পুজো পরিক্রমা ২০২৪: আহিরীটোলা যুবকবৃন্দ

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,

পঞ্চমীর রাত বাড়ছিল সাথে পাল্লা দিয়ে বাড়ছিল মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে কলকাতায় দুর্গাপুজো দেখার মধ্যে এক বিশেষ আনন্দ রয়েছে। আমিও ভিড়ের মাঝখান দিয়ে এগোতে থাকলাম পরের গন্তব্যের দিকে। আহিরীটোলার আশেপাশে অনেকগুলো পুজো মণ্ডপ ২০২৩ সালে যেতে পারিনি, ২০২৪ সালে আগেই পুজো পরিক্রমার ম্যাপ বানিয়ে ছিলাম। সেই ম্যাপ দেখে পৌঁছালাম আহিরীটোলা যুবকবৃন্দের দুর্গাপুজোতে। ২০২৪ সালে তাদের এক অভিনব থিম, যার মূলে বাংলার ঐতিহ্যবাহী আলপনা। ভাবনা, আকারের মহাযাত্রা।

1000063420.jpg

1000063422.jpg

আজকের দিনে আলপনা প্রায় বিলুপ্তির পথে, বিশেষ করে শহরের দিকে আর আলপনা দিকে দেখাই যায় না। সেটাকে পুনরুজ্জীবিত করতেই ৫৪ তম বর্ষে পদার্পণ করে আহিরীটোলা যুবকবৃন্দের দুর্গাপুজোর মণ্ডপসজ্জা। মূলত শান্তিনিকেতনের আঁকা নানা আলপনার মাধ্যমে গোটা প্যান্ডেল সাজানো হয়েছে। সাদা রঙের নকশা, গাছপালা, পাখি, ফুল ও লোকজ চিত্রকলার ছোঁয়া মণ্ডপকে এক অনন্য রূপ দিয়েছে। মণ্ডপে প্রবেশ করতেই আমার বাড়ির কথা মনে পড়লো। বাড়ির আঙিনায় মা যেমন চালের গুঁড়ো মিশিয়ে আলপনা আঁকে ঠিক তেমনই আলপনা তবে এইগুলো বানানো হয়েছে একটু ভিন্ন ভাবে। মন্ডপে যখন প্রবেশ করছিলাম সেই সময়েই চারপাশে বিভিন্ন রূপের ভিন্ন মাপের আলপনা গুলো চোখে পড়েছিল সবগুলো আলপনায় বানানো হয়েছে লোহাকে বাঁকিয়ে। একটা সময় বাঙালির অনুষ্ঠানে অনুষ্ঠানে আলপনা দেওয়া অত্যন্ত প্রচলিত ছিল। সেই আলপনা দেওয়া হতো চালের গুড়োর। কালের পরিবর্তনে সেটা হয় খড়িমাটি দিয়ে। আজ যা স্টিকারে এসে ঠেকেছেম মণ্ডপজুড়ে ভিন্ন ধারার আলপনাও ফুটে উঠেছে। কোথাও লোহার রড, আবার কোথাও মাটির সরার উপরে।

1000063425.jpg

1000063426.jpg

মা দুর্গার প্রতিমাও মণ্ডপসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে। দেবীর রূপ ছিল শান্ত। প্রতিমার শোভা আলপনার নকশার সাথে মিলেমিশে গিয়েছে।

1000063429.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59957.27
ETH 1576.09
USDT 1.00
SBD 0.42