চ্যাম্পিয়ন্স লীগ মানেই যেন বাড়তি উত্তেজনা
Credit: YouTube
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার , ০২/৫/২০২৫
আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুন রায় আগস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। খেলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এজন্যই আমি প্রতিনিয়ত খেলার আপনাদের মাঝে শেয়ার করে থাকি। খেলা মানেই যেন বাড়তি উত্তেজনা সেই উত্তেজনা টা আরও বৃদ্ধি পেয়ে যায় যখন সেটা ফুটবল খেলা হয়। আর যখনই সেটা চ্যাম্পিয়ন্স লিগের খেলা হয় তখন তো উত্তেজনার পরিমাণ টা কোথায় চলে যায় সেটা বলে বোঝানো সম্ভব নয়। আমরা লক্ষ্য করে দেখেছি যে চ্যাম্পিয়নস লীগ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। যদিও এই খেলাগুলো বাংলাদেশের সময় অনুসারে অনেক বেশি রাতের দিকে হয় তারপরও যারা খেলা প্রেমী মানুষ রয়েছে তারা কোনভাবেই এই খেলাগুলোকে মিস করেনা। অ্যালার্ম দিয়ে হলেও তারা খেলা দেখার চেষ্টা চালিয়ে যাই। আমিও তেমনি একজন ব্যক্তি যে কিনা খেলাতে অনেক বেশি পছন্দ করে আর এজন্যই যে কোন সময়ই আমি খেলা দেখতে শুরু করে দেই।
Credit: YouTube
সেমিফাইনালের এই খেলাতে একদিকে অংশগ্রহণ করেছিল ইন্টার মিলান এবং অন্যদিকে অংশগ্রহণ করেছেন বার্সেলোনা। যদিও খেলাটা বার্সেলোনার মাঠে হয়েছিল কিন্তু খেলার শুরু থেকেই ইন্টার মিলন খুবই ভালো খেলছিল। তারা প্রথমেই দুইটা গোল দিয়ে এগিয়ে যাই।
Credit: YouTube
ইন্টার মিলান এগিয়ে গেলে কি হবে কোন ভাবেই তাদেরকে ছেড়ে দিতে পারো অবস্থা ছিল না। তারাও অল্প কিছু সময়ের মধ্যেই সেই দুইটা গোল পরিশোধ করে দেয়। আর এরপরে ইন্টারমিলন আবারও একটা গোল দিয়ে এগিয়ে যাই। কিন্তু সেই সময়টাও খুব একটা বেশি সময়ের জন্য স্থায়িত্ব হয়নি। বার্সেলোনার রাফিনিয়া খুবই সুন্দর একটা শর্ট এর মাধ্যমে আরও একটা গোল করে বসে। আর এরই মধ্য দিয়েই আবারো খেলাটা সমতায় চলে আসে।
Credit: YouTube
এরপরে আর কোন দল তাদের কাঙ্খিত গোলের দেখা পায়নি। হলে সেমিফাইনালের প্রথম লেগের এই খেলাটা ড্র হয়। যেহেতু এই খেলাতে ড্র হয়েছে তাই পরবর্তী খেলাতে সকলেই অনেক বেশি পরিমাণে আগ্রহ নিয়ে খেলা দেখবে বলে আমার কাছে মনে হয়। আমি তো এখন থেকেই অপেক্ষাতে রয়েছি কবে আবার সময় আসবে আর আবারও সুন্দর একটি খেলা উপভোগ করতে পারবো।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1918707753536897308?t=uELOca5x52j_A2LaGauNkg&s=19
https://x.com/mostafezurr001/status/1918708361417150749?t=Zhg0ATV09DwT0c_pRl9HcQ&s=19
https://x.com/mostafezurr001/status/1918708737457479948?t=KGiL3q3nV7CFsQeWc_Ry6Q&s=19
https://x.com/mostafezurr001/status/1918709116635410771?t=2XnWjndk56g_i2zoeEtskA&s=19
এটা সত্যি বলেছেন ভাই চ্যাম্পিয়ন্স লিগ মানেই বাড়তে উত্তেজনা। ফুটবল খেলা আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও এখন আগের তুলনায় অনেক কম দেখা হয়। তবে ইউরোপীয় খেলা গুলো আমি ভীষণ উপভোগ করি। বার্সেলোনা আর ইন্টার মিলানের এই ম্যাচটি দারুণ প্রতিযোগিতা পূর্ণ ম্যাচ হয়েছিল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ম্যাচের শুরুতেই একটু চমকে দিয়েই ইন্টার মিলান দুই গোলে এগিয়ে যায়। যদিও বার্সেলোনার অতিরিক্ত আক্রমনের সামনে সেই লিড ধরে রাখতে পারেনি। লামিয়নের গোলটা খুবই সুন্দর ছিল। এককথায় দারুণ। দেখা যাক দ্বিতীয় লেগে ম্যাচের ফলাফল কোনদিকে যায়।