শুভ নববর্ষ ১৪৩২ 🎉

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

পুরোনো বছর ঘুরে বাংলা নতুন বছরে পদার্পণ। বাংলা সন ১৪৩২। পহেলা বৈশাখের পুজো এবং হালখাতা করে বাঙালির বছরের শুরু। চৈত্র মাসের শেষ তারিখে বাংলার গ্রামে গঞ্জে শিবের গাজন পালন হয়ে গেলেই বাংলা বছরের সমাপ্তি। যদিও আগেই ঘরে ঘরে নতুন পঞ্জিকা চলে এসেছে, যা হয় আগামী বছরের নিত্য সময়ের সঙ্গী। পঞ্জিকা অনুসারে বছরের সব নিয়ম পালনের সূত্রপাত, যা আজ থেকেই শুরু হয়ে যায়। প্রাচীন জ্যোতির্বিদ্যার ও সূর্যসিদ্ধান্তের ভিত্তিতে, সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে, সেই দিন থেকে নতুন সৌর বছর শুরু। মেষ রাশি প্রবেশ হয়ে ১৪ই এপ্রিল তারিখের সন্ধেবেলায়। তবে যেহেতু সূর্য্য উদয় না হলে নতুন দিনের সূচনা হয়না, তাই ১৫ই এপ্রিল হয় পহেলা বৈশাখ। নববর্ষ।

1000118644.png

Image : Pixabay | Edit : Snapseed

বঙ্গের প্রথম রাজাধিরাজ শশাঙ্কের জন্মসাল বাংলা বর্ষের শুরু। পরবর্তীতে সূর্য্যসিদ্ধান্ত অনুযায়ী ও জ্যোতির্বিজ্ঞানের সঠিক বৈজ্ঞানিক নিয়ম মেনে বাংলা সনের সঠিক পুনর্বিন্যাস হয়। যা ধীরে ধীরে বাঙালির কৃষিকাজ, পুজো পার্বনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। পহেলা বৈশাখের দিন শুরু হয়, দেবী লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো করে। বেশিরভাগ ব্যবসায়ীরা নতুন হালখাতা করে নববর্ষ পালন করে নতুন অর্থ বর্ষের শুরু করে। ছোটবেলায় আমার কাছে পহেলা বৈশাখের দিন ছিল নতুন নতুন ক্যালেন্ডার ও হরেক রকমের মিষ্টির প্যাকেট সংগ্রহের দিন। আর ছুটে বেড়ানো এই দোকান থেকে সেই দোকানে। ছোটবেলায় নতুন নতুন ক্যালেন্ডার জমানোই আমার শখ ছিলো, মিষ্টি আর ঝুড়ি ভাজার প্যাকেট ছিলো উপরি।

বছর আসে, নতুন সূচনা নিয়ে আসে। পুরোনো দুঃখ দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। জীবনের নতুন শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়ার। আজ তাই বাংলা নববর্ষ শুধুমাত্র একটি তারিখ বদলের দিন নয়, বরং আমার মতো কোটি কোটি বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য ও মিলনের প্রতীক। শুভ নববর্ষ! নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সফলতা। জয় রাজাধিরাজ শশাঙ্ক।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমরা সবসময়ই ভাবি পুরাতন এর সমস্ত গ্লানি মুছে নতুনের দিকে এগিয়ে চলার আর তার একটা নতুন শুরু হয় পহেলা বৈশাখের দিন। সে কারণেই হয়তো নববর্ষ। নববর্ষের গল্প কথা আপনাদের সুন্দরভাবে লিখেছেন। আপনাকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই ভালো থাকবেন।

 last year 

শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ♥️ নববর্ষ মানে নতুন উন্মাদনা, নববর্ষ মানেই নতুনত্বের সূচনা। বাংলা ও বাঙালির কাছে নববর্ষের দিন অনেক বেশি আনন্দের অনেক বেশি উৎসবের। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60930.75
ETH 1577.59
USDT 1.00
SBD 0.47