"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৯ [ তারিখ : ০৭.০৭.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৯৮ তম রাউন্ড শেষে আজ ৭ জুলাই ২০২৫, ৬৯৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@monira999



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@monira999-র পোস্ট থেকে

রেসিপি-ডিম পটলের বড়া রেসিপি|| ( Publish: 06.07.2025 )

আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন থেকেই ভাবছি ডিম পটলের বড়া রেসিপি তৈরি করবো। আজকে সকাল বেলায় তৈরি করেই ফেললাম। তাই এই মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে। মজার মজার খাবার খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আর যদি মুখরোচক কোন তেলে ভাজা খাবার হয় তাহলে সবারই অনেক ভালো লাগে। ডিম পটলের বড়া খেতে অনেক ভালো লাগে। আর খুব সহজেই এই খাবারটি তৈরি করা যায়। সকালবেলায় গরম ভাতের সাথে কিংবা বিকেলের রাস্তায় এই খাবারটি একেবারে জমে যায়। খেতে যেমন ভালো লাগে তেমনি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়।...


বাঙালিয়ান রেসিপির মধ্যে এটা একটা অনন্য রেসিপি। আর এই ধরণের রেসিপি আমাদের বাঙালিদের ক্ষেত্রে বহু প্রজন্ম ধরেই জনপ্রিয়তা অর্জন করে এসেছে। আর এই রেসিপিটির জনপ্রিয়তার সাথে সাথে একটা বিষয় হলো, সহজলোভ্য উপকরণ ব্যবহার করে তৈরি করা যায়। আর এই ধরণের মুখরোচক খাবারের কোনো তুলনা নেই, কারণ এই ধরণের খাবারের প্রতি আমাদের প্রত্যেক বাঙালির একটা আলাদা টান থাকেই। তবে এই রেসিপিটি যেমন স্বাদের দিক থেকে অনন্য, তেমনি এর যেসব উপকরণ দিয়ে তৈরি করা, তার পুষ্টিগুণও আছে প্রচুর। বিশেষ করে পটলের।

কারণ পটল একটা সাধারণ সবজি বা যেকোনো কিছু খাবার তৈরি করে খাওয়ার জন্য সহজলোভ্য উপকরণ হলেও এটি হজম, লিভারের ক্ষেত্রে ভালো উপকারী কাজ করে, অর্থাৎ লিভার পরিষ্কার রাখার কাজেও ভালো ভূমিকা রাখে। তবে যাইহোক, এই রেসিপিটি শুধু যে গরম গরম ভাতের সাথে ভালো লাগে,তা কিন্তু নয়, এটি সন্ধ্যাবেলার চায়ের সাথে খেতেও দারুন লাগে। তবে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই এমন আছেন, যে এই ধরণের রেসিপি পান্তা ভাতের সাথেও খেতে ভালোবাসেন খুব। যাইহোক, এই রেসিপিটা বেশ ভালো ছিল এবং উপস্থাপনাটাও ভালো ছিল।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো। ডিম পটলের বড়া খেতে খুবই মজার হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61943.91
ETH 1740.69
USDT 1.00
SBD 0.38