পুজো পরিক্রমা ২০২৪: জগৎ মুখার্জ্জী পার্ক
নমস্কার বন্ধুরা,
২০২৪ ভারতীয় রেলের ইতিহাসে এক অবিস্মরণীয় বছর। ২০২৪ সালে মা গঙ্গার নীচে প্রথম মেট্রো রেল ছুটে গেলো, যা ভারতের প্রথম জলের তলায় মেট্রো। ২০২৪ সালের জগৎ মুখার্জি পার্কের দুর্গা পুজো ছিল সেই ঐতিহাসিক সন্ধিক্ষণকে ঘিরে। তাদের পুজোর থিম "প্ল্যাটফর্ম হাওড়া ময়দান"। যা আসলে কলকাতার পূর্ব-পশ্চিম মেট্রো প্রকল্পের জলতলের নিচে চলা মেট্রো স্টেশনকে কেন্দ্র করে গড়ে তোলা। ভাবিনি যে জলের তলায় মেট্রো পুজো মণ্ডপ হতে পারে, চোখে দেখে বিশ্বাস হলো! বাইরে থেকে দেখতে ছিল একেবারে রেলস্টেশনের মতো, আর ভেতরে ঢুকেই মনে হয়েছিল আমি যেন সত্যিই মেট্রোর নিচে চলে এসেছি।
যদিও মণ্ডপের থিম‑এর আধুনিক প্রযুক্তির চিত্র তুলে ধরা হয়েছে, সেই সাথে এর মাধ্যমে গঙ্গা নদীর দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানুষের ভূমিকাকেও তুলে ধরা হয়েছে। মণ্ডপে প্রবেশ করতেই পেলাম একটি চলন্ত মেট্রোর কামরা, সেটা হাইড্রোলিক প্ল্যাটফর্ম‑এর উপর বসানো ছিল, যা মেট্রোর ভেতরের মতো কম্পন তৈরি করছিল, যেটা সত্যিকারের মেট্রোর মতোই মনে হচ্ছিল। সেই সাথে মেট্রোর কামরার মতো আসন, হ্যান্ডেল, ডিজিটাল সিগন্যাল, এমনকি টিকিট কাউন্টারও রাখা হয়েছিল যা মেট্রো স্টেশনের আদলে বানানো। মন্ডপের আলোকসজ্জা ছিল নীল ও সাদা আলোর সুন্দর মিশেল, এতে গঙ্গার নীচে মেট্রোর আবহ আরও বাস্তব লাগছিল। স্টেশনে ঘোষণার শব্দ, এস্কেলেটরের প্রতিচ্ছবি, আসন, গেট, সিগন্যাল লাইট, যেন সত্যিকারের এক রেলস্টেশন।
মেট্রো স্টেশনের ভেতর দিয়ে পৌঁছলাম মন্ডপের গর্ভগৃহে। সেখানে মা দুর্গা প্রতিষ্ঠিতা। মায়ের প্রতিমার ভাবনাটিও থিমের সঙ্গে মেলবন্ধন করে বানানো। মা দুর্গাকে গঙ্গা রূপে দেখানো হয়েছে, যাঁর হাত থেকে জল ঝরছে। মায়ের চারপাশে বসে থাকা মায়ের সন্তানেরা মাকে পুজো করছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
@kingporos, নমস্কার! What an incredible post showcasing the "Platform Howrah Maidan" Durga Puja! The way the organizers recreated the underwater Kolkata metro experience is simply mind-blowing. Your photos truly capture the intricate details, from the vibrating metro carriage to the digital signals and even the ticket counter. It's amazing how they've blended modern technology with a crucial message about environmental awareness, especially regarding the Ganges.
The depiction of Durga as Ganga, with water flowing from her hands, is such a thoughtful and artistic touch. This puja seems like an unforgettable experience, and thanks to your vivid descriptions and stunning pictures, we can all appreciate the creativity and effort that went into it. ধন্যবাদ for sharing this unique cultural spectacle with the Steemit community! I am sure others will appreciate this amazing work; I encourage them to leave a comment below.