আমার তোলা আলোকচিত্র:) পোকার স্বর্গে বসবাস। 🪲
পোকার স্বর্গে বসবাস |
|---|
সুত্রপাত
শুভ দুপুর #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আসলে আমি যেখানে বসবাস করি জায়গাটা খুব সুন্দর। ঢাকা শহরের মধ্যে থেকেও কিছুটা বাইরে। আর একটু ভেতরের দিকে হাঁটতে পারলে গ্রামীণ পরিবেশ ভালোভাবে দেখা যায়। বলতে পারেন শহরে থেকে কিছুটা গ্রামের আবহাওয়া পাওয়া আর কি। আমি যে বাসায় রয়েছি এখানে মাঝে মাঝেই কিছু অনাকাঙ্ক্ষিত অতিথি এসে ঢুকে পরে। না ঘাবড়াবেন না, আমি পোকামাকড়ের কথা বলছি। কিছু পোকা আসে ভীষণ সুন্দর আবার কিছু ক্ষতিকর তো রয়েছেই। যেহেতু ছবি তুলতে ভীষণ পছন্দ করি তাই প্রথমেই তাদের ছবি তুলি এরপর বিদায় করে দেই বাচ্চাদের যাতে ক্ষতি করতে না পারে। যাক আজ এরকম কিছু অনাকাঙ্ক্ষিত অতিথির ছবি আপনাদের সাথে ভাগ করে নেবো। তো চলুন শুরু করি পোকার স্বর্গে বসবাস।
ছবির অবস্থান : উত্তরখান, ঢাকা, বাংলাদেশ
প্রথমেই বলি আমি নাম মনে রাখতে পারিনা। আর এই পোকাগুলোর নাম জানা তো দূরের কথা। যদি আপনারা এর নাম জানেন আশাকরি জানাবেন।পোকাটি খুব ছোট্ট, আমি আমার ম্যাক্রোলেন্স দিয়ে ছবিগুলো তুলেছি। এটির শরীরের পুরো অংশে বিভিন্ন রকম সুন্দর কারুকাজ রয়েছে।
ছবির অবস্থান : উত্তরখান, ঢাকা, বাংলাদেশ
মাছি তো আমরা সবাই চিনি। এর হাত থেকে বাঁচা মুশকিল, এতো দিন কম ছিল কিন্তু হঠাৎ করে অসংখ্য মাছি বেশ উৎপাত শুরু করে দিয়েছে। এদের ছবি তুলতে কিছুটা বেগ পেতে হয়েছে কারন বেশ ছটপটে এরা। এগুলো ছোট প্রজাতির মাছি।
ছবির অবস্থান : উত্তরখান, ঢাকা, বাংলাদেশ
বর্নীল ড্রাগন ফ্লাই, এগুলো ভীষণ ছোট্ট আর দেখতে বেশ সুন্দর। প্রথমে বেশ কিছু সময়ের চেষ্টায় ছবি তুলতে পারিনি পরে কয়েকটি ছবি তুলতে পেরেছি। তবে মন মতো তুলতে পারিনি।
ছবির অবস্থান : উত্তরখান, ঢাকা, বাংলাদেশ
খুব সুন্দর একটি পোকা, এর আকৃতি খুব ছোট্ট। মাঝে মাঝেই বাসায় আসে তবে ক্ষতিকর বলে মনে হয়নি আমার কাছে। এর বেশ কিছু ছবি তুলেছিলাম। আপনারা কেউ এর নাম জানলে জানাবেন আশাকরি।
ছবির অবস্থান : উত্তরখান, ঢাকা, বাংলাদেশ
এই পোকাটি গুবড়ে পোকা মনে হয় তবে সবুজ রঙের। দেখতে কিন্তু খুব সুন্দর। আমি মাঝে মাঝে হাতের উপর নিয়ে ছবি তুলি, ক্ষতিকারক মনে হয়না আমার কাছে।
ছবির অবস্থান : উত্তরখান, ঢাকা, বাংলাদেশ
এটা ভিমরুল খুব বিষাক্ত পোকা। পোকাটি এসে বসেছিল ফ্রিজের দরজার উপর, খুব সাবধানে এর ছবি তুলে নিলাম। এরপর জানালা খুলে ফেন ছেড়ে দিয়ে ঘর থেকে বিদায় করে দিলাম তাকে।
এই ছিল আমার আজকের আয়োজন। ছবিগুলো কার কাছে কেমন লাগলো আশাকরি জানাবেন।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
আপনি তো পোকার বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ তবে ডিমরুল বিষাক্ত পোকাটি দেখেই তো আমার ভয় লাগছে ৷ এতো কাছ থেকে ছবি তুলেছেন ,একটা কামড় যদি দিতো আপনার বারোটা বেজে যেতো ৷ কারণ ছোট বেলায় আমি একবার কামড় খেয়েছি , অনেক কষ্টের ৷ যাই হোক পরিচিত অপরিচিত অনেক পোকার ফটোগ্রাফি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ ভাই।
