গান রিভিউ -- ❤️ " বাবা তুমি আমার বেঁচে থাকার কারন "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

গান রিভিউ পোস্টঃ


Screenshot_20250303-102059_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট ও প্রথম গান রিভিউ পোস্ট নিয়ে।গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন।গান আমি এক সময় প্রচুর শুনতাম।গান শুনলে কাজের প্রতি শক্তি পাই।গান মন খারাপ থাকলে মনকে ভালো করে দিতে পারে।গানের ধরন যেমন আলাদা।তেমনি একেক মুডে একেক ধরনের গান শুনতে ভীষণ ভালো লাগতো। এখন ও গান শুনি। তবে কম শোনা হয়।

Screenshot_20250303-102133_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

বাবা তুমি আমার বেঁচে থাকার কারন


গানটির কিছু তথ্য


নামবাবা তুমি আমার বেঁচে থাকার কারন
শিল্পীতানভীর ইভান
কথাতানজিব সৌরভ
মুক্তির তারিখ২০২১ সাল ২৯ শে জুলাই

গানটির মূল শিল্পী


তানভীর ইভান

গানটি নিয়ে যত কথা


জীবন বড়ই অদ্ভুত। অদ্ভুত বলার কারন হলো আজকের এই গানটি।এই গানছি অনেক আগেই আমি শুনেছিলাম বাবা দিবসে।বাবা দিবসের জন্য পারফেক্ট একটি গান এটি।গানটি যখন প্রথম শুনি তখন আমার বাবা পৃথিবীতে সুস্থ অবস্থাতেই ছিলেন।কিন্তু গানটি সেদিন শুনে চোখ দিয়ে জল পরেছিল আমার।খুব কেঁদেছিলাম সেদিন আমি।আর আজ আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালে চলে গিয়েছেন।আজ এই গানটা শুনলে আমার কি অবস্থা হয় আশাকরি বলতে হবে না।মনের ভেতর যখন খুব কষ্ট হয় বাবার জন্য তখন এই গানটি আমি শুনি।তবে আজ বাবা নেই পাশে আমার।কষ্টে যখন বুকটা ভার হয়ে যায়। তখন এই গানটি আমি শুনে মনটাকে হালকা করি।মনে হয় বাবা আমার পাশে আছেন।আজ ও একই রকম ভালো লাগে গানটি আমার।আপনারা হয়তো গানটি শুনে থাকবেন।যারা শোনেন নি শুনতে আরেন গানটি।

Screenshot_20250303-102841_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এই গানটিতে মূলত বাবা একজন সন্তানের জন্য কতোটা তাই বুঝানো হয়েছে।একটি সন্তান যখন পৃথিবীতে আসে তখন বাবা তার প্রথম মানুষ হয়।যে তার হাতটি ধরে তাকে হাঁটতে সাহায্য করে।নিজে না খেয়ে সন্তানটিকে খাওয়ায়।বড় করে তোলে মাথার ঘাম পায়ে ফেলে।সেই সন্তানটি একদিন বড় হয়।বড় হয়ে সবই বুঝতে পারে বাবা তাকে কতোই না কষ্ট করে বড় করে তুলেছেন।তখন সেই সন্তান নিজের করা ছেলেবেলার ভুলগুলোর জন্য বাবার কাছে ক্ষমা চায়।বাবাকে নিয়ে এতো চমৎকার একটি গান আমি বার বার শুনতে পছন্দ করি।গানটির মধ্যে বাবার প্রতি সন্তানের সুন্দর ভালোবাসা ফুটে উঠেছে। আশাকরি গানটি যারা এখনো শোনেননি শুনবেন,ভালো লাগবে।

