পুজো পরিক্রমা ২০২৪: টালা বারোয়ারি পর্ব ১

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,

টালা প্রত্যয়ের মন্ডপ থেকে বেরোতে প্রায় আধ ঘণ্টা সময় লেগে গেলো, যদিও আমি ভীড়ে দাঁড়াইনি তবুও সময় লাগলো। কারন টালা প্রত্যয়ের অনুভূতি, সেখানে বেশ খানিকটা সময় দিতেই হয়েছে। টালা প্রত্যয় থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম, আমার পরের গন্তব্য টালা বারোয়ারি। মাঝে পথ প্রায় এক কিলোমিটার। গত বছরে টালা বারোয়ারি থেকে প্রত্যয়ে আসি, মাঝে পথ ভূলে কষ্টের সীমা ছাড়িয়ে যায়। তাই এবার আগে থেকে পরিকল্পনা, তবুও এতটা পথ যেতে কিছু সময় লাগলো। ২০২৪ সালে টালা বারোয়ারির থিম, সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র "হীরক রাজার দেশে"-র আদলে। পুরো মন্ডপকে গড়ে তোলা হয়েছে এক জ্যান্ত নাট্যশালাতে।

1000053845.jpg

1000053846.jpg

২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে টালা বারোয়ারির ভাবনা। সেখানে চলচ্চিত্রের গল্প চোখের সামনে জীবন্ত নাট্যশালা। সত্যজিৎ রায়, বাংলা তথা বাঙালির আবেগ। উনি এই টালা বারোয়ারির পাড়াতে আপুর সংসারের অংশ শুটিং করেছিলেন। ১০৪ তম বর্ষে টালা বারোয়ারির শ্রদ্ধার্ঘ্য সত্যজিৎ রায়কে। তাঁর সৃষ্টি চলচ্চিত্র সমাজে অন্ধকারের ভিত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সমাজের অন্তস্তলে জমে থাকা অসংখ্য কষ্ট, বিদ্রুপ, বিষাদ, আনন্দ, দুঃখ, বিষণ্ণতা, হতাশা, প্রতিবাদ, ক্ষোভ, লজ্জা, সমস্ত অনুভূতিকে তাঁর চিত্রনাট্য ও চলচ্চিত্রে ফুটিয়ে তুলেতেন। প্রতিটি সৃষ্টিতে থাকতো সূক্ষ্ম ব্যঙ্গ, প্রখর বিশ্লেষণ।

1000053848.jpg

1000053849.jpg

1000053850.jpg

সত্যজিৎ রায়ের বানানো "হীরক রাজার দেশে" -র প্রশ্ন গুলো রাজনৈতিক দলকে গুলোক করা বর্তমানে খুবই প্রয়োজন। হীরক রাজার দেশে, প্রশ্ন করা বারণ, স্বাধীন ভাবনা চিন্তা বারণ, শিক্ষা গ্রহণ বারণ। সেখানে মত প্রকাশের অধিকার নেই, সত্য বলাটাও নিষেধ। শুধুই ছিল শাসকের বন্দনা। সেই কাল্পনিক দেশে আগমন হয় শিক্ষক উদয়ন পন্ডিতের। রাজা চান মগজধোলাই, সেখানে উদয়ন পন্ডিত চান শিক্ষার প্রাঙ্গণে মুক্তচিন্তা। দুই ভাবনার দ্বন্দ্ব, যা প্রতীকী লড়াই হলেও আসলে বাস্তবের প্রতিচ্ছবি মাত্র। আজকের সমাজেও কি তাই নয়? স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে, শিক্ষার পথকে রুদ্ধ করে ফেলা শেষ। রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে পুজো উদ্যোক্তাদের বার্তা।

1000053853.jpg

1000053854.jpg

হীরক রাজারা আজ গল্পের আড়াল থেকে বেরিয়ে আমাদের মাঝে, দরকার উদয়ন পণ্ডিতদের।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41