হঠাৎ কালবৈশাখী...

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

কলকাতায় বিগত কদিন যাবত কি পরিমাণে গরম পড়েছে, সেটা বলে বোঝানো সম্ভব নয়। যদিও তাপমাত্রা ৩৭ ডিগ্রি ৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু অনুভূতি প্রায় ৪৪-৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কারণ আর্দ্রতা। দুপুর বেলায় যখন গরম হাওয়ার সাথে ভ্যাপসা গরম মিশে এক অদ্ভুত ইকো চেম্বার ক্রিয়েট করছিল, যেটা শরীরকে ঝলসে দেওয়ার মতনই। এক সপ্তাহ মতো এমন পরিস্থিতি থাকবে সেটা আগেই অবহাওয়ার পূর্বাভাস দেখাচ্ছিল। পরিস্থিতি এমন সঙ্গীন, বাড়ি থেকে বেরোলে ঘেমে শরীরের সব জল ঘাম থেকে বেরিয়ে যাচ্ছিলো। সেটা রীতিমতো কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। তাই বাইরে বেরতেই ভয় লাগছিল।

1000123733.jpg

কালবৈশাখী

উষ্ণ আবহাওয়ার সুরাহা পেলাম গতকাল রাতে। হঠাৎ কালবৈশাখী ঝড় এবং এক পসলা বৃষ্টি হয়ে আবহাওয়া ব্যালান্স হয়ে গেলো। সেই সুবাদে রবিবার সকালবেলা থেকেই আবহাওয়াটা একটু স্বাভাবিক ছিল। রাস্তাঘাটেও যখন বেরোতে হয়েছে সেই সময়ও খুব একটা গরমের অনুভূতি হয়নি। গ্রীষ্মে গরম থাকবে এটা স্বাভাবিক এবং তাই সেটা মেনে নিয়েই চলি। শনিবার রাতে যখন বাড়ি ফিরছিলাম সেই সময় অল্প গরম লাগলেও পরিস্থিতি হাতের বাইরে যায়নি। ঘরে ঢোকার পরে খাওয়া দাওয়া করলাম তখন থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়া শুরু হলো।

রাত্রি সাড়ে নটা হঠাৎ হালকা হাওয়ার আওয়াজ কানে আসছিল। রাত্তির বাড়তে বাড়তে সেই ঝড় কালবৈশাখীর আকার নিল এবং কালবৈশাখী ধীরে ধীরে ছিটে ফোঁটা বৃষ্টি দিয়েই নামা শুরু হল। আমি হুড়োহুড়ি করে পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে গেলাম ততক্ষণে রাস্তাতেই বৃষ্টির গতি অনেকটা বাড়লো আর জামাকাপড় ব্যাগপত্র সবই গেল। কিন্তু ভিজে গিয়ে যেন বেশি আরাম পেলাম, ভেজার কোনো দুঃখ নেই।

1000121872.jpg

আজকের সারাটাদিন ছিলো মেঘলা

এমন আবহাওয়ায় দুঃখ না লাগাই স্বাভাবিক। কারণ আবহাওয়াটা এত সুন্দর ছিল গিয়েই জানলা খুলে দিলাম। আহা! সেই সাথে হু হু করে ঠান্ডা বাতাস নিমেষের মধ্যে পুরো ঘর ঠান্ডা করে দিল। ক'দিন ধরে দেখছিলাম আগামী সপ্তাহটা বেশ আরামে কাটবে, সেটার সূত্রপাত হয়ে গেলো


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কিছুক্ষণ আগে আমাদের দিকও কালবৈশাখী ঝড় হয়েছে। আবহাওয়া অনেক ঠান্ডা। তবে গ্রামে নতুন ধান শুকাতে সমস্যা হচ্ছে। আপনার অনুভুতি অনেক সুন্দর।

 last year 

গত পরশুদিন আমাদের এদিকেও কালবৈশাখী ঝড় হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডব সত্যি অনেক ভয়াবহ। ঝড়ের সময় অনেক ভয় লাগে দাদা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43