পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক তরুণ দল পর্ব ২

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

দমদম পার্ক তরুন দলের থিমে রঙের সংমিশ্রণ হয়ে উঠেছে ইতিহাসের পাতা। সাদা আর নীল মিলে শোক, বেদনা আর দ্রোহের সুর মণ্ডপের প্রতিটা অংশে মিশে গিয়েছে। সাদা ও নীলের শুধু রঙের মিশ্রণ নয়, মানুষের। যারা শোষিত হয়ে লড়াই করে গেছে, যারা সবকিছু হারিয়ে ফেলেও সৃষ্টি করেছে, যারা আবার ফিরে পেতে চেয়েছে। সেই সব মানুষের কথা তুলে ধরতে, শিল্পীদের হাতের মসলিন জায়গা পেয়েছে মন্ডপে। যাদের সূক্ষ্ম সাদা বুনন সকলের সামনে ফুটে উঠেছে। অন্যদিকে নীল চাষের ইতিহাসকে জীবন্ত করে তুলতে রয়েছে নীল গাছ, নীলের রঙে রঞ্জিত কাপড় আর নীল বিদ্রোহের নথি ও সাহিত্য। নীলদর্পণ নাটকের সংলাপ আর উক্তি মণ্ডপের গাত্রে লেখা আছে। নীল বিদ্রোহের কৃষকের শোষণ আর বিদ্রোহ, সবই ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপের শিল্প নকশায়।

1000041803.jpg

1000041805.jpg

আলোতে, কাঠামোতে, মাটি ও কাপড়ের শিল্পসজ্জাতে সব কিছুতেই ইতিহাস বোনা। কোথাও আছে নিঃশব্দে বলা শোষণের গল্প, কোথাও আছে বিদ্রোহের আহ্বান। শিল্পীদের হাতের নকশায়, মৃৎশিল্পীর রঙে, স্থপতির কাঠে এবং রঙের তুলিতে বোনা ইতিহাসের বয়ান জুড়ে রয়েছে মণ্ডপের প্রতিটা কোনায়। মন্ডপ আমাদের ভারতের করুণ ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়। মন্ডপে অস্ত তাঁত বসানো হয়েছে। তাঁতের কাঠের শব্দ, সাদা সুতোয় নিখুঁত নকশা, সব কিছুই সেই সময়ের স্মৃতি, যখন বাংলার কারিগররা বিশ্বকে মুগ্ধ করতো তাঁদের নিপুণ শিল্পে। সেই সাথে সবচেয়ে চোখে পড়ার মতো শিল্পকীর্তি হলো রানী ভিক্টোরিয়ার বিশাল মূর্তি। সাত ফুট উচ্চতার ভাস্কর্যের পায়ের নিচে চূর্ণ হয়ে আছে একটা তাঁত। কীভাবে ব্রিটিশরা বাংলার শিল্প ও অর্থনীতিকে ধ্বংস করেছে সেটার প্রতিফলন।

1000041804.jpg

1000041806.jpg

1000041809.jpg

থিমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মা দুর্গার প্রতিমা। মা দুর্গার পরনে উজ্জ্বল নীল শাড়ি। নীল শুধু যে রঙ নয়, বেদনা আর দ্রোহের প্রতীক। মায়ের নীল শাড়ি নীলচাষে শোষিত কৃষকের কান্না, আবার সেই শোষণের বিরুদ্ধে তাঁরই প্রতীকী বিদ্রোহ।

1000041800.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow, @kingporos, this is absolutely breathtaking! The Dum Dum Park Tarun Dal's Durga Puja theme is incredibly powerful. The way you've captured the essence of the indigo rebellion and the exploitation faced by farmers is truly commendable. The artistry, from the blue-infused fabrics to the poignant depiction of a broken loom beneath Queen Victoria's statue, speaks volumes.

The use of blue as a symbol of both sorrow and resistance is brilliant, especially in Maa Durga's sari. It's not just a visual spectacle, but a historical narrative woven into every detail. Thanks for sharing this important piece of art and history with us! I encourage everyone to take a closer look at these images and reflect on the story they tell. What a meaningful and thought-provoking creation!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42