You are viewing a single comment's thread from:

RE: ||নারিকেল কুড়ানি, শীতকালে ব্যবহার অনেক বেড়ে যায়||

in STEEM FOR TRADITIONN3 years ago (edited)

নারিকেল কুড়ানি নিয়ে আপনি দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনাদের এলাকায় এটিকে নারিকেল কুড়ানি বলা হলেও আমাদের এলাকায় একে নারিকেল কুরনি বলা হয়। আপনার মত আমারও নারিকেল কুড়াতে অনেক ভালো লাগে। শীতকালে নারিকেল দিয়ে পিঠা বানানোর ধূম পড়ে যায় চারিদিকে। তাছাড়া নারিকেলের লাড্ডু তৈরি করা হয়। তবে এসব করতে হলে নারিকেল আগে কুরে নিতে হয়। আর এজন্যই আমাদের নারিকেল কোড়ানির প্রয়োজন পড়ে। এগুলো সাধারণত লোহার হয়ে থাকে। তবে বর্তমানে স্টিলে নারিকেল কুড়ানিও দেখা যায়। আপনার বাসায় আপনি নারকেল করে দেন এটা জেনে ভাল লাগল। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38