ভালো লাগার মতো বেশ কিছু আলোকচিত্র || ভালো ছবির খোঁজে।
ভালো ছবির খোঁজে |
|---|
🍄 সুত্রপাত 🍄
সবার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শুরু করছি। কেমন আছেন #amarbanglablog পরিবার 🤗 আশাকরি ভালো আছেন। ভালো ছবি তুলতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। আমি যেখানে বসবাস করি জায়গাটা ঢাকা শহরের ভেতর হলেও আমাদের এপাশটায় গ্রামীণ এবং শহরের পরিবেশ দুটোই একসাথে পাওয়া যায়। আমার বাসা থেকে কিছুটা দূরে রয়েছে নদী এবং সবুজময় পরিবেশ। আমি আগেও বলেছি, আমি সবুজ প্রকৃতি প্রেমী মানুষ। তাই সুযোগ পেলেই ছুটে যাই ঐ বিস্তীর্ণ প্রান্তরে। আমার প্রকৃতির সবকিছুই ভীষণ ভালো লাগে। হতে পারে তা লতা পাতা, পোকামাকড় কিংবা সবুজ বিস্তীর্ণ প্রান্তর। তাই আজ প্রকৃতি, ফুল আর পোকামাকড় সবকিছু নিয়ে পোস্ট সাজিয়েছি। চলুন দেখে আসি 🤗
ছবির অবস্থান :- সংযুক্তি
প্রজাপতি 🦋 যুগল একসাথে পাশাপাশি ফুলের উপর বসে রয়েছে। তারা কিন্তু আকারে বেশ ছোট কিন্তু মোবাইলের ম্যাক্রো লেন্স ব্যাবহার করে ছবি তুলতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে তারা হয়তো এক জোড়া প্রজাপতি। আপনাদের কি মনে হয় ?
ছবির অবস্থান :- সংযুক্তি
এই রঙিন পোকা মহাশয় ভীষণ ছোট্ট। আর এতটাই দ্রুত সে স্থান পরিবর্তন করতে সক্ষম আমি রিতিমত অবাক। বেশ কসরত করে তার কিছু ছবি ওঠাতে সক্ষম হলাম। কেউ নাম জানলে জানাবেন 🤗
ছবির অবস্থান :- সংযুক্তি
এটি এক ধরনের বুনো ফুল। সাধারণ ঝোপ ঝাড় কিংবা রাস্তার ধারে দেখা যায়। বলতে পারেন বেশ অবহেলিত ফুল এটি। কিন্তু আমার চোখ এড়ায়নি, ঠিকই আমার ক্যামেরায় ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ছবির অবস্থান :- সংযুক্তি
বাসায় বেশ কিছু ফল থাকায় তার ঘ্রানে সে নিমন্ত্রণ নিয়েছে। আমিও তার বেশ কিছু ছবি তোলার মাধ্যমে সমাদর করতে ছাড়লাম না। তার ছবিগুলো কিন্তু বেশ ভালো এসেছে।
ছবির অবস্থান :- সংযুক্তি
এটি আমার ভীষণ পছন্দের একটি পোকা। এর চমৎকার গায়ের রং সবসময়ই ভালো লাগে। ক্যামেরায় বেশ চমৎকার ফুটে উঠেছে। সবুজের মাঝে যেন কিছু একটা অমূল্য জিনিস। এর সৌন্দর্য বেশ চোখে লাগে।
ছবির অবস্থান :- সংযুক্তি
সন্ধ্যার আগ মুহূর্তে ছবিটি তোলা মনে হচ্ছে সূর্যের আলো যেন ফুরিয়ে যাচ্ছে। দুটি লতার মাঝ দিয়ে আলো কমিয়ে দেয়া সূর্যের ছবি তোলার চেষ্টা করলাম। এই সময়টাতে প্রকৃতি কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় আর পাখিরা নিড়ে ফিরতে ব্যাস্ত হয়ে পরে।
🪴" পরিশেষ "🪴
পরিশেষে বলতে চাই আমার ছবিগুলো বেশ সময় নিয়ে এবং যত্ন সহকারে তোলা। কার কাছে কেমন লাগলো আশাকরি জানাবেন। আজ এই পর্যন্তই। বিদায় নিলাম 🤗
জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলা দেখে মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে দুটি প্রজাপতির ফুল থেকে মধু সংগ্রহ করা সবথেকে বেটার হয়েছে
ধন্যবাদ ভাই।
প্রজাপতির ছবিগুলো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে 🥀
ওদের একসাথে দেখে ভীষণ ভালো লেগেছিল আমার।
