আলিপুর চিড়িয়াখানা : পর্ব ১২

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,

শিম্পাঞ্জি দেখলাম না তো কি হয়েছে তার বদলে গিবন দেখে শখ কিছুটা হলেও পূর্ণ হলো। আসলে তাদের ডাকে চারপাশটা এমন ভাবে মুখরিত হয়ে দিয়েছিল যে তাদেরকে না দেখলে অনেক বড় মিস করে ফেলতাম। গিবনের সাথে সাক্ষাত করে চলে গেলাম চিড়িয়াখানার একদম শেষ অংশেহ যেখানে নানা তৃণভূমি স্তন্যপায়ীরা ছিলো, যেটা বলা চলে মূলত হরিণদেরই জায়গা।

অল্প হাঁটতেই পেয়ে গেলাম দ্বিতীয় প্রজাতির হরিণের খাঁচাটি। এই হরিণটির নাম কাঁকর, ইংরেজিতে যাকে বার্কিং ডিয়ার বলে। আয়তনে খুবই ছোট মাপের এই হরিণগুলো মূলত ভারতবর্ষের জম্মু-কাশ্মীর অঞ্চলে পাওয়া যায়। তাছাড়া নেপাল ভুটান থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রায় সব কটি দেশের জঙ্গলে এদেরকে দেখা মেলে। বার্কিং ডিয়ার নাম কেন হয়েছে সেটা জানার ইচ্ছা থাকলেও হরিণগুলো অনেক ডেকেও তার উত্তর পেলাম না 😆। কিছুক্ষণ অপেক্ষার পরও যখন কোন আওয়াজ পেলাম না তখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না।

IMG_20230301_080317_copy_936x624.jpg

IMG_20230301_080249_copy_936x624.jpg

সামনেই পেয়ে গেলাম আরো এক প্রজাতি হরিণ, সম্বর । যার বিজ্ঞানসম্মত নাম রুসা ইউনিকালার। উড়িষ্যার মূল বাসিন্দা এই হরিণের প্রজাতিটি মূলত গারো বাদামি লোম যুক্ত হয়। পার্বত্য অঞ্চল থেকে শুরু করে জলাভূমি প্রত্যেক জায়গাতে এদের অবাধ বিচরণ রয়েছে। খাঁচায় বেশ কয়েকটি সম্বর হরিণ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও চোখে একটি মাত্র ভালোভাবে পড়ছিলো। সেও কেন জানিনা এক অজানা কারণে অন্যদিকে মুখ করে বসেছিল। হয়তো রাগ করেছে।

IMG_20230301_080401_copy_936x624.jpg

IMG_20230301_080415_copy_824x550.jpg

যাক সে না হয় লজ্জা নিয়েই থাকুক, আমাকে এগিয়ে যেতেই হবে। কধাপ এগোতেই হিমালয়ের পাদদেশের চিতল হরিণের প্রজাতির খাঁচার সামনে পৌঁছে গেলাম। গায়ে ছোপ ছোপ দাগ য়ালা এই হরিণের খাঁচার বাইরের বোর্ড পড়তে পড়তে হঠাৎ করে দাদার একখানা কুইজের প্রশ্ন আমার মনে পড়ল। যেখানে দাদা হরিণ এবং এন্টিলোপের পার্থক্য জানতে চেয়েছিলেন। মজার বিষয় হলো চিতল হরিণের পুরুষের শিং থাকে এবং সেই শিং প্রতি বছর খসে গিয়ে আবার নতুন করে জন্মায়।

IMG_20230301_080501_copy_802x535.jpg

IMG_20230301_080511_copy_936x624.jpg

শেষ যে প্রজাতিটির হরিণ চোখে এলো সে প্রজাতির নাম বারশিঙ্গা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও আসামের বিভিন্ন জলাভূমির জঙ্গলে পাওয়া এই হরিণটির পুরুষ হরিণের শিং প্রতিবছর পড়ে পুনরায় গজায়।

IMG_20230301_083807_copy_936x624.jpg

IMG_20230301_083845_copy_643x429.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

যাক দাদা আজ আপনার পোস্টের মাধ্যমে গীবন নামক পশুর নাম টি জানলাম আর দেখলাম। আজও বেশ কয়েকটি প্রজাতির হরিণের বিষয়ে কিছু কথা শেয়ার করলেন। বেশ ভালো উপস্থাপনা দাদা। আপনার মাধ্যমে তাওতো বেশ কিছু প্রজাতির পশু আমরা দেখতে পাচ্ছি।

 3 years ago 

ডাবের পানি খেতে না পারলেও ডাবের শাঁস খেয়ে😄। দাদা শিপাঞ্জি দেখতে না পারলেও গিবন দেখেছি। যাইহোক দাদা দেখেছেন তো এটাই বড় কথা। আপনি চিড়িয়াখানার একদম শেষ অংশে যেখানে তৃণভূমি স্থানীয় পায়ী প্রাণ অর্থাৎ হরিণদের জায়গা আমাদের মাঝে শেয়ার করেছেন। হরিণ গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে দাদা। সুন্দর একটা বিষয় জানতে পারলাম হরিণের শিং থাকে এবং সেটা খসে গিয়ে আবার নতুন শিং গজায়। খুব সুন্দর কিছু মুহূর্তগুলো কাটিয়েছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ দাদা।

 3 years ago 

প্রিয় দাদা, আপনার আলিপুর চিড়িয়াখানা ভ্রমণের ১২ তম পর্বটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কয়েক প্রজাতির হরিণের ফটোগ্রাফি দেখে এবং হরিণগুলো সম্পর্কে আপনার লেখাগুলো পড়ে আমার সত্যিই অনেক অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বেশ কিছুদিন ধরে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে এই আলিপুরের চিড়িয়াখানার সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছেন এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে তার বর্ণনা উপস্থাপন করছেন। ঠিক আজকেও হরিণের সুন্দর একটি দৃশ্য উপস্থাপন করেছেন আর এই সমস্ত বিষয়ে খুব সুন্দর ধারণা প্রদান করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39