ব্যক্তিগত মতামত


গানটি নিয়ে যদি আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরি তবে বলবো বাবাকে নিয়ে চমৎকার এই গানটি যতবার শুনি ততোবারই ভালো লাগে।এই গানটি পরবর্তীতে একটি নাটকে অ্যাড করা হয়।গানটি ভীষণ জনপ্রিয়তা পায়।আপনাদের কাছে গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।গানটি আমার মন ভালো করার একটি মেডিসিনের মতোই মনে হয়।তাই এই গানটি নিয়ে আর তেমন কিছুই বলার নেই।বাবাকে নিয়ে পারফেক্ট একটি গান এটা।আশাকরি সবার কাছে গানটি ভালো লাগবে।

ব্যক্তিগত রেটিং


১০/১০


গানটির ভিডিও লিংক


বন্ধুরা,আমি চমৎকার এই গানটি নিয়ে সুন্দর রিভিউ শেয়ার করার চেষ্টা করলাম।প্রথমবারের মতো গান রিভিউ করেছি।আশাকরি প্রথমবারের মতো করা আমার গান রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীগান রিভিউ
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে।আর সবাইকে নতুন নতুন রেসিপি করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

গানটি শুনলে সত্যিই চোখ থেকে জল এসে যায়। আসলে একজন মানুষের জীবনে বাবার ভূমিকার কোনো বিকল্প হয় না। যার বাবা চলে গেছে সে জানে এই মানুষটা জীবনে কতটা প্রয়োজনীয়। নিজের নীরবে থেকে আজীবন উজার করে যে মানুষটা করে যায় তার নাম বাবা। সেই আঙ্গিকে লেখা এই গানটি সত্যি বেশ ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ দাদা।

 last year 

Screenshot_20250303-164211_Chrome.jpg

Screenshot_20250303-164035_Chrome.jpg

Screenshot_20250303-163653_Chrome.jpg

Screenshot_20250303-163531_X.jpg

 last year 

আপু আজকে আপনি একটি চমৎকার গান ভিডিও দিয়েছেন। গানটি শুনে আমার চোখ দিয়ে জল চলে আসলো। আসলপ বাবাকে নিয়ে এই গানটি খুবই চমৎকার সুরে গাওয়া হয়েছে। এই গানটিতে আপনি যেমন দশ এ দশ দিয়েছেন। আমিও দশে দশই দিব। এরকম একটি গান রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপু আপনি আজ খুব সুন্দর একটি গান রিভিউ দিয়েছেন। এই গান শুনলেই বাবার কথা খুব মনে পড়ে যায় আর চোখ দুটো জলে ভিজে যায়। আমার মতো যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য এই গান খুবই কষ্টদায়ক। এই গান যত শুনি ততই যেন আরও শুনতে ইচ্ছে করে। আপনি সম্পূর্ণ গান খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান রিভিউ দেওয়ার জন্য।

 last year 

বাবা নেই যার তারাই এ গানটি অনুভব করতে পারবে।আমি এখনো মানতে পারি না আপু,আমার বাবা নেই । 😔

 last year 

এই গানটা অনেক ভালো লাগে আমার কাছে। এই গানগুলো সেই সমস্ত মানুষের অন্তরে স্থান করে নেয় যারা বাবা হারিয়েছে। তাই আমাদের কিছু কিছু গান কে মূল্যায়ন করতে হবে এবং দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে।

 last year 

সত্যিই তাই।আপনাকে জানাই ধন্যবাদ।

 last year 

গান শুনতে আমি ভীষণ পছন্দ করি। তবে এর আগে কখনো গানটি শোনা হয়নি আপু। বাবাকে নিয়ে গাওয়া গানটি শুনে সত্যি অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি গানের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 last year 

এই গানটা তারাই সবচাইতে বেশি অনূভব করতে পারবে যাদের বাবা নেই। গানটা শুনে অনেক সময় নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। বাবা যাদের নেই তারাই বলতে পারবে বাবার অভাব টা। সুন্দর লাগল আপনার লেখাটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63711.37
ETH 1672.90
USDT 1.00
SBD 0.42