You are viewing a single comment's thread from:
RE: ঐতিহ্যবাহী মাটির তৈরি জিনিসপত্র
ঐতিহ্যবাহী মাটির তৈরি আসবাবপত্র নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। এক সময় মাটির তৈরি আসবাবপত্রের ব্যাপক চাহিদা ছিলো, আগের যুগে দাদী-নানীরা এই মাটির পাত্রতে রান্না করতো, ভাত তরকারি ভাজি দুধ জাল করা সব। আমি আমার নানীকে ছোট সময় দেখেছি মাটির পাত্রে ভাত রান্না করতে। মাঝখানে মাটির পাত্রীর চাহিদা কম ছিলো। কিন্তু বর্তমানে আগের তুলনায় অধিক বেশি হয়ে গেছে। গৃহিণীদের হাতের নাগালে এখন হাজার রকমের ভাষণ পাত্র থাকা সত্ত্বেও তারা শখ করে মাটির পাত্র কিনে থাকে, মাটির পাত্রে রান্নাবান্না করে এবং খাবার পরিবেশনও করে থাকে।এখন মাটির পাত্র খুব জনপ্রিয় হয়ে গেছে। শখ করে মানুষ মাটির পাত্রে রান্না করে মাটির পাত্রে পরিবেশন করে খাবার খাচ্ছে এবং এমনকি মাটির গ্লাসে পানি খাচ্ছি। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ বস।