পুজো পরিক্রমা ২০২৪: শোভাবাজার বড়তলা সর্বজনীন দুর্গোৎসব
নমস্কার বন্ধুরা,
২০২৩ সালে যখন পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম সেই সময় অনেক হুড়োহুড়ির কারণে উত্তর কলকাতার বহু পুজো মন্ডপ দেখা হয়নি। সেই ভুল আর করিনি এবছর হাতে সময় নিয়েই বেরোই। মাঝখানে পথ ভুলে দর্জিপাড়া সার্বজনীন দেখা হলো, সেখান থেকে বেরিয়ে আহিরীটোলার দিকে এগোতে থাকলাম। পথেই পড়ল শোভাবাজার বড়তলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মন্ডপ। ২০২৪ সালে তাদের থিম "ধন ধান্যে"। বাংলার চিরন্তন সমৃদ্ধির প্রতীক, গোলাভরা ধান, গরু বলদ আর কৃষকের হাসিমুখ। সেই বিষয়গুলোকেই শোভাবাজার বড়তলা সর্বজনীনের উদ্যোক্তারা তাদের মন্ডপ জুড়ে জীবন্ত হয়ে উঠেছে।
শতাব্দী প্রাচীন শোভাবাজার বড়তলা সর্বজনীন ৯০ বছরের পদার্পণ করে বাংলার পুরনো ঐতিহ্য ফিরে গেছে। অত্যন্ত গ্রামের ছেলে হওয়ার জন্য, ছোটবেলা থেকেই জানি, গোলা ভর্তি ধান মানেই ফসল ভালো হয়েছে, সারাটা বছর কিছুটা স্বাচ্ছন্দ্যে কাটবে। 'ধন ধান্যে' সেই বঙ্গের ঐতিহ্যবাহী সমৃদ্ধির প্রতীক। ধানের গোলা, গোয়াল ভর্তি গরু একজন স্বচ্ছল কৃষকের প্রতীক। যা আমাদের মধ্যে ধন, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতীকের মানে পাল্টেছে। এখন গোলা ভরা ধানের বদলে মানুষের চাহিদা, জীবনধারা ও সমৃদ্ধির সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। সেই পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা মণ্ডপে। মন্ডপসজ্জায় ব্যবহার হয়েছে জৈবিক সরঞ্জাম। খড়ের ছাউনি, মাটির দেওয়াল, ধানের গাদা, আর পাশে রাখা লাঙল। সব মিলিয়ে এক আদর্শ গ্রাম। রাত তখন কিছুটা গভীর হয়েছে। আলোক সজ্জায় মন্ডপকে অন্য মাত্রা দিয়েছে।
মন্ডপের ভেতরের দিয়ে যখন চলছিলাম সেই সময় যেন নিজের গ্রামেই ফিরে যাওয়ার এক অনুভূতি মানে হচ্ছিল। হাঁটতে হাঁটতে মন্ডপের গর্ভে গৃহে পৌঁছলাম, মা দুর্গা সেখানেই প্রতিষ্ঠিতা। মায়ের প্রতিমা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এক সমৃদ্ধ গ্রাম বাংলার মাতৃস্বরূপ এর রূপে গড়ে তোলা হয়েছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.