You are viewing a single comment's thread from:

RE: আদি যুগ থেকে রান্না ঘরে ব্যবহার করা শিল পাটা

in Steem For Tradition3 years ago

আমাদের প্রায় সবার এই বাড়িতে এই শিল পাট দেখা যায়। বিভিন্ন রকমের মসলা রসুন পেঁয়াজ ইত্যাদি বাটার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যবহার করতে একটু শক্তির প্রয়োজন হয়।

শিল পাটা হল যুগ যুগ ধরে চলে আসা গ্রাম বাংলার মানুষের কাছে দৈনন্দিন ব্যবহৃত এক অন্যতম জিনিস।এটি ব্যবহার করে বিভিন্ন রকম মসলা যেমন ঝাল,পেঁয়াজ, রসুন ইত্যাদি থেতলানো হয় বা বাটা হয়। যার ফলে এসব জিনিস তরকারিতে দিতে খুব সুবিধা হয়। শিল্পাটার ব্যবহার গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় আমাদের বাড়িতে একটি শিল্পাটা রয়েছে। আমার মা প্রায় প্রতিদিনই এই শিল্পাটার মাধ্যমে মসলা বাটে তরকারিতে দেওয়ার জন্য। আমিও মাঝে মাঝে দেখি শিল্পটাতে কি কি করে।এটিতে মাঝে মাঝে মেহেদি মিহি করা হয় বা বিভিন্ন রকম কচুর পাতাও বাটা হয়।ছোটবেলায় আমরা এর মাধ্যমে মেহেদি পাতাগুলো মিহি মিহি করতাম যেন হাতের আঙ্গুলে দেওয়া যায় সে স্মৃতিগুলো এখনো মনে পড়ে।শিল্পাটা সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপনি বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দেখেছেন ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59533.42
ETH 1558.35
USDT 1.00
SBD 0.42