আপনি আপনার শৈশবের ফুটবল খেলা নিয়ে বেশ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করছেন যা বেশ ভালো লাগলো। আমিও আগে ছোটবেলায় বেশ ফুটবল খেলতাম। ফুটবল খেলা বেশ মজাদার একটি খেলা ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। ফুটবল খেলতে পছন্দ করে না এমন ছেলে খুঁজে পাওয়া যায় না। আমরা আগে বাড়ির আশেপাশে যে কোন জায়গা ফুটবল খেলতাম। তারপর একটু বড় হয়ে গেলে আমরা মাঠে গিয়ে ফুটবল খেলতাম। আমাদের বাড়ির পাশে একটি মাঠ রয়েছে সেখানে আমরা খেলতে যেতাম। এরপর যখন আরও বড় হয়ে যাই তখন আমরা প্রতিদিনই বিকেলবেলা মাঠে খেলতে যেতাম। ফুটবল খেলা একটি নেশা একদিন না খেলতে গেলে খারাপ লাগতো। আমার মনে আছে আমার পায়ে একবার আঘাত লেগেছিল তারপরও আমি খেলতে যেতাম। আপনি যে মাঠটি আমাদের কাছে শেয়ার করছেন এই মাঠটি ইট ভাটার পতিত জমি মনে হচ্ছে। ইট ভাটায় ইট তৈরি শেষ হওয়ার পরে যে ফাঁকা জায়গাগুলো পড়ে থাকে সেগুলো স্থানে খেলার জন্য বেশ উপযুক্ত। আমাদের এলাকায় ভাটা নেই তাই আমরা এভাবে খেলতে পারি না। আমাদের একমাত্র মাঠ আমাদের এলাকার ছেলে মেয়েরা সবাই মাঠে খেলে থাকে। এছাড়া বাড়ির আশেপাশে ছোট্ট জায়গা পেলে সেখানে খেলাধুলা করে ফুটবল নিয়ে। আপনি বেশ ভালো একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই