মোয়ার টানে জয়নগর: রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, জয়নগর
নমস্কার বন্ধুরা,
জটার দেউল থেকে জয়নগর পৌঁছানো যেন বিশাল এক যুদ্ধের মতোই। মাঝে কিছুটা পথ ভালো, আর কিছুটা পথ এতই খারাপ যে নাচতে নাচতে কোমরের ডিস্ক খুলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছিল। সেসব সহ্য করেই জয়নগর পৌছতে বেজে গেলো দুপুর সাড়ে তিনটে। শীতের দিন, বেলা খুবই কম হয় সেজন্য খুব চটপট মোয়ার দোকানে সোজা গেলাম। জয়নগর ঘুরতে আসার আগে, ইউটিউবে জয়নগরের বিভিন্ন মোয়ার দোকানের নাম জানতে পেরেছিলাম। আমি যখন পৌঁছাই তখন ইউটিউবারদের কথায় না হেঁটে সাধারন মানুষজনের সাথে কথা বলি, তাদের কাছ থেকেই মূলত জানতে চাই তারা কোন দোকান থেকে মোয়া কেনেন?
ইউটিউবে দেখা সব জিনিস সত্যি হয় না সেটা আরো একবার প্রমাণ পেলাম। জয়নগরের সাধারণ বাসিন্দা সকলেই রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের কথা বললেন। আমি যেকটা ইউটিউব ভিডিও দেখেছিলাম সবাই খোকনের মোয়া জয়নগরের মধ্যে সবচাইতে ভালো বলেছিল। এমনকি প্রখ্যাত রেডিও সঞ্চালক মীর খোকনের মোয়ার প্রশংসাতে পঞ্চমুখ। অন্যদিকে সাধারন জয়নগর বাসী, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের সুনাম করছে। ইউটিউবারদের কথায় না গিয়ে সাধারনের কথায় রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারেই গেলাম। আরো সুবিধে হলো কারণ জটার দেউল থেকে ফিরে আসবার সময় রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার দোকানটা প্রথমে পড়েছিল।
স্কুটার দাঁড় করলাম রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের ঠিক উল্টপাশে। যথারীতি দোকানের প্রচন্ড ভিড় বুঝিয়ে দিলো বাসিন্দারা মোয়া কেনার জন্য এখানেই আসেন। যেখানে পুরো রাস্তা জুড়ে প্রচুর মোয়ার দোকান যেগুলোর বেশিরভাগই ফাঁকা। রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের উল্টোপাশে স্কুটার দাঁড় করিয়ে দোকানের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে নলেন গুড়ের আর ঘি'য়ের সুবাসে মন মাতিয়ে দিলো। মোয়া কেনার অনেকে ভীড় তাই তাদের গুড়ের রসগোল্লাটা খেয়ে দেখলাম। মনমাতানো স্বাদ!। মুখে দিয়ে বুঝতে পারছিলাম গুড অত্যন্ত খাঁটি। সেই থেকেই গুড়ের একটা সন্দেশ এবং আরেকটা রসগোল্লা করে খেলাম। আহা। কি সেই স্বাদ!
মিষ্টি খেয়ে মোয়ার দিকে এগিয়ে গেলাম। দোকানের ভেতরের জায়গাটা ঘিরেই অনেক কারিগর প্রতিনিয়ত মোয়া বানিয়ে চলেছে। এবং সেখান থেকে ঘি, গুড় আর ক্ষীরের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। তিন ধরনের মোয়া ৩০০, ৪০০, ৫৫০ টাকা প্রতি কিলো। আমি ৪০০ টাকার মোয়া হাফ কিলো এবং হাফ কিলো ৫৫০ টাকার মোয়া কিনলাম। দুটো আলাদা প্যাকেট পেলাম, যদি বাইরে থেকে বোঝবার উপায় নেই। তারপর বেরিয়ে এলাম মহা প্যাকেট নিয়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল এদিকে জয়নগরেও বেশ কয়েকটা জায়গা ঘুরবার ইচ্ছা, সেজন্যই মূলত তাড়াহুড়ো করে চলে আসা নইলে এমন সুবাস ছেড়ে আসতে কার ইচ্ছে হয়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই দাদা ইউটিউবারদের কিছু কিছু কথা একেবারেই মিথ্যা। তারা অনেক সময় ফালতু তথ্য দিয়ে থাকে। যাইহোক জয়নগরের রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে গিয়ে খুব ভালো করেছেন দাদা। অবশেষে তাহলে মোয়া কেনা হলো। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।