"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৫১ [ তারিখ : ১৪.০৫.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৫০ তম রাউন্ড শেষে আজ ১৪ মে ২০২৫, ৬৫১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@shapladatta
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@shapladatta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ হৈমন্তী দত্ত । জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃ বাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। তাঁহার ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে। বৈবাহিক অবস্থান- বিবাহিত। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২৩ সালের এপ্রিল মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
আম তেল আচার❤️( Publish: 13.05.2025 )
আচার আমাদের বাঙালিদের কাছে অনেক ঐতিহ্যবাহি একটি খাবার । সে যেকোনো আচারই হোক না কেন। তবে সিজন অনুযায়ী আচার তৈরী করলে সেই আচার এর স্বাদটাই অন্যরকম লাগে। এখন যেমন আমের সিজন, ফলে কাঁচা আমের আচার এই গরমের সময়ে দারুণ লাগে। আর টক টক বিষয়টা আসলেই যেনো জিভে জল চলে আসে। আচার বিভিন্ন পদ্ধতিতে তৈরী করা যায়, তবে কাঁচা আমের জেলীও খুবই স্বাদের লাগে। যাইহোক, এই আচার এর স্বাদটা একটু অন্যরকম ভালো লাগার কারণ হলো, এতে টক, ঝাল ও ঝাঁঝালো স্বাদের বিষয়টা অনুভূতি হয়।
এই ধরণের আচার এর বিশেষত্ব হলো এর ঘ্রাণ আর দীর্ঘমেয়াদী স্বাদ। আর এটি অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। আচার শুধু গরম ভাত এর সাথে খেতে ভাল লাগে, তা কিন্তু না। এই আচার এর তেল আবার মুড়ির সাথে মিশিয়ে খেতেও দারুণ লাগে, বিশেষ ঘ্রাণটা দারুণ ছড়িয়ে পড়ে। এই ধরণের আচার একপ্রকার রুচি সম্মত খাবার, যা খাবারের প্রতি রুচি এনে থাকে। যাইহোক, আম তেল আচার এর রেসিপিটা বেশ হয়েছে। এছাড়া উপস্থাপনাও ভালো হয়েছে।
ধন্যবাদ সবাইকে।
আমের সিজন আসার পর থেকেই বিভিন্ন ধরনের রেসিপি দেখতেছি। আমি নিজেও কয়েকটি রেসিপি করেছি। আজকে শাপলা আপুর আম তেল আচার রেসিপিটা চমৎকার হয়েছে।
একদমই ঠিক বলেছেন মুড়ির সাথে আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে দারুণ লাগে।সত্যি এই ধরনের আচার রুচি সন্মত খাবার। আমি খুবই আনন্দিত আমার পোস্ট টি ফিচার আর্টিকেল হয়েছে জন্য। ধন্যবাদ সব্বাই কে আমার মজাদার আম তেল আচারটি মনোনীত করবার জন্য।
ফিচার্ড আর্টিকেলের বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। আমের সিজনে কমবেশি সবাই আচার বানায় আর আমের আচারটা আমার মনে হয় সবার প্রিয়। আমি নিজেও বানিয়েছি।শাপলা আপুর রেসিপিটি অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।