রেকর্ড ব্যবধানের হারে শেষ হতাশার সিরিজ...

in #sports8 years ago

Tamim.jpg
শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সবচেয়ে বড় জয় এটিই। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা ২-০তে।

দুই অভিষিক্ত আর একাদশে চার পরিবর্তন নিয়েও বাংলাদেশ বদলাতে পারেনি ভাগ্য। সিলেটে নিজ দেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখতে আসা গ্যালারি ভরা দর্শক ফিরেছে হতাশা নিয়ে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে শ্রীলঙ্কা তুলেছিল ২১০ রান। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের দুইশ রান এই প্রথম। শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ করতে পেরেছে ১৩৫।
রাতের শিশিরের কথা ভেবে টস জিতে বোলিং নিয়েছিলেন মাহমুদউল্লাহ। অনুমিতভাবেই মাঠের সবুজ ঘাসে শয্যা পেতেছিল শিশির। ২১১ রানের লক্ষ্যটা কঠিন হলেও তাই অসম্ভব ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা যখন নিজেদের কবর খুঁড়ছে নিজেরাই, শিশিরের সাধ্য কী বাধা দেওয়ার! একের পর এক

Tamim.jpg

সেই রান তাড়ায় প্রয়োজন ছিল ভালো শুরু। একাদশে ফেরা তামিম ইকবাল দ্বিতীয় বলেই শেহান মাদুশাঙ্কাকে দারুণ ছক্কায় উত্তাল করে তোলেন গ্যালারি।
তবে সেই গ্যালারিতে শ্মশানের নীরবতা নেমে আসে দ্রুতই। দ্বিতীয় ওভারেই আকিলা দনঞ্জয়াকে উড়িয়ে মারতে গিয়ে আউট সৌম্য সরকার। মাদুশাঙ্কার বলে থার্ডম্যান দিয়ে ছক্কার পর শর্ট বলে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। সাব্বির রহমানের বদলে একাদশে জায়গা পাওয়া মিঠুনও ফেরেন বাজে শটে।

প্রথম তিন ওভারে তিন উইকেট হারালে আশার সমাধিই হয়ে যাওয়ার কথা। তামিম ছিলেন বলে তবু খানিকটা জ্বলছিল আশার প্রদীপ। সেটাও নিভে যায় ২৩ বলে ২৯ রান করে তামিমের বিদায়ে। অভিষিক্ত বাঁহাতি স্পিনার আমিলা আপোন্সো প্রথম ওভারেই দেখা পান প্রথম উইকেটের।

লড়াইটা এরপর ছিল কেবল ব্যবধান কমানোর। ৩১ বলে ৪১ রান করে মাহমুদউল্লাহ রান আউট হন নন-স্ট্রাইক প্রান্তে। হতাশার মিছিলে ব্যতিক্রম হতে পারেননি নবীন আরিফুল-মেহেদিরা।

সব মিলিয়ে সিলেটের মাঠে নিজেদের শুরুটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। ভুলে যাওয়ার মত আসলে গোটা সিরিজই। ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে উড়ছিল যে দল, এক মাস পর সেই দলই নিমজ্জিত হতাশার তিমিরে। তিন সংস্করণেই জিতে লঙ্কানরা ফিরছে চওড়া হাসি নিয়ে। বাংলাদেশের সামনে কেবলই অস্বস্তিকর প্রশ্নের ভিড়!

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১০/৪(গুনাথিলাকা ৪২, কুসল ৭০, থিসারা ৩১, থারাঙ্গা ২৫, শানাকা ৩০, চান্দিমাল ২; আবু জায়েদ ১/৪৫, নাজমুল ০/২৮, মেহেদি ০/২৫, মুস্তাফিজ ১/৩৯, সাইফ ১/৪৬, সৌম্য ১/২৫)।

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৫ (তামিম ২৯, সৌম্য ০, মুশফিক ৬, মিঠুন ৫, মাহমুদউল্লাহ ৪১, আরিফুল ২, সাইফ ২০, মেহেদি ১১, মুস্তাফিজ ৮, আবু জায়েদ ২, নাজমুল ১*; মাদুশাঙ্কা ২/২৩, দনঞ্জয়া ১/২০, শানাকা ১/৫, থিসারা ০/৩৩, আপোন্সো ১/৩১, জিবন ১/৮, উদানা ১/১২, গুনাথিলাকা ২/৩)

ফল: শ্রীলঙ্কা ৭৫ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কুসল মেন্ডিস

ম্যান অব দা সিরিজ: কুসল মেন্ডিস

Sort:  

This post has received a 0.52 % upvote from @speedvoter thanks to: @runa44.

This post has received a 0.21 % upvote from @drotto thanks to: @runa44.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64323.23
ETH 1748.78
USDT 1.00
SBD 0.41