প্রিয় #amarbanglablog বাসী 🤗 আশাকরি ভালো আছেন। গতকাল বেশ ব্যাস্ত ছিলাম কারনটা হচ্ছে বাসায় বেশ কিছু আত্তীয়স্বজন এসেছিলেন। আমি মেহমান পছন্দ করি কারন মেহমান ঘরে বরকত নিয়ে আসেন। যাক গতকাল আমার খালা এবং তার পুরো পরিবারের লোকজন এসেছিলেন। সবথেকে বড় বিষয় ওনাদের উপর আমি ভীষণ কৃতজ্ঞ কারন আমার সন্তানের অসুস্থতার সময় তাঁরাও আমার সাথে লড়াই করেছিলেন। তাই তাদের ঋণ শোধ করার মতো নয়। তাদের আসার সুবাদে আমরা কিছু ভালো খাবারের আয়োজন করেছি। চিকেন রোস্ট সবাই ভীষণ পছন্দ করেন। তাই সিদ্ধান্ত হলো চিকেন রোস্ট এবং আরো বেশ কিছু খাবার রান্না হবে। চিকেন রোস্ট মূল আইটেম। তো চলুন কিভাবে হুটহাট চিকেন রোস্ট তৈরি করা যায় দেখে আসি।

| মুরগির মাংস |  | পেঁয়াজ |  |
| দুধ |  | জিরা গুঁড়া |  |
| রসুন বাটা |  | আদা বাটা |  |
| পেস্তাবাদাম |  | মনের মাধুরী | ভরপুর |
| তাছাড়া প্রয়োজন পরবে পরিমাণ মতো সোয়াবিন তেল, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। |


| প্রথমেই মুরগির মাংস মেরিনেট করে নেবো। প্রথমেই মাংসের মধ্যে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন কিছুক্ষণ বিশ্রামে পাঠিয়ে দিলাম। |

| এবার মেরিনেট করা মাংস ভেজে নেয়ার পালা। প্রথমেই একটি ফ্রাইপ্যান চুলায় চাপিয়ে দিলাম এবং তেল গরম হলে মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মাংসগুলো ভেজে নিলাম। বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম। |

| এবার একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম। এরপর পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে নিলাম। |

| এবার মশলা কষানোর পালা। প্রথমেই পেঁয়াজ ভাজির মধ্যে পেস্তাবাদাম বাটা, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। এরপর একে একে রসুন বাটা, আদা বাটা এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নিলাম। |
| এবার দুধ দিয়ে মশলার মিশ্রনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। |

এবার মুরগির মাংস দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ কষিয়ে নিলাম মাংসটা। এবার ঝোল দিয়ে আরো পনেরো মিনিট রান্না করলাম। ব্যাস আমাদের মুরগির রোস্ট তৈরি। চলুন পরিবেশন করি।






| বেশ চমৎকার লেগেছে খাবারটি। বেশ প্রশংসা করলো সবাই। আর নিজে খেতে গিয়েও বেশ তৃপ্তি সহকারে খেলাম। |

| বিষয়বস্তু | চিকেন রোস্ট রেসিপি 😋 |
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |

