পুজো পরিক্রমা ২০২৪: বেহালা সোনারতরী

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

বড়ো নামের পাশের ছোটো নাম গুলো সবসময় ঢাকা পড়ে যায়। পুজোতে ঘুরতে বেরিয়ে কেউ যদি একটু চোখ কান খোলা রাখে তখন হঠাৎই এসব অজানা ও বড়ো নামের পাশে আড়াল হয়ে যাওয়া পুজো মন্ডপ দেখতে পাওয়া যায়। যাদের ভাবনা এবং চিন্তা সত্যিই চোখ ধাঁধিয়ে দেয় বিশেষ করে অল্প খরচের মধ্যে তাদের মন্ডপের সজ্জা। বড়িশা ক্লাবের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে বেহালার পথ ধরে বড়িশার আরো কয়েকটা সুপরিচিত পুজো মন্ডপের দিকে যাত্রা শুরু করলাম। সেই রাস্তাতে পেলাম বেহালা সোনারতরী নামে এক ছোটো অথচ খুবই সুন্দর পুজো মন্ডপ।

1000073092.jpg

1000073093.jpg

জেমস লং সরণি ধরে মূল বেহালায় প্রবেশ করলাম বেহালা শহরের কয়েকটি সুপরিচিত ক্লাবের পুজোর দেখতে। সেই সময় পথে এই মন্ডপটি দেখে দাঁড়িয়ে পড়লাম। সঠিক বললে, দাঁড়িয়ে যেতেই হলো। কারণ তাদের আলোকসজ্জা। বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম তাতেই সোনারতরী ক্লাবের আলোকসজ্জা আমার খুব ভালো লেগে যায়। পথ থেকে সোজা মন্ডপে ঢুকে পড়লাম। সত্যি কথা বলতে মণ্ডপে ঢুকে পুজো কমিটি ঠিক কি ফুটিয়ে তুলেছে বা কোন নির্দিষ্ট ভাবনা নিয়ে পুজো মণ্ডপ সেটি বুঝে উঠতে পারলাম না।

1000073095.jpg

1000073098.jpg

পুজো কমিটির ভাবনা বুঝলাম না ঠিকই তবে মন্ডপের সামনে বৃহদাকার পুতুল এবং মন্ডপের ভেতররে ছাতার মাধ্যমে সুন্দর আলোকসজ্জায় মোহিত হয়ে গেলাম। ছাতা দিয়ে পুরো মন্ডপের আকাশ এতো সুন্দর ভাবে রাঙিয়ে উঠেছিল, যেটা অসাধারণ লাগছিল। চতুর্থীর রাত সেজন্য পুজো মন্ডপটিতে মানুষজনের ভিড় খুব বেশি ছিল না তাই রঙিন ছাতা আর আলোর কারসাজির আনন্দ উপভোগ করতে পারলাম।

1000073094.jpg

1000073096.jpg

মন্ডপের কাজ যে ভাবনা নিয়েই হোক মায়ের প্রতিমা ডাকের সাজের কাজের উপরে। যেটা সবসময়ই খুব ভালো লাগে।

1000073097.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেহালা সোনারতরীর পূজা মন্ডপ ছোট হলেও দেখতে দারুণ লাগছে। তারা স্বল্প জায়গায় চমৎকার আয়োজন করেছে। বিশেষ করে আলোকসজ্জা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

আজ আরও একটি দারুণ সুন্দর মণ্ডপ আপনি আমাদের সামনে তুলে আনলেন। বেহালার পূজা মন্ডপগুলি ভীষণ সুন্দর হয়। আমি কয়েক বছর দেখতে গেছি। সোনার তরী ক্লাবের এই পূজা মন্ডপ এক কথায় শিল্প কর্মের অসামান্য এক নিদর্শন। প্রত্যেকটি ছবি দারুন সুন্দর ভাবে তুলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42