সকালের শান্ত এবং নির্মল পরিবেশ

in Steem For Bangladeshlast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

From# Bangladesh
@lammiislam

বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে সুন্দর কিছু ফোটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি ছবি গুলা আপনাদের ভালো লাগবে। আমি কোন ফোটগ্রাফার না তবে কিছু কিছু সময়ে ছবি ক্যাপচার করে রাখতে আমার খুবই ভালো লাগে। আমার হাতে থাকা এই ছোট ফোনটা দিয়েই সুন্দর মুহূর্তের কিছু ছবি ক্যাপচার করে রাখি।
তো চলুন বন্ধুরা দেখা যাক সেই সুন্দর মুহূর্তের ছবিগুলা।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভোরের কিছু সুন্দর ছবি।

1000001292.jpg

1000001291.jpg

আজকে আমি পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি।ঘুম থেকে উঠে নামাজটা পড়ে ঘর থেকে বের হয়েছি বের হওয়ার পরেই মনটা বেশ ভালো লাগছিল এবং শরীরটাও খুব ভালো লাগছিল।চারপাশ ছিল খুবই শান্ত স্নিগ্ধ ঠান্ডা বাতাস।সাথে ছিল পাখিদের কিচিরমিচির শব্দ।সকালের শান্ত এবং নির্মল পরিবেশে যেন আমাদের মানসিক শান্তি দেয়।

1000000592.jpg

1000000593.jpg

1000000595.jpg

1000000793.jpg

1000000789.jpg

সকালবেলায় ঘুম থেকে উঠলে সত্যিই সারাটা দিনে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে:

  • ১. সকালে ঘুম থেকে উঠলে দেহ-মন সতেজ থাকে।
  • ২. সকালে উঠলে কাজের জন্য সময় বেশি পাওয়া যায়। এ ছাড়া কাজের গতি বেড়ে যায়।দিনের বেলায় রেস্ট নেওয়ার একটু সময় পাওয়া যায়
  • ৩. সকালবেলায় উঠলে মানসিক চাপটা একটু কম লাগে কারণ কাজ করার তাড়াটা কমে যায়।
  • ৪. সকালের সূর্যের আলো শরীরের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন ডি রয়েছে । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
  • ৫. সকালের শীতল পরিবেশে হাঁটলে অথবা দৌড়ালে আমাদের শারীর ফিটনেস অনেক ভালো থাকে।

সবশেষে বলতে চাই আমাদের আশেপাশে যা কিছু রয়েছে যদি আমরা তার সৌন্দর্যকে বুঝতে পারি চিনতে পারি উপভোগ করতে পারি তাহলে সবই সুন্দর। মহান আল্লাহতালা আমাদের জন্যই এত কিছু সৃষ্টি করেছেন। তো আজ আর নয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ

Sort:  
 last year 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিস্কর্ড সার্ভারে জয়েন হতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism / AI Free
#steemexlusive
Bot Faspiyaree
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI >5x
Club Status5050
Period2025-04-26

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39