পুজো পরিক্রমা ২০২৪: চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি পর্ব ২

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

সার্বজনীনের পূজো মন্ডপের ভেতরে যতটা প্রবেশ করতে থাকলাম ততই যেন আশ্চর্য হয়ে গেলাম। নিজেদের ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য মন্ডপ এবং থিমের যে অসাধারণ সামঞ্জস্য ফুটিয়ে তোলা হয়েছে সেটাই প্রত্যেকটা কোনায় নজরে এলো। প্রতিটা কোনাতে মূল ভাবনার ছোঁয়া। ঝলমলে রঙ বা চোখ ধাঁধানো আলো নয়, বরং একধরনের শান্ত, অথচ শক্তিশালী ভাব মণ্ডপের ভেতরে ছিলো।

1000117454.jpg

মূল মন্ডপের ভেতর দিকটায় উপর যেন অনেকটাই আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের কিছু বিশেষ অংশ তুলে ধরা হয়েছে। যেমন মন্ডপের ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্রথম যে জিনিসটা নজরে আসে সেটা এক বিশালাকার চাঁদ। তবে এ চাঁদ মাঝখান থেকে ভেঙে গিয়েছে এবং সম্পূর্ণই নীল রঙে মুড়িয়ে দেওয়া হয়েছে চাঁদের শোভা। মন্ডপের উপর দিকেও আমাদের ভুবনের তেজাত তুলোর মত মেঘেদের বাসা বানানো হয়েছে। মন্ডপের অন্দরের উপরটায় সম্পূর্ণই কাপড় দিয়ে খুব সুন্দর মেঘের আকৃতির দেওয়া হয়েছে। সেই সাথে মেঘেদের মাঝে জায়গা পেয়েছে চাঁদের অর্ধেক অংশ। মন্ডপের ভেতরের আলো আঁধারির মাঝে এ যেন এক অদ্ভুত ধরনের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।

1000117455.jpg

1000117459.jpg

নারী, চিরকালই আমাদের সমাজতন্ত্রের কাছে পেষিত হয়ে চলেছে। বর্তমানে পুরুষদের উপরে অপ্রীতিকর ঘটনা আমাদের চোখের সামনে আসছে ঠিকই, কিন্তু এখন আমাদের সবচাইতে বেশি কানে আসে নারীদের উপরে নির্যাতনের ঘটনা। অথচ নারীরা সমাজের চালিকাশক্তি। সেই বার্তাটা যে এত সুন্দরভাবে, এত শিল্পীতভাবে চোরবাগান সার্বজনীনে উপস্থাপন করা যায়, সত্যিই কল্পনাতীত। যেমন মন্ডপের ভেতরের শোভা তেমনি পুরো পুজোর ভাবনা দুইয়ের মিলনে এক অদ্ভুত সুন্দর পুজো ফুটিয়ে তুলেছে চোরবাগান সার্বজনীনের উপস্থাপকরা।

1000117460.jpg

1000117462.jpg

1000117461.jpg

মন্ডপের ঠিক মাঝে মেঘেদের মাঝে প্রতিষ্ঠিতা হয়ে আছেন মা দুর্গা। তাকে ঘিরে বানানো হয়েছে আরো কয়েকটি গ্রহ। কারণ বিশ্বব্রহ্মাণ্ড তাকে ঘিরে ই সৃষ্টি হয়েছে।

1000117457.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64103.85
ETH 1732.97
USDT 1.00
SBD 0.42