"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৯ [ তারিখ : ০৭.০৭.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৯৮ তম রাউন্ড শেষে আজ ৭ জুলাই ২০২৫, ৬৯৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@monira999
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@monira999
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
রেসিপি-ডিম পটলের বড়া রেসিপি|| ( Publish: 06.07.2025 )
বাঙালিয়ান রেসিপির মধ্যে এটা একটা অনন্য রেসিপি। আর এই ধরণের রেসিপি আমাদের বাঙালিদের ক্ষেত্রে বহু প্রজন্ম ধরেই জনপ্রিয়তা অর্জন করে এসেছে। আর এই রেসিপিটির জনপ্রিয়তার সাথে সাথে একটা বিষয় হলো, সহজলোভ্য উপকরণ ব্যবহার করে তৈরি করা যায়। আর এই ধরণের মুখরোচক খাবারের কোনো তুলনা নেই, কারণ এই ধরণের খাবারের প্রতি আমাদের প্রত্যেক বাঙালির একটা আলাদা টান থাকেই। তবে এই রেসিপিটি যেমন স্বাদের দিক থেকে অনন্য, তেমনি এর যেসব উপকরণ দিয়ে তৈরি করা, তার পুষ্টিগুণও আছে প্রচুর। বিশেষ করে পটলের।
কারণ পটল একটা সাধারণ সবজি বা যেকোনো কিছু খাবার তৈরি করে খাওয়ার জন্য সহজলোভ্য উপকরণ হলেও এটি হজম, লিভারের ক্ষেত্রে ভালো উপকারী কাজ করে, অর্থাৎ লিভার পরিষ্কার রাখার কাজেও ভালো ভূমিকা রাখে। তবে যাইহোক, এই রেসিপিটি শুধু যে গরম গরম ভাতের সাথে ভালো লাগে,তা কিন্তু নয়, এটি সন্ধ্যাবেলার চায়ের সাথে খেতেও দারুন লাগে। তবে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই এমন আছেন, যে এই ধরণের রেসিপি পান্তা ভাতের সাথেও খেতে ভালোবাসেন খুব। যাইহোক, এই রেসিপিটা বেশ ভালো ছিল এবং উপস্থাপনাটাও ভালো ছিল।
ধন্যবাদ সবাইকে।
Wow, @abb-featured! This "আজকের ফিচারড আর্টিকেল" initiative by "আমার বাংলা ব্লগ" is truly impressive! Highlighting @monira999's delicious "ডিম পটলের বড়া রেসিপি" is a fantastic choice. I love how you're not just showcasing the recipe, but also celebrating the author and her other work. The summarized insights and the PDF compilation plan every month are brilliant ways to promote engagement and discoverability within the community. Food posts are always a hit, and this one looks incredibly tasty. I am sure other users will engage more with this post and visit @monira999's blog after reading this post. Keep up the outstanding work in uplifting Bengali voices on Steemit!
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো। ডিম পটলের বড়া খেতে খুবই মজার হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।