সত্যি ভাইয়া আপনি ভালো লাগার মতো বেশ কিছু আলোকচিত্র শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফিক ছিল অসাধারণ। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে তো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভাল লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ আপু আমার ছবিগুলো নিয়ে চমৎকার মন্তব্যের জন্য।
আসলে এধরনের ছবি তুলতে বেশ সাচ্ছন্দ্য বোধ করি।
অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখেই মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগার মতো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে কি বলব বুঝতে পারছি না। সবগুলো ছবি বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
আপনার মন্তব্য পেয়ে সত্যিই ভীষণ অনুপ্রাণিত হলাম। ছবিগুলো বেশ সময় নিয়ে তুলেছিলাম তাই আপনাদের মন্তব্যে সার্থকতা পেল।
খুব সুন্দর একটি ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে খুবই অসাধারণ। আমার কাছে ফুলগুলোর ফটোগ্রাফি খুবই চমৎকার লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু 💌
চেষ্টা সবসময়ই করি ভালো কিছু উপহার দিতে।
ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম 🤗
বাহ ভাই সত্যি আপনার ফটোগ্রাফি গুলো মন কেরে নেওয়ার মত। সত্যি খুবই ভালো লাগলো।প্রতিটি ছবি অসম্ভব ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আমার ছবিগুলোর প্রশংসা করার জন্য।
ছবিগুলো বেশ সময় নিয়ে তুলেছিলাম।
আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ☺️
শহরাঞ্চলে আপনি তাহলে ভালোই আছেন। কারন গাছপালা,নদী নালা বা খালবিল না দেখলে মন ভালো থাকেনা। গ্রামীণ পরিবেশে মানুষের মন ফ্রেশ থাকে।
যাইহোক ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। আপনার জন্য রইল।
ধন্যবাদ আপু।
সত্যি বলতে আমাদের এদিকটায় শহর এবং গ্রামের ছোঁয়া একসাথে পাওয়া যায়। তাই মাঝে মাঝেই প্রাকৃতিক পরিবেশের ছবিগুলো শেয়ার করতে পারি।
সবগুলো ছবি আমার কাছে অনেক ভাল লেগেছে তবে যদি বেস্ট ফটোগ্রাফি টার কথা বলি তাহলে প্রজাপতির ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের উপরে প্রজাপতি বসে থাকার প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই প্রজাপতির ছবিগুলো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।
ওদের ছবি তুলতে সবথেকে বেশি সময় লেগেছে 🤗
ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভাল লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং সুন্দর বনর্ণা করেছেন। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার এই ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই।
সূর্যাস্তের ছবিটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।
দোয়া রইল ভাই।
আসলে মাইক্রো ছবি গুলো একটু গোলা এসেছে।তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক হয়ত এক জোড়া প্রজাপতি হতে পারে।আর ২ নং পোকার নাম জানি না😀।ধন্যবাদ
সবাইতো স্পষ্ট বুঝতে পেরেছে ওগুলো একজোড়া প্রজাতি। কিন্তু আপনি যে কেন বুঝতে পারলেন না সেটাই বুঝলাম না। যাক ছবিগুলো তো বেশ কষ্টকরে তোলেছিলাম, আর এগুলো সবথেকে ছোট প্রজাপতি। তাই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
দোয়া রইল আপু।