের ঘন্ট করে । এতে আলু বেগুন বড়ি এরকমই পড়ে। আমি খুব সিলেক্টিভ কিছু শাকই খাই।তার মধ্যে পালং শাক, লাল শাক, ডাটা শাক, আর মূলো শাক আমার প্রিয়।ধন্যবাদ সাবেকিয়ানা বজায় রেখে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

পালং শাক ভীষণ পুষ্টিকর যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। আমি আমার সন্তানদের শীত এলেই খাওয়াই এই শাকটা। আপনার তরকারিটা বেশ লোভনীয় দেখাচ্ছে। এভাবে কখনো খাওয়া হয়নি আমার। একদিন খেয়ে দেখতে হবে। ভালো থাকবেন দাদা।

 4 years ago 

দাদা, শীতের আমেজ শুরু হওয়ার আগে থেকেই আমাদের বাড়িতে এই রেসিপিটি অনেকদিন ধরে হচ্ছে। বেগুন ও বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট আমাদের বাড়ির ফেভারিট রেসিপিতে পরিণত হয়েছে কিছুদিন ধরে। যে কয়দিন বাজারে পালং শাক পাওয়া যাবে আমাদের বাড়িতে সেই কয়দিন এই রেসিপিটি চলবে যা মনে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42