আমি বাঙালি'র বাসন্তী পোলাও আর কষা মাংস
নমস্কার বন্ধুরা,
শীত পুরোপুরি চলে যাওয়ার আগে বাইরের খাবার দাবার খেয়ে নেওয়ার ইচ্ছে গুলো মিটিয়ে নিতে চাইছিলাম। গরমের সময় বাইরে খাওয়া থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। সেজন্য যখন সুযোগ পেলাম তখন অর্ডার করলাম "আমি বাঙালি" থেকে বাসন্তী পোলাও। বিগত কয়েক মাস ধরে বাসন্তী পোলাও এবং কষা মাংসের খুব চল। বাসন্তী রঙে বলেই নাম, বাসন্তী পোলাও। বাকি রান্নার নিয়ম সব একই। ভালো বাসন্তী পোলাও পাবার জন্য জোমাটো খুঁজতে খুঁজতে "আমি বাঙালি"র ভালো রেটিং দেখলাম। বিগত কিছু সময় ধরে "আমি বাঙালি" বেশ কিছু ফ্রাইঞ্চাইজি রেস্টুরেন্ট আশেপাশে দেখছিলাম। জোমাটোতে তাদের রেটিং দেখেই অর্ডার করলাম বাসন্তী পোলাও এবং চিকেন কষা।
রংয়ের জন্যই এই পোলাওয়ের নাম হলেও মূলত এর স্বাদ একটু মিষ্টি ধরনের হয়। এবং সবচাইতে ভালো লাগে সাথে যদি মাংসের ঝোল হয়। বাসন্তী পোলাও মূলত গোবিন্দভোগ চালের ভালো হয়। অর্ডার করে এগুলোই মনে মনে ভাবছিলাম আর সময় গুণ ছিলাম। কারণ বাসন্তী পোলাও কষা মাংসের মানুষ জনের মধ্যে যে আবেগ তৈরি করেছে সেটার কিছুটা অনুভব করার ইচ্ছা আমারও আছে। অর্ডার করার পর খাবার ঘরে পৌঁছতে প্রায় আধঘণ্টার বেশি সময় লাগলো। মাঝে সময়টা যেন কাটছিল না। অবশেষে আমার অর্ডার করা জিনিসগুলো পৌঁছে গেল তখন বেশি অপেক্ষা না করে ঝটপট প্যাকেট থেকে বের করে ফেললাম একটা সাড়ে সাতশ গ্রামের বাসন্তী পোলাওয়ের কন্টেনার, সেই সাথে চিকেন কষার আরেকটা কন্টেইনার।
বাসন্তী পোলাওয়ের কন্টেনারটা খুলতেই, যে বস্তু সবচাইতে আগে নজরে আসলো সেটা একটা তেজপাতা। হাঃ হাঃ। মাংসের কষা খুলে দেখলাম সেখানে দু পিস বড় মাপের মুরগির মাংসের টুকরো। তবে বাসন্তী পোলাও সাধারনত আতপ চালে তৈরি হলেও এনারা সেটা বানিয়েছেন দেরাদুন চাল দিয়ে। সেজন্য হয়তো বাসন পোলাওয়ের থেকে যে সুগন্ধটা আমি আশা করেছিলাম সেটা কিছুটা কম মনে হল।
থালা পেতে বাসন্তী পোলাওয়ের খানিকটা নিয়ে তাতে মুরগি কষা আর খানিকটা ঝোল নিয়ে নিলাম। তারপর ছোট্ট একটু গ্রাস মুখে চালান করলাম, মুখটা ঝাল এবং মিষ্টির স্বাদে ভরে গেল। যেহেতু বাসন্তী পোলাও স্বাদে মিষ্টি, সেই সাথে চিকেনের ঝালটা খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট দিচ্ছিলো। খেতে ভালই লাগলো তবে যে জিনিসটা অভাব অনুভব করলাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের।
চালের জন্যই ৭/১০ এর বেশি যাওয়া গেলো না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাসায় বসে বসে বাসন্তী পোলাও এবং চিকেন কষা বেশ মজা করে খেয়েছেন দাদা। তবে বাসন্তী পোলাও এর চাল আরও ভালো হলে, হয়তোবা আরও মজা করে খেতে পারতেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাঙালির সবচাইতে পছন্দের কম্বো বলা হয় এটাকে। এই বাসন্তি পোলাও আর কষা মাংস। নামেই যেন জিভে পানি চলে আসছে। দারুণ ছিল আপনার পোস্ট টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।