ভিমরুলের কামড় আমিও খেয়েছি একবার, খুব খারাপ অবস্থা হয়ে যায়। এবার ছবি তোলার পরপরই বাইরে বের করে দিয়েছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1604013876991123456?t=HsoXRiJLnr_wX3MzICQLtQ&s=19
হায় হায় এত ধরনের পোকা আপনার ঘরের ভিতরে আসে। হা হা হা... আসলে প্রথম পোকাটা আমিও প্রথমবার দেখলাম, তাছাড়া বাকি পোকা গুলো সবার ঘরেই কমবেশি ঢোকে।
হা হা 😄
আসলে আমি এদের অতিথি মনে করি। কখন কোনদিক দিয়ে চলে আসে বোঝাই মুশকিল।।।
ভিমরুল খুব বিষাক্ত পোকা এর ছবিটি দেখে তো আমি ভয় পেয়েছিলাম। ভিমরুল ছোট বেলায় আমাকে একবার কামড় দিয়েছিলো তখন থেকেই আমি ভিমরুল দেখলে ভীষণ ভয় পাই। পোকার স্বর্গে বসবাস বাহ্ দারুন। আপনি সব সময়ই চমৎকার উপস্থাপনার মধ্যে পোস্ট শেয়ার করে থাকে। আপনার তোলা পোকার ছবি গুলো দেখে অনেক ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে অনেক ধৈর্য্য সহকারে ছবি গুলো তুলেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যা ভিমরুল ভীষণ বিষাক্ত পোকা। প্রথমবার এসেছিল বাসায়, এরপর তাড়াতাড়ি বিদায় করে দিলাম।
শহর অঞ্চলে থেকে তেমন একটা গ্রামীণ পরিবেশের মুহূর্ত অতিবাহিত করা যায় না। তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি যেখানেই থাকেন সেখানে গ্রামের অনুভূতি খুঁজে পান। আসলে শহরের থেকে যদি গ্রামীন পরিবেশের অনুভূতি খুঁজে পাওয়া যায় তাহলে ব্যাপারটা সত্যিই অনেক বেশি রোমাঞ্চকর। যাইহোক খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন , পোকামাকড়ের এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। বুঝলাম এগুলোই আপনার অতিথি হাহাহা।
ধন্যবাদ ভাই।
আমাদের এদিককার পরিবেশ বেশ ভালো। আর এধরনের পোকা সবসময়ই দেখা যায়।
ভাই অসাধারণ লেগেছে প্রত্যেকটি ফটো।আমি শুধু ভাবছি কিভাবে তুললেন এগুলোর ছবি? আমি তো তুলতে গেলেই পালায়।আর ভাই কি লেন্স ব্যবহার করেছেন? ধন্যবাদ অসাধারণ,বর্ণিল ও ক্ষুদে অযাচিত মেহমান দের ছবি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য। বেশ সময় আর ধৈর্য নিয়ে এদের ছবি তুলতে হয়। না আমার ফোনে ম্যাক্রো লেন্স রয়েছে এটা দিয়েই ছবি বেশ ভালো আসে।।।
আসলে পোকার ছবি ক্যাপচার করা তেমন একটা সহজ নয়। অনেক ধৈর্য নিয়ে এগুলো ক্যাপচার করতে হয়। আপনার বাসায় তো খুব সুন্দর সুন্দর অতিথি আসে দেখছি 😜। অতিথি আপ্যায়ন ভালোই করেন মনে হয় 😄। ছোট ছোট পোকা গুলোকে খুব সুন্দর এবং নিখুঁতভাবে ক্যাপচার করেছেন। "পোকার স্বর্গে বসবাস" কথাটা বেশ ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপু।
হ্যা এরা মাঝে মাঝেই এরা বাসায় এসে উপস্থিত হয়।
এদের ছবি তোলা বেশ কষ্টসাধ্য ব্যাপার।
ভাইয়া আপনার বাসায় যে পোকাগুলো হানা দেয়, এই সবগুলো পোকা আমি দেখেছি তবে নাম সবগুলোর জানিনা। আর এগুলো ঢাকায় দেখিনা,বাড়িতে গেলে দেখতে পাই।আমার মনে হয় গাছপালা যেখানে বেশি,সেখানে এই পোকাগুলো দেখা যায়। যাক আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। খুব দক্ষতার সাথে তুলেছেন বলতে হয়।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
হ্যা ঠিক বলেছেন, আমাদের এদিকটায় গাছপালা বেশি তাই এগুলো দেখা যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।