পুজো পরিক্রমা ২০২৪: মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গা পুজা কমিটি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

সিমলা ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে অল্প কিছু দূরে আমি পৌঁছলাম মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গা পুজো দেখতে। চালতাবাগান অল্প পরিসরের মধ্যে দারুন মন্ডপ উপহার দেয়। তখন ঘড়িতে রাত ২ টোর কাছাকাছি, যদিও চতুর্থীতে চালতাবাগানের মন্ডপ পুরোপুরি তৈরি হয়নি। যেটুকু ছিল তার মধ্যেই মণ্ডপটা ছিল অপূর্ব, একেবারে পুরনো দিনের দালানবাড়ির মতো। যেন পুরোনো কলকাতার কোন এক অন্দরমহল তুলে আনা হয়েছে চোখের সামনে। দেয়ালে দেয়ালে ঝুলছিল পুরনো আলোকচিত্রের আদলে আঁকা দৃশ্য, ছাদে কাঠের বিম, আর মাঝখানে খোলা উঠোন। সব মিলিয়ে এক অপূর্ব আবহ তৈরি করেছিল।

1000021667.jpg

রাত তখন ২ টো বাজে অথচ মণ্ডপে ঢোকার মুখে অনেক দর্শনার্থী দাঁড়িয়ে ছবি তুলছে। যেহেতু রাস্তার কিছুটা অংশ জুড়ে তাদের পুজো মন্ডপ, তাই মণ্ডপ হয় লম্বাটে। হেঁটে মন্ডপের গর্ভ গৃহের কাছে প্রবেশ করতেই মা দুর্গার প্রতিমা নজরে পড়ল! সাবলীল ভঙ্গিমায় মায়ের প্রতিমা নির্মিত। যেহেতু মন্ডপ মূলত পুরোনো কলকাতার অভিজাত বাড়ির ন্যায় বানানো তাই প্রতিমা সেভাবেই প্রতিষ্ঠিত।

1000019874.jpg

1000019878.jpg

1000019876.jpg

অভিজাত বাড়ির অন্দরমহল যেমনটা হয় তেমনি ছিল চালতা বাগানের পুজো মন্ডপের আন্দর সজ্জা। যেমন কাঠের কাজের ব্যবহার হয়েছে তেমনি পুরোনো ভারতীয় লোহার কাছের কিছু নিদর্শন মন্ডপের সজ্জাতে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেদিন পর্যন্ত মণ্ডপের সম্পূর্ণ তৈরি করা যায়নি সেজন্যই মূল ভাবনার কিছু ঝলকেই পেয়েছিলাম। এই পুজো কমিটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের সমাজ সেবা মূলক কাজকর্ম।

1000019877.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62963.73
ETH 1698.85
USDT 1.00
SBD 0.38