You are viewing a single comment's thread from:

RE: ঐতিহ্যবাহী মাটির চুলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

in Steem For Tradition3 years ago

আপনি মাটির চুলা নিয়ে বেশ ভালো আলোচনা করেছেন। মাটির চুলা এখন আর তেমন একটা ব্যবহার করা দেখা যায় না। আগে সবার বাড়িতে মাটির চুলায় রান্না করা হতো। তবে এখন এটি আর কেউ সহজে ব্যবহার করতে চায় না কারণ এটি ব্যবহার করতে গেলে অনেক কষ্ট করতে হয়। এখন আধুনিক যুগে মানুষ রান্না করার জন্য গ্যাস এর চুলা ইলেকট্রিক চুলা এগুলো ব্যবহার করছে। কারণ এগুলো তে রান্না করা খুবই সহজ। খুব সহজ রান্না করা যায় বলে সবাই এখন এই চুলগুলো ব্যবহার করে রান্নার কাজ করে। তবে মাটির চুলায় যে রান্নার স্বাদ হয় সেই স্বাদ এই চুলা গুলোতে পাওয়া যায় না। সেজন্য অনেকেই এখনো মাটির চুলায় রান্না করে থাকে। মাটির চুলা আমাদের বিশেষ একটি ঐতিহ্য। মাটির চুলা তৈরি করার জন্য প্রথমে মাটি সংগ্রহ করে সেগুলো দিয়ে সুন্দর করে এই চুলা তৈরি করা হয় এরপর এই চুলা শুকিয়ে গেলে কিছু নরম মাটি দিয়ে মুছে নিয়ে মসৃন করা হয়। এরপর এই চুলায় রান্না করা হয়। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62155.98
ETH 1737.50
USDT 1.00
SBD 0.39