✨ আমি @emranhasan ✨
💠 আমি আমার মতো 💠


চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর আপনি পছন্দের একটি রেসিপি চিকেন রোস্ট শেয়ার করেছেন যেটা দেখে আমার জিভে জল চলে এসেছে। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে নিশ্চয়ই খেতেও অনেক মজা হয়েছিল। এমন মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা মোটামুটি সবাই চিকেন পছন্দ করেন।
আর এই কাতারে আমিও রয়েছি।
একদম খাঁটি কথা বলেছেন ভাইয়া, মেহমান আসে বরকত নিয়ে। কিন্তু উপকারীর উপকার যে মনে রাখে না সে কখনো প্রকৃত মানুষ হতে পারেন া। আর আপনার আন্তরিকতা এবং কৃতজ্ঞতাবোধ দেখে খুবই ভালো লাগছে। সেই সাথে মেহমানদের জন্য দারুন আয়োজন করেছেন। আমাদের সাথে এত সুন্দর মুরগির রোস্ট রেসিপিটি শেয়ার করা একটু খেয়ে টেস্ট করতে ইচ্ছে করছে। মুরগির রোস্ট আমি খুব পছন্দ করি। আমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
সত্যিই তাই ভাই, মেহমান তার নিজের রিজিক নিজেই নিয়ে আসে। সবাই এসেছেন আমাদের দেখতে, আলহামদুলিল্লাহ এটাই বড় ব্যাপার।
একসময় অতিথিকে বাংলার মানুষ নারায়ণ মনে করতো কিন্তু এখন অতিথি দেখলে মানুষ বাড়ি থেকে পালায়। তবে সত্যিকারের আপনজনদের জন্য কিছু করতে পারলে আসলেই ভালো লাগে। আপনার সন্তানের দুর্দিনে যারা পাশে ছিলেন তারা আসলেই ভালো মানুষ। রোস্ট এর রেসিপি টা অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই।
আসলেই বিপদে যারা এগিয়ে আসেন তারাই প্রকৃত মানুষ। ধন্যবাদ ভাই আমার রেসিপি পছন্দ করার জন্য 🥀
রেসিপি পোস্টটি শেয়ার করে দিলেন তো সকাল সকাল লোভে ফেলে এবং ক্ষুধা ধরিয়ে। খুবই খুবই খুবই লোভনীয় দেখাচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।
রন্ধনপ্রণালী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা রইলো ভাইয়া
ধন্যবাদ ভাই আমার রেসিপি পছন্দ করার জন্য।
সত্যি বলতে বেশ স্বাদের ছিল মুরগির রোস্ট 😋
খেতে পারেন আপত্তি নেই ☺️
চিকেন রোস্ট খেতে আমার খুবই ভালো লাগে। মাঝেমধ্যে রোস্ট পোলাও আমরা বাসায় খেয়ে থাকি। আপনি দারুণভাবে এই রেসিপিটি উপস্থাপন করেছেন। পরিবেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
মুরগির রোস্ট আমার কাছেও ভীষণ ভালো লাগে ।
এটা দারুণ স্বাদের এবং আমার পছন্দের একটা রেসিপি, কয়েক দিন পূর্বে আমিও এই রেসিপিটি করেছিলাম কিন্তু সময়ের অভাবে এখনো শেয়ার করা হয় নাই। আসলে বাহিরের রোষ্টগুলো খুব একটা খাওয়া যায় না, কিন্তু বাড়ীতে তৈরী করা হলে একটা তৃপ্তি নিয়ে খাওয়ার সুযোগ পাওয়া যায়। দারুণ হয়েছে আপনার রেসিপিটিও। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া।
সত্যিই তাই বাহিরের রোস্টের থেকে বাসায় তৈরি রোস্ট স্বাস্থ্যকর এবং তৃপ্তিদায়ক লাগে খেতে 😋
উৎসাহ পেলাম ভাই 🤗
চিকেন রোস্ট রেসিপি দেখে জিভে জল চলে আসলো, কারণ চিকেন রোস্ট রেসিপি আমার খুবই প্রিয়। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন, সত্যিই অসাধারণ শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
চিকেন রোস্ট আপনার পছন্দের জেনে ভীষণ খুশি হলাম 🤗
ওয়াও দারুন রেসিপি তৈরি করেছেন চিকেন রোস্ট রেসিপি। যেটা আমার ফেভারিট খাবার এই ধরনের খাবার দেখলেই খাওয়ার ইচ্ছে হয়। খুবই সুন্দর হয়েছে ভাই আপনার চিকেন রোস্ট রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।
চিকেন রোস্ট আমার কাছেও ভীষণ লোভনীয় খাবার।
ভালো থাকুন দোয়া রইল 🥀
ভাই চিকেন রোস্ট দেখে তো জিভে জল চলে এসেছে। মুরগির রান গুলো দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
সত্যি বলতে খাবারটি ভীষণ সুস্বাদু হয়েছিল।
পাশে থেকে চমৎকার উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ জানাই।
ভালো থাকুন দোয়া রইল 🥀
ভাইয়া অনেক সুন্দর ভাবে আজকে আমাদের মাঝে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে চিকেন খেতে আমি খুবই পছন্দ করি। আমি প্রায় দিনই সন্ধ্যা বেলায় আমাদের বাজারে গিয়ে চিকেন খেয়ে থাকি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে চিকেন তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।