পুজো পরিক্রমা ২০২৪: টালা বারোয়ারি পর্ব ২

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

মন্ডপের জীবন্ত নাট্যমঞ্চ। মন্ডপে প্রবেশ করতেই গুপি বাঘার চরিত্রে দুজন দাঁড়িয়ে সিনেমার গুপি বাঘাকে বাস্তবে ফুটিয়ে তুলেছে। ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে থাকলাম। সত্যজিৎ রায়ের বহু সৃষ্টি মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা চলচ্চিত্রের সবচাইতে উজ্জ্বল নক্ষত্র সত্যজিৎ রায় আজও এক দৃষ্টান্ত। উনি যে শুধুমাত্র সিনেমা বানাননি, রচনা করেছিলেন বাঙালিত্ব। তার সৃষ্টি হীরক রাজার দেশে"র চরিত্র উদয়ন পন্ডিতকে বর্তমানে হাজারে হাজারে প্রয়োজন। যারা রাজাকে প্রশ্ন করতে ভয় পাবে না। যাদের কন্ঠরুদ্ধ করে ফেলা যাবে না। এবছরে টালার থিম "হীরা মানিক জ্বলে"। যেখানে হীরা অর্থাৎ হীরক রাজ্যের প্রতীক এবং মানিক বলতে বোঝানো হয়েছে সত্যজিৎ রায়কে, যাঁর ডাক নাম ছিল মানিক। পুজোর উদ্যোক্তারা মন্ডপে শুধু শ্রদ্ধাঞ্জলি হিসেবে নয়, বরং সমাজের অন্ধকার দিককে উদ্ভাসিত করার এক সচেতন প্রয়াস করেছে।

1000053855.jpg

1000053856.jpg

1000053857.jpg

1000053858.jpg

হীরক রাজা যেমন শিক্ষার বিরুদ্ধে, তেমনি টালা বারোয়ারির থিমে শিক্ষার শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে। সত্যজিৎ রায় কে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটকেও সবার সামনে তুলে ধরার জন্যই এই থিমের ভাবনা। মন্ডপের মূল অংশ যখন পৌঁছলাম সেখানে হীরক রাজার পুরো মন্ত্রী সভায় তুলে ধরা হয়েছে, মাঝখানে রয়েছে বিশাল বড় হীরক রাজার এক মূর্তি তার চারপাশেই ঘিরে রয়েছে হীরক রাজার সভাসদরা। বিশাল মঞ্চে মন্ত্রী, বিদূষক, বিজ্ঞানী ও উদয়ন পণ্ডিতের চরিত্রে শিল্পীদের অভিনয় জীবন্ত। মন্ত্রিসভা যেন আজকের সময়ের কোন রাজনৈতিক দল যেখানে এক বিশেষ রাজনৈতিক নেতা বা নেত্রীকে ঘিরে তার দলের লোকেরা অন্ধের মতনই নেতা-নেত্রীর গুনগান করতে থাকে। তার পাশেই তৈরি যন্তরমন্তর, যেটার সাহায্যে হীরক রাজা মগজ ধোলাই করত।

1000053866.jpg

1000053865.jpg

1000053864.jpg

1000053859.jpg

1000053863.jpg

মগজ ধোলাই থেকে নিজেকে রক্ষা করে চলে গেলাম মন্ডপের গর্ভ গৃহে। এবারের তাদের প্রতিমা ছিল অভিনব। মা দুর্গা এখানে কেবল অসুরনাশিনী নন, তিনি, উদয়ন পণ্ডিত-এর রূপে।

1000053861.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Great post! Featured in the hot section by @punicwax.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59511.06
ETH 1566.48
USDT 1.00
SBD 0.42