পুজো পরিক্রমা ২০২৪: লালাবাগান নবাঙ্কুর পর্ব ২

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

লালাবাগান নবাঙ্কুর যেন সবুজের মেলা। মন্ডপের শুরু থেকেই সেই আবহ শুরু হয়েছিল। রাত পৌনে তিনটের সময় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকবার পরে যেটুকু নেতিয়ে পড়েছিলাম মন্ডপের ভেতরে ঢুকতেই সেটা কেটে গেলো। মণ্ডপ শীতল, আর সব ক্ষেত্রেই পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। মণ্ডপে গাছের পাশাপাশি, সৌরশক্তি চালিত আলো, প্লাস্টিক মুক্ত জোন এবং জৈবসার ব্যবহারে তৈরি। ৮,০০০ গাছ এর প্রতিটি মাটিতে পোঁতা এবং এমনভাবে সাজানো যে মণ্ডপ কোনো বর্ষাকালীন ঘন অরণ্যের মতো। একটা বিষয় পরিষ্কার, লালাবাগান নবাঙ্কুর সমিতির মন্ডপের মূল ভাবনা শুধুমাত্র একদিনের নয়, দীর্ঘস্থায়ী পরিবেশ সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছে।

1000023345.jpg

1000023346.jpg

মন্ডপের অন্দর সজ্জা হয়েছে লতানো, গুল্ম এবং নানা ঔষধি গাছের সাহায্য নিয়ে। ভালোভাবে নিরীক্ষণ করে বুঝলাম গাছ গুলো সতেজ রাখবার জন্য হাইড্রোপ্রনিক পদ্ধতি অবলম্বন হয়েছে। সুন্দরভাবে পরিবেশ ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে পেরেছে মানিকতলা লালাবাগান নবাঙ্কুর দুর্গাপুজো কমিটি। পরিবেশ দূষণ ঠেকাবার একমাত্র উপায় গাছ। কংক্রিটের ঘিরে ফেলা আমাদের জীবনে যখন মানুষ প্রকৃতি থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন এমন সবুজে ঘেরা মণ্ডপ একটুখানি নিঃশ্বাস নেওয়ার সুযোগ এনে দিয়েছে। মন্ডপের মূল উদ্দেশ্য, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব মানুষের মনে গেঁথে দেওয়ার। যা করতে সক্ষম হয়েছে পুজো কমিটি।

1000023344.jpg

1000023350.jpg

মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে দেবী দুর্গার প্রতিমাও এবছর অনন্য রূপে সাজানো হয়েছে। দেবীর মুকুট, অলঙ্কার ও আবরণে গাছগাছালি ও পাতা ব্যবহার করা হয়েছে, যা প্রতীক হিসেবে তুলে ধরছে ‘মা’ নিজেই প্রকৃতির প্রতিচ্ছবি।

1000023349.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63900.89
ETH 1725.75
USDT 1.00
SBD 0.42