আম তেল আচার❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো কাঁচাআমের তেল আচার । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250513_172454.jpg

IMG_20250513_172317.jpg

IMG_20250513_172246.jpg

IMG_20250513_172654.jpg

আমের সিজন চলছে আর সবাই আমের নানান রকমের আচার বানিয়ে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখছে। আমিও প্রতি বছর আমের আচার করে থাকি এবং সংরক্ষণ করে রাখি।আমি মূলত কাঁচা আমের তেল আচার করে রেখে সারা বছর খেয়ে থাকি।

আচার আমার খুবই পছন্দের। যখন আমের সিজন থাকে না তখন দুপুরে ভাতের সাথে আমের আচার খেতে দারুণ লাগে।আজকে আমি আমের তেল আচার করলাম আর তাই আপনাদের সাথে শেয়ার করছি।

তো চলুন দেখা যাক কিভাবে আম তেল আচার বানিয়েছি তা দেখা যাক।

IMG_20250513_150033.png

১.কাঁচা আম
২.সরিষার তেল
৩.জিরা গুড়া
৪.ধনিয়া গুড়া
৫.মরিচের গুড়া
৬.গোটা শুকনা মরিচ
৭.লবন
৮.হলুদ

PhotoCollage_1747127366718.jpg

প্রথম ধাপ

প্রথমে কাঁচা আম গুলো ধুয়ে চার ফালি করে কেটে নিয়েছি। একটি আমের চার খন্ড করেছি।

PhotoCollage_1747127741782.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো জল দিয়ে তাতে কেটে রাখা আম গুলো দিয়েছি।লবন হলুদ দিয়েছি ও সিদ্ধ করে নিয়েছি আম গুলো হালকা করে।

PhotoCollage_1747127814158.jpg

তৃতীয় ধাপ

এখন হালকা সিদ্ধ করে নেয়া আম গুলো নামিয়ে জল ঝড়িয়ে নিয়েছিও চুলায় কড়াই বসিয়েছি তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আম
গুলো ভালো করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1747128797375.jpg

চতুর্থ ধাপ

এখন আচারের জন্য সব মসলা উপকরণ দিয়েছি।লবন হলুদ দিয়েছি।

PhotoCollage_1747134749711.jpg

পঞ্চম ধাপ

এখন নারাচারা করে মিশিয়ে নিয়েছি ও ভালো করে ভেঁজে নিয়েছি আম গুলো।হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি তেল আচার গুলো।

PhotoCollage_1747135007036.jpg

সংরক্ষণের জন্য তৈরি

IMG_20250513_172317.jpg

IMG_20250513_172654.jpg

IMG_20250513_172454.jpg

IMG_20250513_172342.jpg

IMG_20250513_172317.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর আম তেল আচার রেসিপি।এভাবে আচার করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250510_115147.png

IMG_20250510_115136.jpg

Sort:  
 last year 

ঠিক বলেছেন দিদি ভাতের সাথে আম তেলের আচার খেতে দারুন লাগে। এবার আমের সময় আমিও আম তেলের আচার তৈরি করেছিলাম। তবে সেটা অনেকটাই আলাদা পদ্ধতিতে। খিচুড়ি কিংবা ভর্তা ভাতের সাথে আমার তো আমতেলের আচার খুবই প্রিয়। আপনার তৈরি পদ্ধতিটি খুব ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

আপনিও আম তেল আচার বানিয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আমের যে কোন আচার খেতে কিন্তু বেশ মজাই লাগে। আজকে আপনি আমের তেল আচার রেসিপি করেছেন। আমি নিজেও কয়েক রকমের আচার দিয়েছি আমের। তবে আমের আচার গুলো সারা বছর খাওয়া যায়। তবে এটি ঠিক গরম ভাতের সাথে আমের আচার খেতে মজা লাগে। ধন্যবাদ মজার আমের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপনি কয়েক রকমের আচার তৈরি করেছেন জেনে ভালো লাগলো।

 last year 

আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই আমের সময় আমের আচার তৈরি করে রাখলে সারা বছর বিভিন্নভাবে খাওয়া যায়। সন্ধ্যার সময় মুড়ি মাখা করে বা বর্ষাকালে খিচুড়ির সাথে এমন আচার খেতে অনেক ভালো লাগে এবং সুস্বাদু লাগে। আপনি অনেক সুন্দর সুস্বাদু এবং মুখরোচক একটি আচার তৈরি করেছেন ধন্যবাদ।

 last year 

যে কোন ধরনের আচার রেসিপি দেখলেই আমার জিহ্বায় জল চলে আসে।আর আমি ছোট বেলা থেকেই আচার অনেক বেশি পছন্দ করি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আম তেল আচার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা আম তেল আচার রেসিপি টি লোভ লেগে গেল আপু।

 last year 

আপনি আচার খেতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো।

 last year 

আপনার এই আচার তৈরির অভিজ্ঞতা আর আগ্রহ সত্যিই দারুণ লেগেছে। কাঁচা আমের তেল আচার আমাদের অনেকেরই প্রিয়—তা আবার আপনি নিজেই বানিয়ে সংরক্ষণ করেন, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। বছরের অন্য সময়েও যখন বাজারে আম থাকে না, তখন ভাতের সাথে এই আচার যেন এক ফোঁটা সুখের স্বাদ নিয়ে আসে!

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা রেসিপি টা দেখতে দুর্দান্ত হয়েছে।আমের আচার দেখে ভীষণ লোভ লেগে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62114.45
ETH 1641.53
USDT 1.00
SBD 0.41