পুজো পরিক্রমা ২০২৪: চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি পর্ব ১
নমস্কার বন্ধুরা,
দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা শেষ করে, মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে যাই। সেইখান থেকে যখন বেরোলাম তখন ঘড়িতে রাত ১ টার কাছাকাছি বেজে গিয়েছে। কিন্তু তখন পরিক্রমা চালিয়ে যাওয়ার ইচ্ছে মনে ডেকে চলেছে। তাই দক্ষিণ কলকাতার পর্ব শেষ করে সেই রাতে উত্তর কলকাতার পরিক্রমায় নেমে পড়লাম। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সোজা পৌছলাম মানিকতলা এবং গিরিশ পার্ক সংলগ্ন অংশে। এখানে বেশ কয়েকটি পুরনো দুর্গা পুজো হয় যেগুলো স্বাধীনতার অনেক বছর আগে শুরু হয়েছে। আর কিছু পুজো, যারা সদ্য শুরু হয়েও খুব তাড়াতাড়ি কলকাতার সুপরিচিত পুজোর গুলোর মধ্যে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে।
উত্তর কলকাতার প্রথম যাই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে কলকাতার এক অত্যন্ত পুরনো পাড়াতে। সেই পাড়ার বিখ্যাত পুজো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি। পুজো মন্ডপটি রাস্তা থেকে অল্প একটু হেঁটে ভেতরে ঢুকতে হয়। তবে মোটরবাইক নিয়ে পুজো মন্ডপের খুব কাছাকাছি পৌঁছে যেতে পেরেছিলাম, রাতে ঘুরে বেড়ানোর এটাই একটা সুবিধে। ধীরে ধীরে ঢুকে পড়লাম চোরবাগান সার্বজনীনের পুজো মণ্ডপে। ৮৯ সালে পদার্পণ করে, তাদের থিম ‘দুগ্গা’। থিমের কথা শুনে মনে হবে পুজোর ভাবনা, মা দুর্গাকে ঘিরে। কিন্তু পুজোর ভাবনা শুধুমাত্র মা দুর্গাকে ঘিরে নয়, আমাদের চারপাশের সমস্ত নারীদের নিয়ে, যারা প্রতিদিনের জীবনে যুদ্ধ করেন, হাসেন, কাঁদেন, কিন্তু থেমে থাকেন না।
চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিমের ভাবনা আমাদের চারপাশে দুর্গাদের নিয়ে, যারা আমাদের ঘরে আছেন, কেউ মা, কেউ বোন, কেউ স্ত্রী, আবার কেউ কন্যার রূপে। থিমটি আমাদের সমাজের নারীদের শক্তি, তাদের ভূমিকা ও সামাজিক গুরুত্বকে তুলে ধরতে প্রচেষ্টা। বর্তমান সমাজ ব্যবস্থার মাঝে নারীরা কিভাবে দৃঢ়তা দেখিয়ে, সহনশীলতা ও মানবিকতাকে বাঁচিয়ে রাখছেন, সেটাই তুলে ধরেছে।
মন্ডপের মাঝে ধীরে ধীরে ঢুকে যেতে থাকলাম। শুরুতে ছিল এক চাঁদোয়া করা পথ, আর পুরো চাঁদোয়া ছিল রঙিন আলোতে সাজানো। রাতের অন্ধকারে চাঁদোয়ার আলোতে নিমজ্জিত হয়ে মন্ডপের অন্দরে ঢুকতে থাকলাম। আলো আঁধারির মধ্যে মণ্ডপের আলোকসজ্জার মাঝে ডুবে গেলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.