মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ জাতীয় দলের তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই নামের সাথে বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ পেয়েছেন নানাবিধ তকমা। ঠিক কি কারণে তাকে আলাদা নজরে দেখে এসকল ক্রিকেট বিশেষজ্ঞরা তা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচেই হাড়ে-হাড়ে টের পাইয়ে দিলেন এ গতিতারকা।
পিএসএলের তৃতীয় ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে যখল লাহোর কালান্দার্সের বোলারদের অসহায়ত্ব দেখা যাচ্ছিল ঠিক তখনই ম্যাচের পাল কিছুটা নিজেদের দিকে ঘুরিয়ে দেন মুস্তাফিজ। দলের প্রত্যেক বোলার ওভারপ্রতি ছয়ের বেশি রান করে রান খরচ করলেও কৃপণতার পরিচয় দেন বাঁহাতি এ পেসার।
শুধু রানের চাকাই ধরে রাখেননি বরং অধিনায়ক যখন যে অবস্থাতে তাকে আক্রমণে এনেছে, সে অবস্থাতেই ব্রেকথ্রু দিয়ে দলকে আবারও লড়াইয়ে ফিরিয়ে আনতে অসামান্য ভূমিকা পালন করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মুলতান সুলতানস ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করলেও, ওভার প্রতি ৫.৫০ ইকোনমি রেটে রান দিয়ে ২২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট শিকার করেন তিনি।