"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১০৯ [তারিখ : ২৫-১০-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @hiramoni


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - হাবীবা সুলতানা হিরা। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি করা, ফটোগ্রাফি করা, আর্ট করা, গান শোনা ও গাওয়ার চেষ্টা করা। তাছাড়া সৃজনশীলতা পূর্ণ যেকোনো কিছু শিখতে ও জানতে ভালোবাসেন। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের নভেম্বর মাসে স্টিমিটে যুক্ত হন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর ২ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2023-10-26-00-34-35-737-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzaN8a2vxaZqccgi7Vp9Pgkh6ooWxviCx43x78oCognNFRomhv8mAJs6axTFMcpfBUNsDtKNWNhP42Wdnn.jpeg

রেসিপিঃ মজাদার চিংড়ি মাছ ভুনা 🥘🥘... @hiramoni (25/10/2023 )

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি। আজকে বাসায় হাঁস রান্না করেছিলাম কিন্তু আপনাদের ভাইয়া হাঁসের মাংস খায় না। তাই ওর জন্য আলাদা করে চিংড়ি মাছ ভুনা বানিয়ে ছিলাম এবং ভাবলাম রেসিপিটার ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি। হাঁসের মাংসের রেসিপিও করেছি। তবে সেটা অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে।..


আজকের এবিবি ফিচার্ডের জন্য যখন পোস্ট বাছাই করছিলাম। তখন এই পোস্টটিতে আমার চোখ আটকে গিয়েছিলো শুধুমাত্র চিংড়ি মাছের জন্যেই।কারণ কভার ফটোতে এতো লোভনীয় একটা ছবি দিয়েছে যা দেখে পোস্টটি সম্পূর্ণ না দেখে থাকতে পারলাম না।

আসলে কম বেশি আমরা চিংড়ি মাছ সকলেই পছন্দ করি। আর বিশেষভাবে যাদের অ্যালার্জি থাকে ওরা মনে হয় চিংড়ি মাছ একটু বেশিই পছন্দ করে, হাহাহা। আসলে এটা বলার মূল কারণ হচ্ছে, আমার নিজের অনেক বেশি এলার্জি সমস্যা রয়েছে এবং ডাক্তার আমাকে কিছু খাবার অনেক বেশি করে খেতে নিষেধ করে দিয়েছে। এবং যার মধ্যে অন্যতম হলো চিংড়ি মাছ। কিন্তু এই চিংড়ি মাছ আমার কতোটা পছন্দ তা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না।

চিংড়ি মাছের একটা বিশেষত্ব হলো, ভাতের সাথে যদি চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না,তাই না?আর চিংড়ি মাছ এ অনেকে অনেক কিছুই দিয়ে থাকে। কিন্তু আমার কেনো জানি না চিংড়ি মাছ এ এতো সবজি কিংবা কোনো কিছু দিতে ভালো লাগে না। এই যে যেভাবে এই পোস্টটিতে রান্না করা হয়েছে, ঠিক এভাবেই আমার চিংড়ি মাছটা সবচেয়ে বেশি মজা লাগে। আর তার সাথে যদি একটু অতিরিক্ত ঝাল দেওয়া হয়, তাহলে তো একেবারে মুখে লেগে থাকার মতোন একটা টেস্ট হয়।

খুব বড় সাইজের চিংড়ি মাছগুলোর চেয়ে ছোট ছোট সাইজের চিংড়ি মাছগুলো এভাবে ভুনা করে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে, তাই না বলুন? আশা করছি পোস্টটি এতো রাতে দেখে অনেকেরই জিভে জল চলে আসছে, আমার মতো।

সব মিলিয়ে আপুর এই পোষ্টটি খুব সুন্দর লেগেছে। বিশেষ করে পোষ্টের ছবির কোয়ালিটি গুলো অনেক বেশি ভালো হয়েছে। আর শেষের যে পরিবেশনার ছবিটি দেওয়া হয়েছে তা একেবারে দেখতে লোভনীয় লাগছিলো।সে সাথে পোস্টের মার্কডাউন, বানান সবকিছু একেবারে পারফেক্ট ছিলো।হিরামণি আপুকে ধন্যবাদ আমাদের এতো সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্যে।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzaN8a2vxaZqccgi7Vp9Pgkh6ooWxviCx43x78oCognNFRomhv8mAJs6axTFMcpfBUNsDtKNWNhP42Wdnn.jpeg

ছবি গুলো hiramoni আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছের এই রেসিপি কিছুক্ষণ আগেই দেখেছি। এই মজার খাবারটি শুভ ভাইয়ার জন্য তৈরি করা হয়েছে। চিংড়ি মাছের লোভনীয় একটি রেসিপি দেখে ভালো লাগলো। রেসিপির উপস্থাপন দারুন লেগেছে। ফিচারড আর্টিকেলে এই রেসিপি পোষ্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, খেতে অনেক বেশি ভালো লাগে। হীরামনি আপু চিংড়ি মাছ ভুনা রেসিপি তৈরি করেছে এটা নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল দেখে বুঝা যাচ্ছে। ওনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে ভালো লাগল।

 3 years ago 

অনেক চমৎকার একটি রেসিপি ছিল হিরাআপুর। হীরা আপু আমার বাংলা ব্লগের একজন ভালো ইউজার। হিরা আপু অনেক ভালো লিখেন। চিংড়ি মাছ আমারও অনেক পছন্দ আর ঠিক বলেছেন যাদের অ্যালার্জি আছে তারা মনে হয় একটু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে। ফিচার্ড আর্টিকেল হিসেবে হিরা
আপুর পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমিও খেতে পারি না চিংড়ি মাছ এলার্জির কারনে।কিন্তু খুব প্রিয় এই মাছটি। তাই বাসায় চিংড়ি মাছ আনাই হয় না।তবে হিরা আপুর চিংড়ি মাছের রেসিপিটি দেখে বেশ লোভ হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ মজা হয়েছিল খেতে। দারুন একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনিত করায় বেশ ভালো লাগলো।

 3 years ago 

আপু প্রথমত আমার পোস্টটি ফিচার্ড পোস্ট বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছি এবং প্রতিনিয়ত চেষ্টা করব নতুন নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার। সবশেষে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। ❤️

 3 years ago 

বাহ! চমৎকার একটি রেসিপি তৈরি করলেন অপু চিংড়ি মাছ ভুনা। সত্যি বলতে চিংড়ি মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। আমাদের ঘরেও বাচ্চারা খুব মজার করে খেয়ে থাকেন। ভাইয়ার জন্য খুব মজার একটি রেসিপি তৈরি করলেন যেহেতু হাঁসের মাংস খাই না। তো সেই সুস্বাদু রেসিপি টি ফিচারড আর্টিকেল হিসেবে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38