ছোটবেলার ফুটবল খেলার স্মৃতি

in Steem For Tradition3 years ago (edited)
আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। ছোটবেলার ফুটবল খেলার স্মৃতি নিয়ে। তো চলুন শুরু করা যাক।

Picsart_23-09-11_13-28-49-772.jpg
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল খেলা। বাংলাদেশেও এই খেলা জনপ্রিয়তার তুঙ্গে। জীবনে কোনোদিন ফুটবল খেলে নি এমন মানুষ হয়তো খুব কমই আছে। গ্রামাঞ্চলে এই ফুটবল খেলা সবচেয়ে বেশী জনপ্রিয়। গ্রামের বাচ্চারা থেকে শুরু করে বিবাহিত সবাই ফুটবল খেলে থাকে। তবে ছোটদের খেলার প্রতি আগ্রহ অনেক বেশী। তারা প্রতিদিন বিকালেই ভাটার মাঠে ফুটবল খেলে আবার দিনের বেলা বৃষ্টি হলেও খেলে। আমাদের বাড়ির কাছেই রয়েছে একটি ইত ভাটা। বর্তমানে বর্ষাকালের মৌসুম হওয়ার কারনে ভাটায় ইট বানানোর কাজ বন্ধ আছে তাই ভাটার মাঠগুলো ফাকা পড়ে আছে। এই ভাটার মাঠের পাড়ার সব ছেলেরা ফুটবল খেলে থাকে।

Picsart_23-09-11_13-30-03-076.jpg
Picsart_23-09-11_13-30-32-145.jpg

Picsart_23-09-11_13-31-10-115.jpg
Picsart_23-09-11_13-31-45-541.jpg

ছোটবেলায় আমিও খেলতাম এই ভাটার মাঠে। বৃষ্টি নামলেই বল নিয়ে সবাই দৌড়ে যেতাম মাঠে। প্রতিদিন বিকালে করে আছরের আযান দিলেই বল নিয়ে চলে যেতাম এই ভাটার মাঠে। এখন সবাই নিজেদের কাজে কর্মে ব্যস্ত থাকে। মাঠ এখন ছোটদের দখলেই। ওরাই প্রতিদিন খেলে। আমি প্রতি সপ্তাহে বাড়ি গেলে ওদের সাথেই ফুটবল খেলি। তবে ছবিতে যে ছোটদেরকে দেখা যাচ্ছে তাদের সাথে না। যাদের সাথে খেলি তারা সবাই নবম-দশম শ্রেনিতে পড়ে। গতকাল বিকালে সবাই খেলতে গেলাম ভাটার মাঠে। গিয়ে দেখি এই ছোটরা খেলতেছে। তাদের খেলা দেখেই তৎক্ষনাৎ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো। তঅখন মনে হলো কতোই না ভালো ছিলো শৈশবটা, যদি আবারো ফিরে পেতাম।

Picsart_23-09-11_13-32-17-987.jpg
Picsart_23-09-11_13-33-44-893.jpg
Picsart_23-09-11_13-34-19-936.jpg
ছোটরা খেলছিলো ব্রাজিল বনাম আর্জেনটিনা। এই ফুটবল খেলা এতোটাই জনপ্রিয় যে এইটুকু ছেলেরাও ব্রাজিল-আর্জেনটিনা দ্বৈরথ্যের কথা জানে। আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন ফুটবল খেলতাম তখন সবাই আমার বল দিয়েই খেলতো। আমরা ছোটরা খেলতে খেলিতে আস্তে আস্তে আমার বড় ভাই, চাচা সবাই আসতো আর এক সময় আমাকেই বাদ দিয়ে দিতো। আজকালকার গ্রামের বাচ্চাদের মধ্যে এখনো সেই পুরনো দিনের মতো খেলার প্রতি আগ্রহ দেখা যায়। কিন্তু শহরের বাচ্চারা মোবাইল গেমে খেলেই ছোট থেকে বড় হয়। তারা এই খেলার আবেগটা বুঝবে না। ছোটবেলায় যখন ধান কাটাতো তখন আমরা পতিত ধানক্ষেতেই মাঠ বানিয়ে খেলতাম। কিন্তু এখনকার বাচ্চাদের এই পতিত ধানক্ষেতে খেলতে খুবই কমই দেখা যায়।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনজমির হাট, পার্বতীপুর, দিনাজপুর।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে💙
Sort:  
 3 years ago 

