বোল্লা কালী মায়ের মেলায়: পর্ব ৬
নমস্কার বন্ধুরা,
ধীরে ধীরে হলেও হাটতে হাঁটতে কখন যে মেলার একদম শেষ প্রান্তে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারিনি। শেষ প্রান্ত বলাটা কতটা ঠিক হবে সেটা জানিনা আসলে মেলার শেষটা মূল রাস্তা পর্যন্তই। সেজন্য ঘুরিয়ে বলা যায়, রাস্তায় পৌঁছে গেলাম। মেলার শেষের অংশটাতেও ভিন্ন ধরনের দোকানে ভর্তি ছিল। তবে যে জিনিসটায় খামতি ছিল না তা হচ্ছে মেলায় আসার খদ্দেরদের ভিড়। মেলার ফিরতি পথে মানুষজন কি কিনবে, সেটাই ভাবনা হতে পারে। কিন্তু ফিরতি পথে মানুষ জিনিসপত্র কেনে সবচাইতে বেশি। বছরের মতো মেলা শেষ হয়ে গেলো, আবার এক বছর পর আসা যাবে। তার আগে আবেগ তাড়িত কেনাকাটা। হাঃ হাঃ।
আমিও সেই লিস্ট থেকে বাদ গেলাম না। পুরো মেলায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আসছিলাম তবে আচারের দোকান নজরে আসেনি। জানি মেলা জুড়ে অনেক আচারের দোকান ছিল তবে ভীড়ে সেগুলো আমার চোখে পড়েনি। মেলা শেষ হওয়ার মুখে একখানি আচারের দোকান পেলাম। সেই দোকানে খুঁজতে খুঁজতে আমার এক পছন্দের আচার পেলাম, চালতার আচার। বর্তমানে চালতা গাছটাই খুব কমে গিয়েছে, সেখানে যদি এই আচার পাই তাহলে কেনই কিনবো না। মাস খানেক নিজের খাওয়ার মতো কিনে ফেললাম।
তারপর কিছু দূরত্ব হেঁটে যেতে এক দোকান দেখতে পেলাম সেখানে শুধুমাত্র ব্যাগ। যদিও এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয়, ভিন্ন ধরনের এসব দোকান মেলার আসল চরিত্র ফুটিয়ে তোলে। সেই দোকান টির ঠিক উল্টোপাশে আরো একটা হরেক মালের দোকা। সেখানে পশার দেখবার মতো। খানিকটা সময় দাঁড়িয়ে বুঝতে পারলাম, সেখানের সবকটি দোকান আসলে একটিই।
অল্প হাঁটতে হাঁটতে এক বাদামের দোকানের কাছে পৌছালাম। সেখানে গরম গরম বাদাম ভাজা হচ্ছে। আমি একগাল বাদাম খাওয়ার জন্য ২০০ গ্রাম কিনে ফেললাম। বাদামের প্রতি ভালোবাসা একটু তো রয়েছে সেই সাথে মেলায় গরম ভাজা বাদামের তো তুলনাহীন।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
চালতা গাছ এখন আসলেই খুব কম দেখা যায়। মেলার শেষ অংশটাতে গিয়ে তো দেখছি চালতার আচার কিনেছিলেন দাদা। তাছাড়া গরম গরম বাদাম ভাজাও খেয়েছেন। সবমিলিয়ে মেলায় বেশ ভালো সময় কাটিয়েছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।