সকালের শান্ত এবং নির্মল পরিবেশ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
From# Bangladesh
@lammiislam
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে সুন্দর কিছু ফোটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি ছবি গুলা আপনাদের ভালো লাগবে। আমি কোন ফোটগ্রাফার না তবে কিছু কিছু সময়ে ছবি ক্যাপচার করে রাখতে আমার খুবই ভালো লাগে। আমার হাতে থাকা এই ছোট ফোনটা দিয়েই সুন্দর মুহূর্তের কিছু ছবি ক্যাপচার করে রাখি।
তো চলুন বন্ধুরা দেখা যাক সেই সুন্দর মুহূর্তের ছবিগুলা।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভোরের কিছু সুন্দর ছবি।
আজকে আমি পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি।ঘুম থেকে উঠে নামাজটা পড়ে ঘর থেকে বের হয়েছি বের হওয়ার পরেই মনটা বেশ ভালো লাগছিল এবং শরীরটাও খুব ভালো লাগছিল।চারপাশ ছিল খুবই শান্ত স্নিগ্ধ ঠান্ডা বাতাস।সাথে ছিল পাখিদের কিচিরমিচির শব্দ।সকালের শান্ত এবং নির্মল পরিবেশে যেন আমাদের মানসিক শান্তি দেয়।
সকালবেলায় ঘুম থেকে উঠলে সত্যিই সারাটা দিনে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে:
- ১. সকালে ঘুম থেকে উঠলে দেহ-মন সতেজ থাকে।
- ২. সকালে উঠলে কাজের জন্য সময় বেশি পাওয়া যায়। এ ছাড়া কাজের গতি বেড়ে যায়।দিনের বেলায় রেস্ট নেওয়ার একটু সময় পাওয়া যায়
- ৩. সকালবেলায় উঠলে মানসিক চাপটা একটু কম লাগে কারণ কাজ করার তাড়াটা কমে যায়।
- ৪. সকালের সূর্যের আলো শরীরের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন ডি রয়েছে । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
- ৫. সকালের শীতল পরিবেশে হাঁটলে অথবা দৌড়ালে আমাদের শারীর ফিটনেস অনেক ভালো থাকে।
সবশেষে বলতে চাই আমাদের আশেপাশে যা কিছু রয়েছে যদি আমরা তার সৌন্দর্যকে বুঝতে পারি চিনতে পারি উপভোগ করতে পারি তাহলে সবই সুন্দর। মহান আল্লাহতালা আমাদের জন্যই এত কিছু সৃষ্টি করেছেন। তো আজ আর নয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ
Hi, Greetings, Good to see you Here:)