বর্তমান সময়ে ফুটবল খেলা চারিদিকে এমন ভাবে ছড়িয়ে পড়েছে তা বলার বাইরে। রাস্তায় বের হলেই মাইকিনে শুনতে পাই অমুক দলের সাথে অমুক দলের খেলা।। আবার মাঝে মাঝে শুনা যায় ঐতিহ্যবাহী সিনিয়র জুনিয়র ফুটবল খেলা। তাছাড়া এই ভাটার মাঠে ফুটবল খেলতে বেশ ভালো লাগে। অনেক সুন্দর লিখেছেন আর ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর তুলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনি আপনার শৈশবের ফুটবল খেলা নিয়ে বেশ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করছেন যা বেশ ভালো লাগলো। আমিও আগে ছোটবেলায় বেশ ফুটবল খেলতাম। ফুটবল খেলা বেশ মজাদার একটি খেলা ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। ফুটবল খেলতে পছন্দ করে না এমন ছেলে খুঁজে পাওয়া যায় না। আমরা আগে বাড়ির আশেপাশে যে কোন জায়গা ফুটবল খেলতাম। তারপর একটু বড় হয়ে গেলে আমরা মাঠে গিয়ে ফুটবল খেলতাম। আমাদের বাড়ির পাশে একটি মাঠ রয়েছে সেখানে আমরা খেলতে যেতাম। এরপর যখন আরও বড় হয়ে যাই তখন আমরা প্রতিদিনই বিকেলবেলা মাঠে খেলতে যেতাম। ফুটবল খেলা একটি নেশা একদিন না খেলতে গেলে খারাপ লাগতো। আমার মনে আছে আমার পায়ে একবার আঘাত লেগেছিল তারপরও আমি খেলতে যেতাম। আপনি যে মাঠটি আমাদের কাছে শেয়ার করছেন এই মাঠটি ইট ভাটার পতিত জমি মনে হচ্ছে। ইট ভাটায় ইট তৈরি শেষ হওয়ার পরে যে ফাঁকা জায়গাগুলো পড়ে থাকে সেগুলো স্থানে খেলার জন্য বেশ উপযুক্ত। আমাদের এলাকায় ভাটা নেই তাই আমরা এভাবে খেলতে পারি না। আমাদের একমাত্র মাঠ আমাদের এলাকার ছেলে মেয়েরা সবাই মাঠে খেলে থাকে। এছাড়া বাড়ির আশেপাশে ছোট্ট জায়গা পেলে সেখানে খেলাধুলা করে ফুটবল নিয়ে। আপনি বেশ ভালো একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ছোটবেলায় ফুটবল খেলার স্মৃতি নিয়ে দারুন উপস্থাপন করেছেন ভাই। শৈশব মানেই সোনালী অতীত। শৈশবে আমরাও ফুটবল খেলতাম। যখন বৃষ্টি হতো তখন সবাই মিলে আরো বেশি করে ফুটবল খেলতাম। বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলতে আমাদের কাছে অনেক ভালো লাগতো। ফুটবল খেলা পছন্দ করেন এমন লোক পাওয়া যায় না। যখন ছোট ছিলাম তখন অলিতে গলিতে ফুটবল খেলতাম। আমাদের এলাকায় একটি স্কুল মাঠ ছিলো এখনো আছে, সেই মাঠে আমরা বন্ধুরা মিলে বিকালবেলা ফুটবল খেলতে চলে যেতাম। ফুটবল খেলতে খেলতে কখন যে রাত হয়ে গেছে তো সেটা বুঝতে পারিনি। ধান কাটার পর ধান ক্ষেতে আমরা ফুটবল খেলতাম। ফুটবল একটি ঐতিহ্যবাহী খেলা। বিশ্বকাপ শুরু হলেই ফুটবল নিয়ে মানুষের থাকে বেশ আগ্রহ। আপনি ইটভাটার খালি জমিতে ফুটবল খেলার দৃশ্য দারুন ফুটিয়ে তুলেছেন। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আমি নিজেও ব্রাজিল সাপোর্টার। গ্রামগঞ্জে মানুষের ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দলই মানুষের মুখে মুখে। যেকোনো ফুটবল খেলা হলে এরা ব্রাজিল-আর্জেন্টিনা বানিয়ে ফেলে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ছোটবেলায় ফুটবল খেলার দৃশ্য নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন বড়দের সাথে ফুটবল খেলতে যেতাম। ফুটবল খেলায় প্রতিদিন কোন না কোন ভাবে আমি আহত হতাম। মাঝে মাঝে আমার পায়ের নখের শিপি উঠায় যাইত।🙂 আমি তেমন ফুটবল খেলতে পারি না। 🙂 সেজন্য এই রকম অবস্থা হতো।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ফুটবল খেলাটি সকলের পরিচিত একটি খেলা ও জনপ্রিয় একটি খেলা। ফুটবল খেলাটি আমার প্রিয় একটি খেলা। তবে যেকোন জায়গায় খেলা হলে দেখতে যেতাম এতোটাই ভাল লাগে। ফুটবল খেলাটি পছন্দ করে না করে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ফুটবল খেলাটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই

এভাবে ছোট বেলায় ফুটবল খেলতে সেই ভালো লাগতো।

 3 years ago 

ছোটবেলায় ফুটবল খেলার স্মৃতি নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আমাদের গ্রাম অঞ্চলের প্রতিটি ছেলের এরকম ফুটবল খেলার স্মৃতি রয়েছে। কারন আমরা ছোট থেকে খেলাধুলা করেই বড় হয়েছে। নদীর চরে এরকম ফুটবল খেলার স্মৃতি অনেক আছে ভাইয়া। এখন মাঝে মাঝে কিশোরদের ফুটবল খেলা দেখে সেই স্মৃতি গুলো মনে পড়ে যায়। খুব মিস করি আমাদের সেই সোনালী দিনগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ছোটবেলার ফুটবল খেলার স্মৃতি নিয়ে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে আমরা ছোটবেলায় সব সময় খেলাধুলা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্ন বোধ করে থাকি। এবং ছোটবেলায় সবাইরে একটা না একটা স্মৃতি রয়েই থাকে। এবং আপনি ঠিক বলেছেন আগে বৃষ্টি নামলে ফুটবল নিয়ে মাঠে যেতাম ফুটবল খেলতে। কিন্তু বয়স এবং সময় তো আর কারো জন্য অপেক্ষা করে না এখন সবাই সবার নিজ নিজ কর্মব্যস্ততা নিয়ে রয়েছে। তাই আগের মত এখন আর মাঠে সেরকম খেলা হয় না। এবং বছরের দুই ঈদে এই খেলা চলে থাকে যখন ঈদের সময় ছুটি থাকে তখন সবাই একসঙ্গে হয়ে আমরা এখনো ফুটবল খেলে থাকি। অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64364.63
ETH 1731.39
USDT 1.00
SBD 0.42